ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি: ব্যাটে ধরাশায়ী শ্রীলঙ্কা, ৭৮ রানে ম্যাচ জিতল ভারত

পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি মহারণে ভারতের দাপুটে জয়। ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ১-০ এগিয়ে ছিল ভারত। পুনেতে এদিন জিতলেই লঙ্কান ব্রিগেডের বিরুদ্ধে সিরিজ জেতার পরিস্থিতি ছিল। মালিঙ্গা অ্যান্ড কোম্পানিকে এদিন মেন ইন ব্লু ৭৮ রানে দুরমুশ করে তৃতীয় টি-টোয়েন্টে জয় পায়। ভারত ৩ ম্যাচের সিরিজ জিতল ২-০ ব্যবধানে। ভারতের হয়ে প্রত্যাবর্তনে তৃতীয় টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করে নজর কাড়লেন শিখর, প্রত্যাবর্তনে উইকেটের ছন্দে ফিরলেন জসপ্রীত বুমরাহ।

10:10 pm

১৫.৫ ওভারে ১২৩ রানে অলআউট শ্রীলঙ্কা। ভারত তৃতীয় টি-টোয়েন্টি জিতল ৭৮ রানের ব্যবধানে।

10:07 pm

সাইনির বলে বাউন্ডারির সামনে বুমরাহের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ধনঞ্জয়।

10:07 pm

শ্রীলঙ্কার ৯ উইকেটের পতন।

10:07 pm

৩৫ বলে ৫৭ রান করে আউট ধনঞ্জয়।

10:04 pm

১৫ ওভার শেষে শ্রীলঙ্কা ১১৮/৮

10:04 pm

সান্দাকান ওভারস্টেপ করে খেলতে গিয়ে আউট হলেন। উইকেট পেলেন ওয়াশিংটন সুন্দর।

10:04 pm

শ্রীলঙ্কার অষ্টম উইকেটের পতন। কেরিয়ারের প্রথম স্টাম্পিং করলেন সঞ্জু স্যামসন।

09:47 pm

২০ বলে ৩১ রান করে আউট ম্যাথিউস।

09:46 pm

বিধ্বংসী ম্যাথিউস আউট। ওয়াশিংটন সুন্দরের বলে মনীশের হাতে ক্যাচ দিয়ে আউট ম্যাথিউস।

09:40 pm

১০ ওভার শেষে শ্রীলঙ্কা ৭৮/৪।

09:39 pm

২৯ বলে ম্যাথিউস ও ধনঞ্জয়ের ৫০ রানের পার্টনারশিপ।

09:36 pm

ফের ছয়! এবার চাহালের ওভারের প্রথম বলে ছক্কা হাঁকালেন ম্যাথিউস।

09:35 pm

৯ ওভার শেষে শ্রীলঙ্কা ৬৩/৪। ওয়াশিংটন সুন্দরের ওভারের শেষ বল ছক্কা হাঁকালেন ম্যাথিউস।

09:28 pm

৭ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ৩৯ রান তুলেছে।

09:25 pm

শ্রীলঙ্কার চতুর্থ উইকেটের পতন। ষষ্ঠ ওভারে কুশল পেরেরাকে বোল্ড করলেন নভদীপ সাইনি।

09:14 pm

শ্রীলঙ্কার হয়ে ক্রিজে এলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

09:12 pm

বুমরাহের মেডেন ওভার। ৪ ওভার শেষে শ্রীলঙ্কা ১৫/৩

09:09 pm

রান আউট ওশাদা ফার্নান্দো। ওশাদাকে রান আউট করলেন মনীশ পান্ডে।

09:07 pm

৩ ওভার শেষে শ্রীলঙ্কা ১৫/২।

09:02 pm

২ ওভার শেষে ২২ রানে ২ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।

09:02 pm

জসপ্রীত বুমরাহ ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নিয়েছেন।

09:01 pm

কঠিন টার্গেট তাড়া করতে নেমে জোড়া উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা

08:42 pm

ম্যাচ জিততে শ্রীলঙ্কাকে ২০২ রান করতে হবে।

08:42 pm

৮ বলে ২২ রানের ক্যামিও ইনিংস শার্দুলের। মনীশ পান্ডে ১৮ বলে ৩১ রান করে নট আউট থাকেন।

08:40 pm

শেষ বলে এল ২ রান। শেষ ওভারে এল ১৯ রান। নির্ধারিত ২০ ওভারে ভারত ৬ উইকেট হারিয়ে ২০১ রানে পৌঁছল।

08:39 pm

এবার মনীশের ব্যাটে চার। ১৯৯ তে পৌঁছল ভারত।

08:38 pm

পুনে গ্যালারিতে উষ্ণতা ছড়ালেন শার্দুল।

08:37 pm

ওভারের তিন বলে ২, ৬ ও ৪ হাঁকালেন শার্দুল।

08:36 pm

আবার ছয়! ফের ব্যাটে ঝড় শার্দুলের।

08:34 pm

১৯ ওভার শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ভারত ১৮২

08:33 pm

ওভারের চতুর্থ বলে চার হাঁকালেন মনীশ পান্ডে।

08:31 pm

৩ বল খেলে ৮ রানে পৌঁছে গেলেন শার্দুল।

08:31 pm

১৯ তম ওভারের প্রথম বলে ছক্কা। মালিঙ্গার স্লো বলে ছক্কা হাঁকালেন শার্দুল ঠাকুর।

08:29 pm

১৮ ওভার শেষে ভারত ১৬৭/৬।

08:29 pm

ওভারের পাঁচ বলে ৭ রান খরচ করে ২টি উইকেট পান কুমারা।

08:28 pm

আপার কাট মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট সুন্দর।

08:27 pm

ভারত ১৬৪/৬। ফের ওভারে দুটি উইকেটের পতন। এবার দুটি উইকেট নিলেন লাহিরু কুমারা।

08:27 pm

১৭ বলে বিরাটের ২৬ রানে দুটি চার ও ১টি ছয় রয়েছে।

08:26 pm

পরের বলেই আউট ওয়াশিংটন সুন্দর।

08:26 pm

১৭ বলে ২৬ রান করে রান আউট বিরাট কোহলি।

08:14 pm

১৫ ওভার শেষে ভারত ১৩৮/৪

08:09 pm

অধিনায়ক হিসেবে ১৯৬ ইনিংস খেলে ১১ হাজার আন্তর্জাতিক রান হাঁকালেন কোহলি।

08:09 pm

অধিনায়ক হিসেেবে ১১ হাজার আন্তর্জাতিক রান করার ক্ষেত্রে বিরাট দ্রুততম ক্রিকেটার।

08:08 pm

অধিনায়ক হিসেবে ১১ হাজার আন্তর্জাতিক রানের বৃত্ত পূর্ণ করলেন বিরাট। ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন।

08:06 pm

ভারতের চতুর্থ উইকেটের পতন। ছয় নম্বরে ব্যাট করতে এলেন বিরাট।

08:06 pm

২ বলে ৪ রান করে ফিরলেন শ্রেয়স। সান্দাকানের বলে সফ্ট আউট। বোলাারের হাতে ক্যাচ তুলে দেন শ্রেয়স।

08:05 pm

এক ওভার ২ উইকেট। এবার শ্রেয়সের উইকেট নিলেন সান্দাকান।

08:03 pm

সান্দাকানের বলে আউট রাহুল। ৫৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রাহুল।

08:01 pm

৩৪ বলে হাফ সেঞ্চুরি করলেন লোকেশ রাহুল।

07:59 pm

চার নম্বরে ব্যাটিং করতে এলেন মনীশ পান্ডে।

07:55 pm

নেমেই সংহার শুরু সঞ্জুর। তিন নম্বরে এলেন সঞ্জু।এসেই প্রথম বলে ফ্ল্যাট সিক্স হাঁকালেন স্যামসন।

07:53 pm

৩৬ বলে ৫২ রান করে ম্যাচের উষ্ণতা বাড়িয়ে দিয়ে গেলেন ধাওয়ান।

07:52 pm

৫২ রান করে আউট হলেন ধাওয়ান। স্লগ সুইপ খেলতে গিয়ে আউট ধাওয়ান।

07:49 pm

১০ ওভার শেষে ভারত ৯২/০, ধাওয়ান ৪৯ রানে ব্যাটিং করছেন।

07:47 pm

হাসারঙ্গা বোলিংয়ে এলে ওভারের প্রথম বলে হাঁটু মুড়ে সুইপে ৮০ মিটারের ছয় হাঁকালেন গব্বর।

07:46 pm

৯ ওভার শেষে ৮২ রানে পৌঁছল ভারত। দশম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকালেন ধাওয়ান।

07:37 pm

৭ ওভার শেষে ভারত ৭২/০।

07:36 pm

৬.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭১ রানে পৌঁছল ভারত।

View this post on Instagram

50 & going strong 👌🏻✌🏻 #TeamIndia #INDvSL @paytm

A post shared by Team India (@indiancricketteam) on

07:33 pm

সপ্তম ওভারে ম্যাথিউসের হাতে বল।

07:32 pm

৬ ওভার শেষে ভারত ৬৩/০

07:30 pm

ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকিয়ে ওভারে চতুর্থ বলে ১ রান নিলেন ধাওয়ান।

07:27 pm

পঞ্চাশের গণ্ডি পার করল ভারত।

07:26 pm

৫ ওভার শেষে ভারত ৫২ রানে পৌঁছল। মালিঙ্গার ওভারের শেষ বলে চার হাঁকান ধাওয়ান। মিড অনে দিয়ে ঠিকানা লেখা বাউন্ডারি।

07:25 pm

কোনও উইকেট না হারিয়ে, ৪.৩ ওভারে ৪৬ রানে পৌঁছল ভারত।

07:22 pm

পঞ্চম ওভার করতে এলেন মালিঙ্গা। চার ওভার কোটার এটি তৃতীয় ওভার করছেন মালিঙ্গা।

07:21 pm

স্পিনার ধনঞ্জয়ের বিরুদ্ধে ছক্কা হাঁকালেন রাহুল। ৪ ওভার শেষে ভারত ৩৯/০

07:17 pm

৩ ওভার শেষে ভারত ২৬/০।

07:15 pm

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩২ বলে রাহুল ৪৫ রান করেছিলেন। এর হাফ সেঞ্চুরি করতে পারেন কিনা দেখার।

07:12 pm

তৃতীয় ওভার করতে এলেন মালিঙ্গা।

07:11 pm

২ ওভার শেষে ভারতের স্কোর ২২ রান।

07:11 pm

আবার চার। ওভারের শেষ দুই বলে দুটি চার রাহুলের।

07:10 pm

ওভারের পঞ্চম বলে চার হাঁকালেন লোকেশ রাহুল।

07:10 pm

১ রানের মাথায় ধাওয়ানের ক্যাচ পরে।

07:09 pm

ক্যাচ মিস...ম্যাথিউসের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ধাওয়ান। ফিল্ডার সনাকা সহজ ক্যাচ মিস করলেন।

07:08 pm

পুনের এই উইকেটে প্রথমে ব্যাট করা দল গড়ে ১৭৪ রান করে।

07:08 pm

দ্বিতীয় ওভারে শ্রীলঙ্কার হয়ে বল করছেন অভিজ্ঞ ম্যাথিউস।

07:05 pm

প্রথম ওভারে এল ৯ রান। ভারত ৯/০। ওভারের শেষ বলে চার হাঁকালেন রাহুল।

06:59 pm

শ্রীলঙ্কার হয়ে বল করছেন লাসিথ মালিঙ্গা।

06:59 pm

ভারতরে হয়ে ওপেনিংয়ে শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল।

06:52 pm

একনজরে ভারতীয় দল- শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।

06:42 pm

কুলদীপ যাদবকে বিশ্রাম দিয়ে এদিন যুজবেন্দ্র চাহালকে খেলানো হচ্ছে।

06:41 pm

ভারতীয় দলে এদিন সব মিলিয়ে তিনটি পরিবর্তন রয়েছে।

06:39 pm

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন সঞ্জু।

06:39 pm

২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সঞ্জুর অভিষেক হয়েছিল।

06:38 pm

সঞ্জুর পাশাপাশি দলে এলেন মনীশ পান্ডে।

06:37 pm

দেশের হয়ে এর আগে ১টি মাত্র টি-টোয়েন্টি খেলেছেন সঞ্জু।

06:37 pm

এদিন পন্থকে বাইরে রেখে দল সাজালেন বিরাট। পন্থের পরিবর্তে দলে এলেন উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন।

06:30 pm

টস জিতে ফিল্ডিং নিল শ্রীলঙ্কা

05:24 pm

ইন্দোরে ৩ উইকেট পেয়েছিলেন। এদিন বোলিং স্পেলের প্রথম বলে উইকেট পেলে হ্যাটট্রিক করতে পারেন শার্দুল ঠাকুর।

05:22 pm

নভদীপ সাইনিকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। গত ম্যাচে ৪ ওভারে ১৮ রান খরচ করে সাইনি ২ উইকেট তুলে নেন।

05:19 pm

জসপ্রীত বুমরাহ এদিন কেমন পারফর্ম্যান্স করেন দেখার। ইন্দোর টি-টোয়েন্টি দিয়ে বুমরাহ চোট সারিয়ে ২২ গজে ফিরেছেন।

View this post on Instagram

Bumrah's Back 💥 #INDvSL

A post shared by Team India (@indiancricketteam) on

05:18 pm

এদিন মনীশ পান্ডে বা সঞ্জু স্যামসন দলে সুযোগ পান কিনা, সেটাই এখন দেখার।

View this post on Instagram

Who did it better 😉✌🏻 #TeamIndia

A post shared by Team India (@indiancricketteam) on

05:17 pm

এর আগে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ক্যাপ্টেন থাকাকালীন ১১ হাজার রান হাঁকিয়েছেন।

05:15 pm

ভারতীয় হিসেবে বিরাট দ্বিতীয় ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের মালিক হতে চলেছেন।

05:15 pm

ষষ্ঠ ক্রিকেটার হিসেবে বিরাট আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি গড়তে চলেছেন।

05:14 pm

এদিন ১ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে বিরাট ১১ হাজার রানের মালিক হবেন।

05:14 pm

বিরাট এদিন ব্যাটে ১ রান করলেই নতুন মাইলস্টোন গড়বেন।এলিট ক্লাবে ঢুকে পড়বেন কোহলি।

05:13 pm

এদিন রেকর্ডের সামনে ভারত অধিনায়ক বিরাট কোহলি।

05:12 pm

ওপেনার হিসেবে এদিন বড় রানের খোঁজে শিখর ধাওয়ান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 10, 2020, 17:11 [IST]
Other articles published on Jan 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+