টেলারের দাপুটে শতরানে কোহলিদের ওডিআইয়ে ধাক্কা দিল নিউজিল্যান্ড, সিরিজে এগোল ১-০ ব্যবধানে

இனியும் தோனியை நம்பிக்கிட்டு இருக்கக்கூடாது.. அனில் கும்ப்ளே கருத்து- வீடியோ

টেলারের দাপুটে শতরানে কোহলিদের ওডিআইয়ে ধাক্কা দিল নিউজিল্যান্ড। ৩৪৮ রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউয়িরা। রান তাড়া করতে নেমে মিডল অর্ডারে রস টেলার ১০৯ রানে অপারিজত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছা়ড়েন। ভারতকে ৪ উইকেটে হারাল নিউজিল্যান্ড। টি-২০ সিরিজে ০-৫ ব্যবধানে ধরাশায়ী হলেও ঘরের মাঠে ওডিআইয়ে কিন্তু দারুণ ছন্দে শুরু করল কিউয়িব্রিগেড।

03:55 pm

ভারতকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগোল নিউজিল্যান্ড।

03:42 pm

হ্যামিলটনে সিরিজের প্রথম ওডিআই জিতল নিউজিল্যান্ড।

03:42 pm

৫-০ ব্যবধানে টি-২০ সিরিজ হারের পর ওডিআই সিরিজে নিজিল্যান্ডের প্রত্যাবর্তন।

03:37 pm

শেষ ৩ ওভারে ১৪ রান প্রয়োজন। জসপ্রীত বুমরাহের ১০ ওভারের কোটা শেষ

03:33 pm

৪৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ৩৩১ রান তুলেছে।

03:33 pm

৪৬ তম ওভারে দুই উইকেট। শামির বলে জিমি নিশাম ক্যাচ দিয়ে আউট হন ও শ্রেয়স আইয়ার গ্র্যান্ডহোমকে রান আউট করেন।

02:52 pm

ল্যাথামের হাফ সেঞ্চুরি। ৬৯ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ৮০ রান।

02:36 pm

৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রানে পৌঁছল নিউজিল্যান্ড।

02:34 pm

হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটে ঝড় তুলেছেন রস টেলার।

02:15 pm

আইসিসি টুইট পোস্টে লিখল, ইনি বিরাট নাকি জন্টি রোডস!

02:15 pm

দেখে নিন কোহলির সেই রান আউট করার দৃশ্য

02:03 pm

নিউজিল্যান্ড ১৭৩/৩। টেলার ৩৯ রানে ব্যাটিং করছেন। ক্রিজে এলেন অধিনায়ক ল্যাথাম।

02:01 pm

৮২ বলে ৭৮ রান করে রান আউট নিকহোলস।

02:01 pm

এদিন হেনরি নিকহোলসকে রান আউট করলেন। শূন্যে লাফিয়ে উইকেট লক্ষ্য করে বল ছুঁড়ে দিয়ে রান আউট করলেন ভিকে।

02:00 pm

বিরাটের দুর্দান্ত রান আউট। টি-২০ পর এবার ওডিআইয়ে দুর্দান্ত ফিল্ডিংয়ে নজির রাখলেন বিরাট।

01:23 pm

কুলদীপের বলে দুরন্ত স্টাম্পিং রাহুলের। নিউজিল্যান্ড ১০৯/২

01:22 pm

৯ রান করে আউট টম।

01:22 pm

নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটে পতন। আউট টম বান্ডিল।

01:22 pm

আউট মার্টিন গাপ্টিল। ১৫.৪ ওভারে শ্রেয়স আইয়ারের বলে কেদারের হাতে ক্যাচ দিয়ে আউট গাপ্টিল।

12:44 pm

১০ ওভার শেষে নিউজিল্যান্ড ৫৪/০

12:25 pm

রান তাড়া করতে নেমে ৬ ওভার শেষে নিউজিল্যান্ড ৩৩/০

11:22 am

লোকেশ রাহুল ৮৮ রানে অপরাজিত থাকেন।

11:22 am

নির্ধািরত পঞ্চাশ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৭ রান তুলল ভারত। ম্যাচ জিততে নিউজিল্যান্ডকে ৩৪৮ রান করতে হবে।

10:56 am

১০৩ রান করে আউট হলেন শ্রেয়স আইয়ার।

10:46 am

হ্যামিলটনে আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম শতরান হাঁকালেন শ্রেয়স আইয়ার। ১০১ বল খেলে সেঞ্চুরি করলেন।

10:40 am

৪১ বলে হাফ সেঞ্চুরি করলেন লোকেশ রাহুল। রাহুলের ওডিআই কেরিয়ারে এটি সপ্তম হাফ সেঞ্চুরি।

10:32 am

৭৫ বলে শ্রেয়স-রাহুলের শতরান পার্টনারশিপ।

10:27 am

শ্রেয়স- রাহুলের ব্যাটে ভর করে ৩৯.৪ ওভারে ২৫০ রানের গণ্ডি ছুঁল ভারত।

10:21 am

শ্রেয়স ৭০ ও রাহুল ৪৩ রানে ব্যাটিং করছেন।

10:21 am

৩ উইকেট হারিয়ে ভারত ২৩৬ রান তুলেছে(৩৯ ওভার শেষে)

10:18 am

টানা দুই বলে দুটি ছক্কা হাঁকালেন রাহুল। টিম সাউদির বোলিংয়ের বিরুদ্ধে (৩৮তম ওভারে) এই দুই ছক্কা এল।

10:17 am

মিডল অর্ডারে নির্ভরশীল ব্যাটিং করছেন লোকেশ রাহুল।

09:57 am
Mykhel

হাফ সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার। ওডিআই কেরিয়ারে এটি শ্রেয়সের ৭ নম্বর হাফ সেঞ্চুরি।

09:38 am

হাফ সেঞ্চুরি করার পর মনসংযোগে ব্যাঘাত। সোধির বলে বোল্ড বিরাট। ব্যাট ও প্যাডে মাঝ দিয়ে বল উইকেটে গিয়ে পড়ে।

09:38 am

৬১ বলে এদিন হাফ সেঞ্চুরি করেন বিরাট। কেরিয়ারে এটি বিরাটের ৫৮তম ওডিআই হাফ সেঞ্চুরি।

09:37 am

হাফ সেঞ্চুরি করে আউট বিরাট। ৫১ রান করে সাজঘরে ফিরলেন।

09:25 am

৫৪ রানে দুই উইকেট হারিয়ে যাওয়ার পর কোহলি-শ্রেয়সের ব্যাটে ভারত লড়াইয়ে ফেরে।

09:24 am

২৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারত ১৩৪ রান তুলেছে।

08:15 am

৯ ওভার শেষে ভারত ৫৪/২

08:14 am

দুই ওভারে ভারতের দুটি উইকেটের পতন।

08:14 am

পৃথ্বীর পর আউট মায়াঙ্ক। নবম ওভারে সাউদির বলে টম বান্ডেলের হাতে ক্যাচ দিয়ে আউট মায়াঙ্ক। ৩১ বলে ৩২ রান করে আউট ভারতের দ্বিতীয় অভিষেককারী ওপেনার।

08:10 am

ওডিআই অভিষেকে ২১ বলে ২০ রান করে আউট হলেন।

08:09 am

গ্র্য়ান্ডহোমের বলে উইকেটকিপার ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন পৃথ্বী শ।

08:08 am

অষ্টম ওভারের শেষ বলে আউট পৃথ্বী।

08:08 am

৭.৫ ওভারে পৃৃৃথ্বী-মায়াঙ্কের হাফ সেঞ্চুরি পার্টনারশিপ

08:07 am

৭ ওভার শেষে ভারত ৪৭/০।

07:49 am
Mykhel

পৃথ্বী শ ১৩ ও মায়াঙ্ক ৭ রানে ব্য়াটিং করছেন।

07:49 am

৪ ওভার শেষে ভারত ভারত ২১/০।

07:47 am

প্রথম চার ওভারে মায়াঙ্ক ও পৃথ্বীর নিয়ন্ত্রিত ব্যাটিং। দুই ওপেনার কোনও ধরনের ঝুঁকি নেননি।

07:22 am

একনজরে ভারতীয় দল-পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি,শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব।

07:16 am

উল্লেখ্য ২০১৮ সালে টেস্ট অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসেই পৃথ্বী সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এদিন ওডিআই অভিষেক স্মরণীয় করে রাখতে পারেন কিনা, দেখার।

07:15 am

অন্যদিকে মিডল অর্ডারে খেলছেন লোকেশ রাহুল, তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ঋষভ পন্থের জায়গা হল না।

07:14 am

এদিন পৃথ্বীর ওপেনিং সঙ্গী মায়াঙ্ক আগারওয়াল। তিনিও ওডিআইয়ে অভিষেক করলেন। অতীতে এই ডানহাতিও টেস্ট খেলেছেন।

07:11 am

দেশের জার্সিতে টেস্ট ক্রিকেট খেলার পর এবার ওডিআই ক্রিকেটে অভিষেক করলেন পৃথ্বী শ।

07:11 am

ভারতীয় দলের হয়ে এদিন ওপেনিং দুই ক্রিকেটার অভিষেক করলেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, February 5, 2020, 7:07 [IST]
Other articles published on Feb 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+