নাগপুরে সিরিজ ডিসাইডার। সেই সিরিজ নির্ণায়ক ম্যাচে দীপকের অবিশ্বাস্য বোলিংয়ে ৩০ রানে ম্যাচ জিতে নিল ভারত। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারতীয় দল।
ম্যাচে ভারতের হয়ে ৭ রান খরচ করে ৬ উইকেট নিয়ে সেরা বোলিং দীপক চাহারের। অন্যদিকে মুশফিকুর ও আফিফকে পরপর দুই বলে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে অন্যতম নায়ক শিবম দুবে। ৩০ রানে ৩ উইকেট তুলে নেন দুবে। ব্যাটে দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন শ্রেয়স আইয়ার।
দীপকের এই পারফর্ম্যান্স ভর করেই ৩০ রানে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। ১৭৫ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে বাংলাদেশের ইনিংস ১৪৪ রানে শেষ হয়। নাগপুর টি-টোয়েন্টি জিতে নিয়ে ভারত সিরিজ জিতল ২-১ ব্যবধানে।
সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিংয়ের কীর্তি গড়লেন দীপক। এর আগে ৮ রান খরচ করে ৬ উইকেট নেওয়ার কীর্তি ছিল শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের। এদিন ৭ রানে ৬ উইকেট নিয়ে সেরা টি-টোয়েন্টি বোলিংয়ের নজির গড়লেন দীপক চাহার।
৭ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়ে স্বপ্নের বোলিং দীপকের।
১৯.২ ওভারে আমিনুলকে বোল্ড করে হ্যাটট্রিক করলেন দীপক চাহার।
হ্যাটট্রিক দীপকের। ৭ রান খরচ করে ষষ্ঠ উইকেট তুলে নিলেন দীপক চাহার। প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করলেন দীপক চাহার।
ম্যাচে ৭ রান খরচ করে এটি দীপক চাহারের ৫ উইকেট।
ভারতের হয়ে শেষ ওভার বল করছেন দীপক চাহার। ৩ ওভার হাত ঘুরিয়ে ৭ রানে ৪ উইকেট নিয়েছেন চাহার। এবার ওভারের শুরুতেই আরও একটি উইকেট নিলেন। মুস্তাফিজুরকে শ্রেয়সের হাতে ক্যাচ করালেন।
শেষ ৬ বলে বাংলাদেশকে ৩২ রান করতে হবে।
ম্যাচে দীপক চাহারের এটি চতুর্থ উইকেট।
শেষ ১২ বলে বাংলাদেশের প্রয়োজন ৪০ রান।
১৮ তম ওভারের শেষ বলে আউট সাফিকুল। চাহারের স্লোয়ার রিড করতে না পেরে বাউন্ডারির ধারে রাহুলের হাতে জমা পড়েন সাফিকুল।
ওভারে ১ রান খরচ করে ২টি উইকেট দিলেন দুবে। শিবমের এমন বোলিংয়ের সুবাদে ম্যাচ প্রত্যবর্ত করল ভারত। ২৪ বলে বাংলাদেশের প্রয়োজন ৪৯ রান।
শিবম দুবে অন এ হ্যাটট্রিক। টানা দুই বলে দুই উইকেট তুলে নিলেন শিবম দুবে। এবার আফিফ হোসেনকে ০ রান ফেরালেন। স্লোয়ার বলে ব্যাটসম্যানকে চমকে দেন দুবে। নিজের বোলিংয়েই ক্যাচ নিয়ে আফিফকে আউট করলেন দুবে।
আউট নইম!!! ম্যাচ ঘুরিয়ে দিলেন শিবম দুবে। মাপা ইর্য়কারে ৮০ রানে ব্যাটিং করা নইমকে বোল্ড করে দিলেন দুবে। এটি দুবের দ্বিতীয় আন্তর্জাতিক উইকেট। নইমের সংগ্রহ ৮১ রান। ৪৮ বলে ৮১ করেন নইম।
১৫ ওভার শেষে বাংলাদেশ ১২৫/৪, শেষ ৩০ বলে বাংলাদেশের প্রয়োজন ৫০ রান।
১৪ ওভার শেষে বাংলাদেশ ১১৬/৪। ৩৬ বলে মাহমুদুল্লাহদের প্রয়োজন ৫৯ রান।
১৩.৩ ওভার শেষে বাংলাদেশ ১২৪/৪
মুশফিকুর আউট হতে, ক্রিজে এলেন মাহমুদুল্লাহ। ৭১ রানে ক্রিজে রয়েছেন নইম।
০ রানে বোল্ড মুশফিকুর। দেশের জার্সিতে প্রথম আন্তর্জাতিক উইকেট তুলে নিলেন শিবম দুবে। মুশফিকুরকে বোল্ড করলেন দুবে। টানা দুই বলে দুই উইকেটের পতন।
ব্রেক থ্রু! বাংলাদেশের উইকেটের পতন! বোলিংয়ে দীপক চাহারকে ফেরাতেই বাংলাদেশের পার্টনারশিপ ভাঙলেন ভারতীয় পেসার। মিথুনকে সাজঘরে ফেরালেন দীপক।
৩৯ বলে ৭০ রানে পৌঁছল নইম। ১২ ওভার শেষে বাংলাদেশ ১০৬/২
ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ৭৫ রান, হাতে রয়েছে ৪৯ বল।
আবার চার, ওভারে চতুর্থ বলে টাইমিং ও পাওয়ারের মিশ্রণে চার হাঁকালেন নইম
১১.৩ ওভার শেষে বাংলাদেশ ৯৪/২।
রান আউটের সুযোগ হারাল ভারত। ক্রিজ ছেড়ে অর্ধেক রাস্তায় পৌঁছে গিয়েছিলেন নইম। ভারতের সামনে রান আউটে দারুণ সুযোগ ছিল। মিস করেন চাহাল।
৩৪ বলে ৫৩ রানে পৌঁছলেন মহম্মদ নইম। অন্যদিকে ২২ বলে ২৪ রানে ব্যাটিং করছেন মিথুন। ডান-বাম জুটির পার্টনারশিপে ভারতকে চাপে রাখল বাংলাদেশ।
৯ ওভার শেষে বাংলাদেশ ৬২/২
৩৭ বলে হাফ সেঞ্চুরি পার্টনারশিপ নইম-মিথুনের।
বাংলাদেশে প্রত্যাবর্তন। বোলার ওয়াশিংটন সুন্দরের মাথার উপর দিয়ে ছয় হাঁকালেন নইম। শিশির সমস্যায় বল গ্রিপ করতে চাহাল-সুন্দররা সমস্যয় পড়ছেন।
চাহালের ওভারে এবার বল বাউন্ডারিতে পাঠালেন মিথুন। অষ্টম ওভারের তৃতীয় বলে স্কোরবোর্ডে ৫০ রানের গণ্ডি ছুঁল বাংলাদেশ।
৭৮ বলে বাংলাদেশের প্রয়োজন ১৩০ রান। ৭ ওভার শেষে বাংলাদেশ ৪৫/২। শেষ দুই ওভারে ২৭ রান তুলল বাংলাদেশ।
চাহালে ওভার থেকে এল ১৫ রান। ছয় ওভার শেষে বাংলাদেশ ৩৩/২।
ওভারে প্রথম চার বলে বাংলাদেশ ১৩ রান তুলেছে।
চাহালের ওভারের প্রথম তিন বলে তিনটি চার হাঁকালেন মহম্মদ নইম।
ব্যাক টু ব্যাক চার!!! সিরিজে প্রথমবার পাওয়ার প্লেতে বল করতে এসে টানা দুই বলে দুটি চার হজম করলেন যুজবেন্দ্র চাহাল।
রান তাড়া করতে নেমে ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৮ রান তুলল বাংলাদেশ। ভারতের হয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন দীপক চাহার। ষষ্ঠ ওভারে চাহালের হাতে বল তুলে দিলেন রোহিত শর্মা।
Two in two for Deepak Chahar.
— BCCI (@BCCI) November 10, 2019
Bangladesh 12/2 after 3 overs #INDvBAN pic.twitter.com/EWGrqhfLFA
নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৪ রানে ইনিংস শেষ করল ভারত। বাংলাদেশকে ম্যাচ জিততে ১৭৫ রান করতে হবে।
Innings Break!
— BCCI (@BCCI) November 10, 2019
A fluent 52 from @klrahul11 followed by a quick-fire 62 by @ShreyasIyer15 propel #TeamIndia's total to 174/5.
Live - https://t.co/VZl9R87hn5 #INDvBAN pic.twitter.com/LwQXeHaUTz
ফাইনাল ওভারে দ্বিতীয় বলে চার হাঁকালেন মনীশ পান্ডে। ১১ বলে ২০ রানে পৌঁছলেন মনীশ।
১৯ তম ওভার শেষে ভারত ১৬৩/৫। মনীশ পান্ডের সঙ্গে লেখছেন শিবম দুবে।
১৮ তম ওভারে ১৩ রান তুললে ভারত। দুরন্ত ব্যাটিং মনীশ পান্ডের।১৮ ওভার শেষে ভারত ১৫৭/৫।
১৭ ওভার শেষে ভারত ১৪৪/৫।
আউট শ্রেয়স! ৩৩ বলে ৬২ রান করে ফিরলেন। বাউন্ডারি হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনের সামনে ধরা পড়লেন। শ্রেয়সের ক্যাচটি নিলেন লিটন দাস।
আউট পন্থ!!! বড় শট খেলতে গিয়ে সৌম সরকারের বলে বোল্ড হলেন পন্থ। ৯ বলে করলেন ৬ রান।
২৭ বল খেলে ৫০ রানে পৌঁছলেন শ্রেয়স আইয়ার। ইনিংস সাজানো ৫টি ছয় ১টি চার দিয়ে।
আবার ছয়!!!টানা তিন বলে তিনটি ছক্কা হাঁকালেন শ্রেয়স। আগের ম্যাচের রোহিত টানা তিনটি ছয় মেরেছিলেন। এদিন আফিফের ওভারে প্রথম ৩ বলে ৩টি ছয় হাঁকালেন।
দর্শকাসনে বল পাঠালেন শ্রেয়স আইয়ার। সপাটে লঙ অন অঞ্চলে গ্য়ালারি বল পাঠালেন। ১৪ ওভারের খেলা চলছে।২১ বল খেলে ৩০ রানে পৌঁছলেন শ্রেয়স। ১৪ ওভার শেষে ১০৯/৩
১৩ ওভার শেষে ভারত ৯৭/৩
ক্রিজে ঋষভ পন্থ। সমালোচকদের চুপ করিয়ে দেওয়ার মতো ইনিংস আজ উপহার দিতে পারেন কিনা, দেখার
ভারতের তৃতীয় উইকেটের পতন! আল-আমিনের স্লোয়ার বুঝতে না পেরে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। ৩৫ বলে করলেন ৫২ রান।
লোকেশ রাহুলের অর্ধশতরান। ৩৩ বলে ৫১ রানে পৌঁছলেন রাহুল। ইনিংস সাজানো সাতটি চার দিয়ে। ১২ ওভার শেষে ভারত ৯৪/২।
ভারতের হয়ে পঞ্চাশ রানের যুগলবন্দি তৈরি করে এগোচ্ছেন শ্রেয়স-রাহুল।
১১ ওভার শেষে ভারত ৮৭/২
গ্যালারিতে বল পাঠালেন শ্রেয়স আইয়ার। দারুণ ব্যাটিং শ্রেয়সের। ওভারের চতুর্থ বলে ৬ এরপরের বলেই ৪। ওভারে ভারতের সংগ্রহ ১৬ রান।
১০ ওভার শেষে ভারত ৭১/২
২৭ বলে ৪১ রানে ব্যাটিং করছেন লোকেশ রাহুল।
নাগপুরে লোকেশের ব্যাটে ঝড়। বোলারের উপর দিয়ে চার হাঁকালেন রাহুল। স্কোরবোর্ডে চার রানের সংযুক্তি।
৯ ওভার শেষে ভারত ৫৯/২। দশম ওভারের শুরুতে বল সীমারেখার বাইরে পাঠালেন লোকেশ রাহুল। তাঁকে যোগ্য সংগত দেওয়ার চেষ্টায় শ্রেয়স আইয়ার। প্রথম দুই উইকেট হারিয়ে বেশ চাপে ভারত। ওভার করছেন মুস্তাফিজুর।
পঞ্চাশের গণ্ডি পার করল ভারত। ৮ ওভারের খেলা শেষ, ভারত ৫৪/২।
৬ ওভার শেষে ভারত ৪১/২
জীবনদান পেলেন শ্রেয়স আইয়ার। পয়েন্টে শ্রেয়সের ক্যাচ পড়ল। ওভারে আরও একটি উইকেট পেতে পারতেন সাফিকুল। ১ রানে ব্যাটিং করছিলেন শ্রেয়স।
রোহিতকে বোল্ড করার পর এবার শিখর ধাওয়ানের উইকেট তুলে নিলেন। বিপজ্জনক শট খেলে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট গব্বর। ফিরলেন ১৯ রান করে।
WICKET! Shafiul gives the breakthrough, Dhawan gone for 19. India are 35/2 in 5.2 overs.#BANvIND #RiseOfTheTigers pic.twitter.com/POyGuuN3PB
— Bangladesh Cricket (@BCBtigers) November 10, 2019
ম্যাচে কামব্যাক বাংলাদেশের। গ্রিন ব্রিগেডের হয়ে নাগপুরে ফের নায়ক সাফিউল।
ওভারে আরও একটি চার। ওভারের শেষ বলে চার হাঁকালেন শিখর। ৫ ওভার শেষে ভারত ৩৪/১
পঞ্চম ওভারের খেলা চলছে। রোহিত ২ রানে আউট হওয়ার পর দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন শিখর-রাহুল
১৫ রানে ব্যাটিং করছেন ধাওয়ান।
গব্বরের গর্জন!!! মুস্তাফিজুরের ওভারের প্রথম বলে ডিপ মিড উইকেট অঞ্চলে বাউন্ডারির বাইরে ফেললেন শিখর।
৪ ওভার শেষে ভারত ২৫/১
ওভার দ্বিতীয় বলে আবার চার! সাফিউলের প্রথম তিন বলে ১০ রান তুলল ভারত।
লঙ অফ অঞ্চল দিয়ে বল বাউন্ডারির বাইরে পাঠালেন লোকেশ রাহুল
ব্যাক টু ব্যাক চার!!! তৃতীয় ওভারের খেলায় জোড়া চার শিখর ধাওয়ানে। তৃতীয় ওভার শেষে ভারত ১৩/১
কথায় বলে মনিং শোয় দ্যি ডে! ভালো শুরু করে ভারতকে চাপে রাখতে পারবে কি বাংলাদেশ?
তিন নম্বরে ব্যাটিংয়ে এলেন লোকেশ রাহুল। দেখা যাক দিনটা আজ নিজের নামে করতে পারেন কিনা রাহুল। ওভারে কোনও রান দিলেন না সাফিউল। ২ ওভার শেষে ভারত ৩/১।
গত ম্যাচে ৮৫ রান করা রোহিত এদিন মাত্র ২ রান করে আউট হয়ে ফিরলেন।
আউট রোহিত শর্মা। সাফিউলের বলে বোল্ড হিটম্যান। দারুণ শুরু বাংলাদেশের। ব্যাটের এজ লেগে ছিটকে গেল রোহিতের লেগ স্টাম্প।
প্রথম ওভারে ৩ রান তুলল ভারত।
দেশের জার্সিতে ১০১ তম টি-টোয়েন্ট ম্যাচ খেলছেন রোহিত শর্মা। ওভারের প্রথম ৩ বলে ১ রান এসেছে।
ভারতের হয়ে ওপেনিংয়ে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। রোহিত শর্মার ব্যাটে আরও একবার কি ঝড় দেখা যাবে?
আজ ম্যাচ জিতলে প্রথমবার ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ।
নতুন বলে বাংলাদেশের হয়ে বল করছেন আল-আমিন হুসেন।
একনজরে ভারতীয় দল- রোহিত শর্মা(অধিনায়ক), শিখর ধাওয়ান,লোকেশ রাহুল শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডি, ঋষভ পন্থ,শিবম দুবে,ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহাল
অন্যদিকে চোটের কারণে বাংলাদেশ দলে মোসাদ্দেশ হোসেন বাইরে গেলেন, পরিবর্তে দলে এলেন মহম্মদ মিথুন।
দুই দলেই এদিন একটি করে পরিবর্তন রয়েছে। ভারতীয় দলে এদিন ক্রুণাল পান্ডিয়ার পরিবর্তে মনীশ পান্ডেকে সুযোগ দিলেন রোহিত শর্মা।
ভারত অধিনায়ক রোহিত শর্মাও জানালেন, টস জিতলে তিনিও বোলিং নিতেন।
সেই সঙ্গে মাহমুদুল্লাহ বলেন, ভারত রান তাড়া করতে পছন্দ করে। সেটা মাথায় রেখেই আমরা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলাম।
নাগপুরে টস জিতে ফিল্ডিং নিল বাংলাদেশ। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানালেন শিশির ফ্যাক্টরের কথা মাথার রেখেই বোলিংয়ের সিদ্ধান্ত।
সবমিলিয়ে রোহিতের আন্তর্জাতিক ছক্কার সংখ্য়া ৩৯৮টি। টেস্টে ৫১টি, ওডিআইয়ে ২৩২ ও টি-টোয়েন্টিতে ১১৫টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত।
দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি হাঁকান পাকিস্তানের শহিদ আফ্রিদি। তাঁর ছক্কার সংখ্যা ৪৭৬টি।
আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের আগে দুই ব্যাটসম্যান এই কীর্তি গড়েছেন। প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলস্টোন গড়ার নজির রয়েছে ক্রিস গেইলের। দেশের হয়ে তিন ফর্ম্যাটে ক্যারিবিয়ান ক্রিকেটার ৫৩৪টি ছক্কা হাঁকিয়েছেন।
নাগপুরে আজ মাইলস্টোনের সামনে রোহিত শর্মা। এদিন আর মাত্র ২টি ছক্কা হাঁকালেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ছক্কার মালিক বনে যাবেন হিটম্যান।
If you are a bowler ... This man is surely a torture for you ! ♥️♥️♥️ #RohitSharma #INDvsBAN
— Sam 🇵🇰 (@iamsam_PTI) November 10, 2019
pic.twitter.com/zgrxAjR3aS