মুম্বইয়ে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই। মুম্বই ম্যাচ দিয়ে এদিন ভারত সফর শুরু করল অজি ক্রিকেট দল। সফরে অজি ক্রিকেট দল তিনটি ওডিআই খেলবে। যার প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে অজিদের দাপুটে জয়।
এদিন মুম্বইয়ে ব্যাটে-বলে দুই বিভাগেই অস্ট্রেলিয়া আধিপত্য দেখিয়ে জয় তুলে নিল। ২৫৬ রান তাড়া করতে নেমে এদিন কোনও উইকেট না হারিয়ে অজি দল ম্যাচ জিতে নেয়। ওয়ার্নার -ফিঞ্চের রেকর্ড ওপেনিং পার্টনারশিপে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে ৩৭.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নিয়ে ১০ উইকেট ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১২৮ ও ফিঞ্চ ১১০ রানে অপরাজিত থাকেন।
ওয়ার্নারের ব্যাটে ম্যাচের উইনিং রান আসে।
ওয়ার্নার ১২৮ ও ফিঞ্চ ১১০ রানে অপরাজিত থাকেন।
রান তাড়া করতে নেমে ৩৭.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নিয়ে ১০ উইকেট ম্যাচ জিতল অস্ট্রেলিয়া।
১০৮ বলে সেঞ্চুরি করলেন ফিঞ্চ। এটি ফিঞ্চের ১৬তম ওডিআই সেঞ্চুরি।
ওয়ার্নারের পর এবার অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাটে সেঞ্চুরি।
৪০ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন ওয়ার্নার।
১৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০০ রান তুলেছে।
২৫৬ রান তাড়া করতে নেমে, ওয়ার্নার-ফিঞ্চের সেঞ্চুরি পার্টনারশিপ।
ভারতের হয়ে এখন জুটিতে শামি ও বুমরাহ বোলিং করেছেন। অজিদের হয়ে ওয়ার্নার ও ফিঞ্চ ব্যাটিং করছেন।
২৫৬ রান তাড়া করতে নেমে ৪ ওভারে অজি দল কোনও উইকেট না হারিয়ে ২৫ রান তুলেছে।
মুম্বইয়ে ম্যাচ জিততে অস্ট্রেলিয়াকে ২৫৬ রান করতে হবে।
ভারতের ইনিংস শেষ ২৫৫ রানে। ৪৯.১ ওভারে অলআউট ভারত।
৪৮.৩ ওভারে আড়াই রানের গণ্ডি ছুঁয়ে ফেলল ভারত।
ক্রিজে এখন শার্দুল ঠাকুরের সঙ্গে মহম্মদ শামি ব্যাটিং করছেন।
২৮ রান করে পন্থ আউট হন।
আউট ঋষভ পন্থ। প্যাট কামিন্সের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট ঋষভ।
আউট রবীন্দ্র জাদেজা। ৩২ বলে ২৫ রান করে আউট জাদেজা।
আউট শ্রেয়স আইয়ার। স্টার্কের বলে আউট আইয়ার। ৯ বলে ৪ রান করে আউট শ্রেয়স।
ক্রিজে এখন শ্রেয়স আইয়ারও ঋষভ পন্থ।
আউট বিরাট কোহলি। জাম্পার বিরুদ্ধে বোলিংয়ে জাম্পার হাতে ক্যাচ দিয়েই প্যাভিলিয়নে ফিরলেন কোহলি। ১৪ বল খেলে ১৬ রান করে কোহলি আউট হলেন।
৭৪ রান করে প্যাট কমিন্সের বলে আউট হলেন ভারতের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। ভারতের তৃতীয় উইকেটের পতন।
অস্ট্রেলিয়ার স্পিনার আগারের বলে ৪৭ রান করে আউট হলেন ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুল।
ওডিআই কেরিয়ারে ধাওয়ানের এটি ২৮ নম্বর হাফ সেঞ্চুরি।
৬৬ বলে অর্ধশতরান হাঁকালেন শিখর ধাওয়ান।
১৬ ওভার শেষে ভারত ৮০/১। শিখর ধাওয়ান ৩৯ রানে ব্যাটিং করছেন।
১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত ৬০ রান হাঁকিয়েছে।
৫ ওভার শেষে ভারত ১৯/১
মিড অফে ক্যাচ দিয়ে আউট রোহিত।
১৫ বল খেলে ১০ রান করে রোহিত আউট হন।
আউট রোহিত। স্টার্কের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে আউট রোহিত শর্মা।
প্রথম ওভারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ রান তুলল ভারত।
শুরু হয়ে গেল মহারণ। ভারতের হয়ে ওপেনিংয়ে রোহিত-ধাওয়ান।
একনজরে অস্ট্রেলিয়া দল- অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুসানে, স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি,অ্যাস্টন আগার,অ্যাস্টন টার্নার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচাডসন, অ্যাডাম জাম্পা।
এদিন তিন পেসার, এক স্পিনার নিয়ে খেলতে নামল ভারত।
দেখে নিন টসের মুহূর্তের ভিডিও
Australia wins the toss and elects to bowl first in the 1st ODI against #TeamIndia at the Wankhede.#INDvAUS pic.twitter.com/4vhE55kafX
— BCCI (@BCCI) January 14, 2020
একনজরে ভারতীয় দল দেখে নিন-রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ,
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইয়ে রোহিতের সেঞ্চুরি সংখ্যা ৭টি। এদিন নিজের ডেরায় ২২ গজে ২০২০ সাল শুরু করছেন হিটম্যান।
এদিন টস হারের পর বিরাট জানালেন, টস জিতে তিনিও ফিল্ডিং করতে চাইতেন। তবে রান ডিফেন্ড করার সুযোগ পেয়ে তিনি খুশি।
রোহিতের সঙ্গে শিখর ধাওয়ান ওপেনিংয়ে থাকবেন। এবং মিডল অর্ডারে খেলতে পারেন লোকেশ রাহুল।
এদিন ভারতীয় দলে তিন ওপেনারই খেলছেন।