LIVE ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: কুলদীপের হ্যাটট্রিক, শামির ৩ উইকেট,ভাইজ্যাকে ম্যাচ জিতল ভারত

বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি ভারত। ডু অর ডাই ম্যাচ ভারতীয় ক্রিকেটারদের কাছ থেকে সেরা পারফরম্য়ান্স চেয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে ১০৭ রানে হারিয়ে সিরিজে ১-১ ব্যবধানে প্রত্যাবর্তন করল ভারতীয় দল। ম্যাচে রোহিত ১৫৯ রান করেন। বোলিংয়ে কুলদীপের হ্যাটট্রিক ও শামির ২ বলে ২ উইকেট সেরা মোমেন্ট।

09:15 pm

সিরিজের ফল এখন ১-১। ওয়েস্ট ইন্ডিজকে ২৮০ রানে অলআউট করে ভারত।

09:14 pm

ওয়েস্ট ইন্ডিজকে ১০৭ রানে হারিয়ে ওডিআই সিরিজে প্রত্যাবর্তন করল ভারতীয় দল।

08:30 pm

কুলদীপের হ্যাটট্রিকে ধসে গেল ওয়েস্ট ইন্ডিজ।৩৩ তম ওভারে হ্যাটট্রিক করলেন কুলদীপ যাদব।

08:10 pm

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিজে জেসন হোল্ডার।

08:09 pm

৩০ ওভারের তৃতীয় বলে হ্যাটট্রিকের সামনে মহম্মদ শামি।

08:09 pm

আউট পোলার্ড। দুই বলে দুটি উইকেট নিলেন শামি। পোলার্ডকে ০ রানে ফেরালেন শামি। তার আগের বলে পুরানের উইকেট নেন ভারতীয় পেসার।

08:05 pm

শামির বাউন্সারে সামনে ক্যাচ দিয়ে আউট পুরান। কুলদীপের হাতে বন্দি পুরান। ৭৫ রান করে আউট হলেন। ৪৭ বল খেলেন এই বাঁ-হাতি। ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৯২ রান তুলেছে।

08:04 pm

জাদেজার বোলিংয়ের বিরুদ্ধে নিকোলাস পুরানের ক্যাচ ফেলেন দীপক চাহার।

08:03 pm

০ রানে হোপের ক্যাচ ফেলেছিলেন লোকেশ রাহুল।

08:02 pm

পুরান-হোপের সেঞ্চুরি পার্টনারশিপ।

07:48 pm

হোপ-পুরানের পার্টনারশিপ ৭৫ রানের।

07:47 pm

৭২ বলে ৭০ রানে ব্যাটিং করছেন সাই হোপ।

07:47 pm

৩৩ বলে ৪৭ রানে ব্যাটিং করছেন নিকোলাস পুরান।

07:47 pm

শেষ ৫ ওভারে এসেছে ৬১ রান।

07:46 pm

২৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

07:09 pm

৮৬ রানে ৩ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

07:08 pm

ওয়েস্ট ইন্ডিজ দলের তৃতীয় উইকেটের পতন। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড রস্টন চেজ। আউট হলেন ৪ রান করে।

07:06 pm

গত ম্যাচে ১৩৯ রান হাঁকিয়েছিলেন। এদিন মাত্র ৪ রান করে আউট হলেন হেটমায়ার।

06:56 pm

রান আউট হেটমায়ার। দুরন্ত ফিল্ডিং শ্রেয়স আইয়ারের। বাউন্ডারির ধারে শুধু চার রান বাঁচালেনই না,দারুণ থ্রো করেন। সেই থ্রোয়ে জাদেজা হেটমায়ারকে রান আউট করেন।

06:53 pm

শার্দুলের শিকার হয়ে ৩০ রানে আউট এভিন লুইস।

06:53 pm

ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন।

06:04 pm

রান তাড়া করতে নেমে ৩ ওভারে ১৫ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ।

05:17 pm

ওয়েস্ট ইন্ডিজকে ৩৮৮ রানের টার্গেট দিল ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৭ রান তুলল ভারতীয় দল।

05:13 pm

৪৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ভারত ৩৭৩ রান তুলেছে।

05:12 pm

৪৯ ওভার শেষে আউট শ্রেয়স আইয়ার। ৩২ বলে ৫৩ রান করে আউট আইয়ার।

05:08 pm

২৮ বলে হাফ সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের। ওডিআই কেরিয়ারে এটি শ্রেয়সের ৬ নম্বর হাফ সেঞ্চুরি।

05:06 pm

১৬ বলে ৩৯ রান করে আউট ঋষভ পন্থ। এদিন দেশের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডের মুখে ছিলেন পন্থ।

05:04 pm

চেজের ওভারে ৩১ রান তোলে ভারত।

05:02 pm

৪৭ ওভার শেষে ভারত ৩৬৩/৩

05:01 pm

৩৫১ রানে পৌঁছে গেল ভারত। ২৫ বলে ৪২ রানে পৌঁছলেন শ্রেয়স আইয়ার।

05:01 pm

১৯ বলে ৫৫ রানের পার্টনারশিপ শ্রেয়স-পন্থের।

05:00 pm

কপিল দেব ও রাহুল দ্রাবিড়েরও ২২ বলে দেশের হয়ে হাফ সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে।

04:59 pm

২২ বলে বীরেন্দ্র সেহওয়াগের হাফ সেঞ্চুরি রয়েছে।

04:58 pm

ভারতের হয়ে ২১ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড রয়েছে আগারকরের।

04:57 pm

৪৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩২ রানে পৌঁছেছে ভারতীয় দল।

04:56 pm

১৩ বলে ৩৮ রানে পৌঁছে গেলেন ঋষভ।

04:56 pm

বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছেন ঋষভ পন্থ।৪৬তম ওভারে ২৪ রান হাঁকালেন ঋষভ।

04:49 pm

ইনিংস সাজানো ১৭টি চার ও ৫টি ছয় দিয়ে।

04:49 pm

১৫৯ রান করে আউট হলেন হিটম্যান রোহিত শর্মা।

04:38 pm

২৮ রানে ৫০ রানের পার্টনারশিপ রোহিত-শ্রেয়সের।

04:36 pm

১৫০ রানে পৌঁছলেন রোহিত শর্মা।

04:14 pm

১০৪ বল ১০২ রান করে আউট লোকেশ রাহুল।

04:01 pm

প্রথম ওপেনার হিসেবে এক বছরে সব ফর্ম্যাট মিলিয়ে ১০টি সেঞ্চুরি হাঁকালেন হিটম্যান।

04:00 pm

ওডিআই কেরিয়ারে এটি রোহিতের ২৮তম সেঞ্চুরি।

03:55 pm

সেঞ্চুরি রোহিত শর্মার। ১০৭ বলে সেঞ্চুরি হাঁকালেন হিটম্যান।

03:08 pm

৬৬ বলে হাফ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। লোকেশ রাহুলের পর হাফ সেঞ্চুরি রোহিতের।

02:58 pm

১২৩ বলে রোহিত-রাহুলের পার্টনারশিপ ১০২ রানের।

02:36 pm

৪৬ বলে হাফ সেঞ্চুরি করলেন লোকেশ রাহুল। ওডিআই কেরিয়ারে এটি রাহুলের পঞ্চম হাফ সেঞ্চুরি।

02:13 pm

১০ ওভার শেষে ৫৫ রান তুলল ভারত।

01:53 pm

৫ ওভার শেষে স্কোরবার্ডে ২৭ রান জুড়ল ভারত।

01:40 pm

২ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৭ রান করেছে ভারত।

01:25 pm

একনজরে ভারতীয় দল- রোহিত শর্মা(সহঅধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, কুলদীপ যাদব, দীপক চাহার।

01:09 pm

শিবম দুবের পরিবর্তে এদিন খেলছেন শার্দুল ঠাকুর।

01:08 pm

অন্যদিকে ভারতীয় দলে এদিন একটি পরিবর্তন রয়েছে। শেষ ম্যাচে খেলেছিলেন শিবম দুবে। তিনি এদিন বাদ পড়লেন।

01:02 pm

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন এভিন লুইস।

01:01 pm

ভাইজ্যাকে টস জিতল ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ফিল্ডিং নিল কাইরন পোলার্ড।

12:59 pm

বিশাখাপত্তনমের এই মাঠে ৮টি ওডিআইয়ের মধ্যে পরে ব্যাট করা দল ৫ বার ম্যাচ জিতেছে। ২ বার প্রথমে ব্যাট করা দল জিতেছে। ও একটি ম্যাচ টাই হয়।

12:40 pm

বিশাখাপত্তনমে আর কিছুক্ষণ পরেই হবে টস। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে।

12:05 pm

ওয়ান ডে-তে রান সংগ্রাহকদের তালিকায় দক্ষিণ আফ্রিকার লেজেন্ড জ্যাক কালিসকে টপকে যাওয়ার

12:04 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাখাপত্তনমে কেরিয়ারের ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

11:01 am

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হারলে ১৫ বছর পর লজ্জাজনক রেকর্ড গড়বে ভারতীয় ক্রিকেট দল।

11:00 am

এই ম্যাচে চলতি বছরের ওয়ান ডে রানে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে টপকে যাওয়ার সুযোগ পাবেন সহ অধিনায়ক রোহিত শর্মা।

10:59 am

বিশাখাপত্তনমের পিচ ব্যাটিং সহায়ক হবে বলেই জানিয়েছেন কিউরেটর।

10:59 am

আজ বিশাখাপত্তনমে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

10:58 am

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ডু অর ডাই ম্যাচ দেখতে ইতিমধ্যেই বিশাখাপত্তনমের ক্রিকেট স্টেডিয়ামে ভিড় জমাতে শুরু করেছেন ক্রিকেট প্রেমীরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 18, 2019, 10:55 [IST]
Other articles published on Dec 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+