
বাংলাদেশের বিরুদ্ধে সমতা ফেরানোর যুদ্ধে নেমে দিল জিতল ভারত। টস জিতে এদিন প্রথমেই ফিল্ডিং নিয়ে রোহিত বুঝিয়ে দিয়েছিলেন, আর পরীক্ষা নয়, চেনা ছকেই রান তাড়া করবে ভারতীয় দল। আর সেই সুযোগটা পেয়ে সফল ব্লু-আর্মি।
প্রথমে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়ে ১৫৩ রানে বেধে রাখে ভারতীয় দল। খলিল শুরুটা খারাপ করলেও চাহাল-ওয়াশিংটন সুন্দর জুটির কাঁধে ভর করে ম্যাচে ফেরে ভারত। চাহাল ২টি, সুন্দর ১টি উইকেট নিয়ে ও দীপক চাহার আঁটোসাঁটো বোলিং করে নজর কাড়লেন।
১৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে এরপর ভারতের ব্যাটিং ইনিংসের পুরোটাই 'রোহিত শো'। প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন হিটম্যান। দেশের জার্সিতে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে শেষ পর্যন্ত যদিও শতরান হাতছাড়া করলেন হিটম্যান।
ভারতের জয়ের জন্য ২৯ রান বাকি থাকা অবস্থায় নিজের শতরান থেকে ১৫ রান দূরে থামেন রোহিত। আউট হন ৮৫ রান করে। ইনিংস সাজানো ৬টি ছয় ও ৬টি চার দিয়ে। ৪৩ বলে রোহিতের এই ইনিংসে ভর করেই ৮ উইকেটে ম্যাচ জিতে,সিরিজে সমতা ফিরিয়ে ১-১ করল ভারত।
বাংলাদেশের বিরুদ্ধে ভারত, রবিবার টি-টোয়েন্টি সিরিজের ফয়সলার ম্যাচ খেলবে নাগপুরে।
১৫.৪ বলে শ্রেয়স আইয়ার সিঙ্গলস রান নিতেই রাজকোটে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে থাকা অবস্থায় সিরিজ ১-১ করল ভারত।
জয়ের জন্য ৩১ বলে ভারতের প্রয়োজন ৪ রান।
রোহিতের ইনিংস সাজানো ৬টি চার ও ৬টি ছয় দিয়ে।
.@ImRo45 departs after a brilliant knock of 85. Well played, Skip 🙌👏#INDvBAN pic.twitter.com/qr4K6cpSWS
— BCCI (@BCCI) November 7, 2019
দেশের জার্সিতে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে শতরান হাতছাড়া করলেন হিটম্যান। আউট হলেন ৮৫ রান করে। ম্যাচ জিততে ৪৬ বলে ভারতের প্রয়োজন ২৯ রান। আমিনুলের বলে বাউন্ডারির ধারে ফিল্ডারের হাতে জমা পড়েন হিটম্যান।
বোল্ড শিখর ধাওয়ান। ক্রিজ থেকে বেড়িয়ে গিয়ে ঝুঁকিপূর্ণ শট খেলে আউট হলেন ধাওয়ান। আমিনুলের বলে বোল্ড হওয়ার আগে ২৭ বল খেলে ৪টি বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন গব্বর।
তিন বলে তিন ছক্কা!!! রাজকোটে রাজা রোহিত!!! মোসাদ্দেকের ওভারের শুরুতে তিনটি ছক্কা হাঁকালেন হিটম্যান।
২৩ বলে অর্ধশতরান রোহিত শর্মা। ইনিংসের ৪২ রান এসেছে চার-ছক্কায়! ৩টি ছয় ও ৬টি চার হাঁকান হিটম্যান।ম্যাচ জিততে ৭৫ বলে ভারতের প্রয়োজন ৭০ রান।
সপ্তম ওভারে ১৩ রান তুলল ভারত। ৭ ওভার শেষে ভারত ৭৬/০
ওভারে ১৫ রান তুলল ভারত। ৬ ওভার শেষে ভারত ৬৩/০। ৪৬ রানে ব্যাটিং করছেন রোহিত শর্মা।
কোনও উইকেট না হারিয়ে ৬০ রানে পৌঁছল ভারত।
আবার ছয়!!! এবার ওভারস্টেপ করে ছক্কা হাঁকালেন হিটম্যান। সইফুলের ওভারের পঞ্চম বল মাঠের বাইরে পাঠালেন হিটম্যান।
৫ ওভার শেষে ভারত ৪৮/০, ওভারে ১১ রান তুলল ভারত।
৪.৩ ওভারে ৩১ রানে পৌঁছলেন হিটম্যান রোহিত শর্মা। ঝড়ো ইনিংস খেললেন রোহিত। তাঁকে যোগ্য সংগত দিচ্ছেন শিখর ধাওয়ান।
লম্বা ছয়!!! ওভারের চতুর্থ বলে বোলার মুস্তাফিজুরের মাথার উপর দিয়ে লম্বা ছক্কা হাঁকালেন রোহিত শর্মা।
চতুর্থ ওভারের জোড়া বাউন্ডারি মেরে ওভার শুরু করলেন রোহিত শর্মা। বাংলাদেশের হয়ে বল করছেন মুস্তাফিজুর রহিম
রোহিতের মাইলস্টোন ম্যাচে শুভেচ্ছা বিসিসিআই প্রেডিসেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের।
Rohit Sharma 100 matches in t20 .. What an asset he is to indian cricket ...@ImRo45_FC @bcci.. congratulations
— Sourav Ganguly (@SGanguly99) November 7, 2019
৩ ওভার শেষে ভারতের স্কোর ২২/০
ভারতের হয়ে ওপেনিংয়ে রোহিত-ধাওয়ান। শুরু থেকেই মারমুখী মেজাজে ধাওয়ান। ১০ বলে ১০ রান হাঁকিয়ে এগোচ্ছেন গব্বর।
নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৩/৬ রান তুলল বাংলাদেশ। শেষ ওভারে ৯ রান দিলেন খলিল আহমেদ। ম্যাচ জিততে ভারতের টার্গেট ১৫৪
১৯তম ওভারে মাত্র ৪ রান খরচ করলেন দীপক চাহার। দারুণ প্রত্যাবর্তন ভারতের। ১৯ ওভার শেষে বাংলাদেশ ১৪৪/৬।
আউট মাহমুদুল্লাহ!!! দীপক চাহারের স্লোয়ার বলে আউট মাহমুদুল্লাহ। শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ ১৪২/৬।
১৮তম ওভারে চার রান খরচ করলেন চাহাল। স্লগ ওভারে দারুণ বোলিং চাহালের। ১৮ ওভার শেষে বাংলাদেশ ১৪০/৫
১৭ ওভার শেষে বাংলাদেশ ১৩৬/৫।
বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন। খলিলের স্লোয়ার ডেলিভারি বুঝতে ভুল করায়, রোহিতের হাতে ক্যাচ দিয়ে ৬ রানে ফিরলেন আফিফ হোসেন।
১৬ তম ওভারে ১১ রান তুলল বাংলাদেশ। টাইগাসরা ১৬ ওভার শেষে ১২৩/৪।
১৫ ওভারে বাংলাদেশ ১১২/৪। শেষ পাঁচ ওভারে ভারত বাংলাদেশকে চাপে রাখে কিনা, সেটাই এখন দেখার।
১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ১০৬ রান তুলেছে।
চাহালের ওভারের শেষ বলে ওভারস্টেপ করে খেলতে গেলে সৌম্য সরকারকে স্টাম্প করেন ঋষভ পন্থ।
আবার উইকেট। ১৩ তম ওভারে দুটি উইকেট নিলেন চাহাল।
চাহালের বলে ক্যাচ তুলে দিলে, তা তালুবন্দি করেন ক্রুণাল। দিল্লি ম্যাচে এই মুশফিকুরের ক্যাচ মিস করে দলকে ডুবিয়েছিলেন ক্রুণাল
৬ বলে ৪ রান করে আউট মুশফিকুর রহিম। বিপজ্জনক ব্যাটসম্যান মুশফিকুরকে এদিন সাজঘরে ফেরালেন চাহাল।
১২ ওভার শেষে বাংলাদেশ বাংলাদেশ ৯৭/২
১১ ওভার শেষে বাংলাদেশ ৮৬/২। ১২ তম ওভারে বোলিং করতে এলেন ক্রুণাল পান্ডিয়া।
বাংলাদেশের হয়ে ক্রিজে এলেন মুশফিকুর রহিম। অন্যদিকে নিজের বোলিং কোটা সম্পূর্ণ করলেন ওয়াশিংটন সুন্দর। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান দিয়ে ১ উইকেট পেলেন সুন্দর।
আউট নইম!!! ওয়াশিংটন সুন্দরের বলে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন মহম্মদ নইম। ৩১ বল খেলে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন নইম।
দশম ওভারে শিবম দুবের হাতে বল ধরালেন রোহিত শর্মা। ১০ ওভার শেষে বাংলাদেশ ৭৮/১, ওভারে ৯ রান নিল বাংলাদেশ।
৯ ওভার শেষে বাংলাদেশ ৭০/১
ডান-বাম জুটি হাফ সেঞ্চুরি পার্টনারশিপ গড়েন। যেকারণে শুরু থেকেই ভারতকে চাপে রেখেছে বাংলাদেশ।৮ ওভার শেষে বাংলাদেশ ৬৪/১
শেষ পর্যন্ত ২৯ রানে আউট লিটল দাস। পন্থের দুরন্ত রানআউটে ফিরলেন লিটন। বল শরীরে ছুঁইয়ে দৌড় দিয়েছিলেন লিটন।ক্রিজ ছেড়ে বেড়োলে ব্যাটিং উইকেটে বল ছুঁড়ে লিটনকে রানআউট করেন পন্থ।
ম্যাচে দুবার জীবনদান পেলেন লিটন দাস।
এবার ক্যাচ মিস! ক্যাচ মিস করলেন রোহিত শর্মা। ওয়াশিংটন সুন্দরের ওভারে ক্যাচ তুলেছিলেন লিটন দাস। তিন ফিল্ডার কাছাকাছি আসলেও বোঝাপড়ার ভুল। রোহিতের পক্ষে ক্যাচের সেরা সুযোগ ছিল। চেষ্টা করলেও তা ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন অধিনায়ক।
I can't believe that a player at an international level would commit such a stupid mistake. Rishab Pant has a lot to learn. When you play at such levels you are expected to have basic knowledge of the game atleast. #INDvBAN #RishabPant #AUSvsPAK pic.twitter.com/1eNYZAipUr
— • M U K U N D • S H A R M A • (@oyemukund) November 7, 2019
পন্থের ভুলের কারণে আউট হয়েও নট আউট থেকে যান লিটন দাস। ওভারে ১৩ রান তোলে বাংলাদেশ। ৬ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ৫৪ রান তুলল বাংলাদেশ।
#RishabPant gloves are like subtitles in a pirated movie. Zarurat se zyada aage chal rahe hain. #IndvBan pic.twitter.com/ID30jztC0s
— PurnaChander Reddy (@PurnaReddy_07_) November 7, 2019
ফের ভুল ঋষভ পন্থের। চাহালের ওভারে ওভারস্টেপ করে বড় শট খেলতে গেলে স্টাম্প করেন পন্থ। যদিও বল উইকেট পার করার আগে তা ধরার কারণে ডেলিভারিটি নো ডাকা হয়।
Ok now this is a poor miss. Pant needs to relax. #INDvBAN #RishabPant pic.twitter.com/Mz1IlDfhho
— Gautam (@jaingautam834) November 7, 2019
৫ ওভার শেষে বাংলাদেশ ৪১/০। ২ ওভারে ২৪ রান খরচ করলেন খলিল আহমেদ।
খলিলকে টার্গেট করে দারুণ ব্যাটিং করছেন মহম্মদ নইম।পঞ্চম ওভারের প্রথম বলে ফের চার হাঁকালেন নইম। তৃতীয় বলে ফের চার। এবার উইকেটের পিছনে বল ঠেলে দিয়ে চার রান চুরি করে নিলেন নইম।
৪ ওভার শেষে দারুণ জায়গায় বাংলাদেশ। ৩১ রান তুললে টাইগাররা। ভারত এখনও কোনও উইকেট তুলে নিতে পারেনি।
চার!!! শট বল করে ওভারের চতুর্থ বলে চার রান খরচ করলেন সুন্দর। রান হাঁকালেন লিটন দাস।
চতুর্থ ওভারে ভারতের হয়ে বোলিং করছেন ওয়াশিংটন সুন্দর। রানের গতি কমাতে স্পিনার ব্যবহার রোহিতের।
তৃতীয় ওভার প্রত্যাবর্তন ভারতের। ওভারে ৪ মাত্র রান খরচ করলেন দীপক চাহার। বাংলাদেশ ৩ ওভার শেষে বাংলাদেশ ২৪/০
নইমের ব্যাটে দারুণ শুরু বাংলাদেশের। দ্বিতীয় ওভারে ১৪ রান তুলল বাংলাদেশ। ২ ওভার শেষে বাংলাদেশ ২০/০
দ্বিতীয় ওভারের শুরুতে টানা তিন বলে তিনটি চার হজম করলেন খলিল আহমেদ। তিনটি চার হাঁকিয়ে ওভার শুরু নইমের। ৫ বল খেলে ১৩ রানে ব্যাটিং করছেন নইম।
প্রথম ওভারে দীপক চাহার ছয় মাত্র রান খরচ করলেন। ১ ওভার শেষে বাংলাদেশ ৬/০।
প্রথম ওভারে ভারতের হয়ে বোলিংয়ে দীপক চাহার। প্রথম তিন বলে খরচ করলেন মাত্র ১ রান। বাংলাদেশের হয়ে লিটন দাস ও মহম্মদ নইম ব্যাটিং করছেন।
একনজরে বাংলাদেশ দল- লিটন দাস, মহম্মদ নইম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, অফিফ হোসেন,মোসাদ্দেক হোসেন,আমিনুল ইসলাম,সাফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান,আল আমিন হোসেন
Unchanged Bangladesh Playing XI for the clash against India. #BANvIND #RiseOfTheTigers pic.twitter.com/esuAlrsg0y
— Bangladesh Cricket (@BCBtigers) November 7, 2019
একনজরে ভারতীয় দল- রোহিত শর্মা(অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিবম দুবে, ক্রুণাল পান্ডিয়া, দীপক চাহার, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল,খলিল আহমেদ।
Take a look at the playing XI for the 2nd @Paytm #INDvBAN T20I. Both teams are unchanged. pic.twitter.com/UBSrsnOAJt
— BCCI (@BCCI) November 7, 2019
এদিন দুই দলেই কোনও পরিবর্তন নেই। দুই দলই দিল্লি ম্যাচের দল ধরে রেখে ম্যাচে নামল।
অন্য়দিকে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও জানিয়েছেন টস জিতলে তারাও ফিল্ডিং নিলেন।
রাজকোটে টস জিতে ফিল্ডিং নিল ভারত। দলে এদিন কোনও পরিবর্তন করেননি রোহিত শর্মা। টস জিতে কোনও দ্বিধায় যাননি। স্পষ্ট জানিয়ে দিলেন রান তাড়া করতে চায় ভারত।

এদিন ১০০ তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছেন রোহিত শর্মা। ভিডিতে দেখুন এই কীর্তি ছোঁয়ার আগে কী বললেন রোহিত।
.@ImRo45 is all set to play his 100th T20I tonight. Watch the Hitman share his thoughts on his memorable journey so far - by @28anand #TeamIndia pic.twitter.com/niSC8Gg0ZQ
— BCCI (@BCCI) November 7, 2019

সব ধরনের পরিস্থিতি সামলানোর জন্য সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসেসিয়নেশনের মাঠকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ভারী বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই সঙ্গে বারবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে ম্যাচ ভেস্তেও যেতে পারে।
বিকেল থেকে রাজকোটে ভারী বৃষ্টিপাত শুরু হলে বৃষ্টির কারণে ম্যাচে বাধা তৈরি হতে পারে।
দুপুরের দিকে এখন রাজকোটের আকাশ পরিষ্কার রয়েছে। যদিও বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
This afternoon at the Saurashtra Cricket Association Stadium at Khandheri in Rajkot.🌄🌅🌞#IndvBan #IndvsBan pic.twitter.com/990K5YYDkI
— Mohandas Menon (@mohanstatsman) November 7, 2019