হ্যামিলটনে সুপার ওভারের থ্রিলার লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ম্যাচ জিতল ভারত। সুপার ওভারে ভারতের ১৮ রান প্রয়োজন ছিল। সেখানে শেষ দুই বলে ভারতের ১০ রান প্রয়োজন ছিল। শেষ বলে দরকার ৪ রান। সেখানেই ছক্কা হাঁকিয়ে সুপার জয় জেতালেন রোহিত। রোহিতের ব্যাটিংয়ে ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জিতে নিল ভারত। থ্রিলার সুপার ওভার জিতে সিরিজে ৩-০ এগিয়ে গেল ভারত। যার ফলে পাঁচ ম্যাচের সিরিজ জিতল ভারতীয় দল।
শেষ বলে প্রয়োজন ছিল চার রান। ছক্কা হাঁকিয়ে শেষ বলে ম্যাচ জেতালেন রোহিত শর্মা।
পঞ্চম বলে ছয়। শেষ বলে প্রয়োজন চার রান।
২ বলে ভারতের দশ রান প্রয়োজন।
চার। ৩ বলে প্রয়োজন ১১ রান।
৪ বলে ভারতের ১৫ রান প্রয়োজন।
পরের বলে ১ রান এল।
প্রথম বলে ২ রান নিল ভারত। রান আউটের সুযোগ মিস করল নিউজিল্যান্ড।
ভারতের হয়ে ব্যাটিংয়ে নামলেন রোহিত-রাহুল জুটি।
শেষ বলে চার। সুপার ওভারে নিউজিল্যান্ড ১৭ রান তুলল। ম্যাচ জিততে ভারতের টার্গেট ১৮ রান।
চার, ছয়ের পর চার হাঁকালেন কেন উইলিয়ামসন।
তৃতীয় বলে ছক্কা হাঁকালেন কেন উইলিয়ামসন। ৩ বলে ৮ রান করল কিউয়িরা।
সুপার ওভারের প্রথম দুই বলে ২ রান দিলেন বুমরাহ।
সুপার ওভারে ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ বল করছে।
ম্যাচ সুপার ওভারে গড়াল।
নির্ধারিত কুড়ি ওভারে নিউজিল্যান্ড দলের ইনিংস ১৭৯ রানে থামে।
শেষ বলে টেলারের উইকেট নিলেন শামি।
শেষ বলে উইকেট। ম্যাচ টাই।
থ্রিলার লড়াইয়ে শেষ বলে ১ রান প্রয়োজন।
২ বলে ২ রান প্রয়োজন নিউজিল্যান্ডের
আউট কেন উইলিয়ামসন। শামির বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন উইলিয়ামসন। ৪৮ বলে ৯৫ রান করে আউট কেন।
৪৬ বলে ৯৪ রানে পৌঁছলেন কেন উইলিয়ামসন
১২ বলে নিউজিল্যান্ডের ২০ রান প্রয়োজন।
১৪ বলে নিউজিল্য়ান্ডের ২২ রান প্রয়োজন।
উইলিয়ামসনের সঙ্গে ক্রিজে রস টেলার।
১৮ বলে নিউজিল্যান্ডের ২৯ রান প্রয়োজন।
টানা তিনটি বাউন্ডারি হাঁকালেন উইলিয়ামসন।
বুমরাহের ওভারের প্রথম তিন বলে দুটি চার হাঁকালেন উইলিয়ামসন।
১৬ ওভার শেষে নিউজিল্যান্ড ১৩৭/৪।
শার্দুলের বলে দুবের হাতে ক্যাচ দেন গ্র্যান্ডহোম।
আউট গ্র্যান্ডহোম। ক্রিকেজ জাঁকিয়ে বসে ভারতের সামনে অশনিসংকেত কেন উইলিয়ামসন। ১২ বল খেলে ৫ রান করে আউট গ্র্যান্ডহোম।
১৬ তম ওভারে শার্দুলকে ছক্কা হাঁকালেন উইলিয়ামসন।
১৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১২৮/৩।
২৯ বলে ৫০ রানে পৌঁছে গেলেন উইলিয়ামসন। ১৫তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা হাঁকালেন কেন।
ওভারের শেষ বলে চার। ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান তুলল নিউজিল্যান্ড।
২৭ বল খেলে ৪৬ রানে পৌঁছে গেলেন কেন।
ছক্কা হাঁকালেন কেন উইলিয়ামসন। শামি শট বলে অফ স্টাম্পের বাইরে স্লাইসে খেল ছক্কা হাঁকালেন কেন।
ছক্কা হাঁকালেন কেন উইলিয়ামসন। শামি শট বলে অফ স্টাম্পের বাইরে স্লাইসে খেল ছক্কা হাঁকালেন কেন।
১৩ ওভার শেষে নিউজিল্যান্ড ১০০/৩।
সুইপ শটে ছক্কা হাঁকালেন কেন উইলিয়ামসন। ১২.৪ ওভারে ১০০ রানের গণ্ডি পার করল নিউজিল্যান্ড।
স্টাম্পিংয়ের দারুণ সুযোগ তৈরি করলেও শেষ রক্ষা হল না। কেন উইলিয়ামসন কোনও রকমে ক্রিজে প্রবেশ করে আউট হওয়া থেকে বাঁচেন।
১১ ওভার শেষে নিউজিল্যান্ড ৮৮/৩।
নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটের পতন।
আউট স্যান্টনার। চাহালের বলে বোল্ড স্যান্টনার।
১৬ বল খেলে ২৭ রানে পৌঁছে গেলেন কেন উইলিয়ামসন।
শিবম দুবের জনঘ্য ফিল্ডিং মিস।
১০ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে।
পরের বলেই স্লিপে বল ঠেলে দিয়ে চার রান আদায় করে নিলেন কেন উইলিয়ামসন।
মিচেল স্যান্টনারের ক্যাচ হাতছাড়া করলেন রবীন্দ্র জাদেজা।
নবম ওভার শেষে নিউজিল্যান্ড ৭২/২। উইলিয়ামসনের ব্যাটে ম্যাচে ক্রমে জাঁকিয়ে বসছে কিউয়িরা।
এবার বড় শট মারলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। শিবম দুবেকে ছক্কা হাঁকালেন তিনি।
অষ্টম ওভারের তৃতীয় বলে শিবমকে চার মারলেন মিচেল স্যান্টনার।
অধিনায়ক বিরাটবল শিবম দুবে হাতে বল তুলে দিলেন।
৭ ওভার শেষে দুই উইকেট হারিয়ে নিউডিল্যান্ডের সংগ্রহ ৫৩ রান।
ব্যাট করতে নামলেন মিচেল স্যান্টনার।
সপ্তম ওভারের দ্বিতীয় বলেই উইকেট। ফিরে গেলেন কলিন মানরো।
বল করতে এলেন রবীন্দ্র জাডেজা।
৬ ওভআর শেষে ৫২ রানে ১ উইকেট নিউজিল্যান্ডের।
শার্দুলের বলে আউট হলেন নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপ্টিল।
ষষ্ঠ ওভারের তৃতীয় বলে শারদুল ঠাকুরকে মিডউইকেটে চার মারলেন গাপ্টিল।
৫ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৩ রান।
ওভারের তৃতীয় বল ক্যাচের সুযোগ হারালেন বিরাট। স্লিপে ক্যাচ হাতছাড়া হওয়ার বল বাউন্ডারি পার।
ওভারের প্রথম বলে চাহালকে বিরুদ্ধে চার হাঁকালেন মুনরো।
পঞ্চম ওভারে চাহালের হাতে বল তুলে দিলেন বিরাট।
৪ ওভার শেষে কোনও উইকেট না হিসেবে নিউজিল্যান্ড ৩৩ রান হাঁকিয়েছে।
শামি বলে আঘাত পেলেন কলিন মুনরো। শামির ডেলিভারি মুনরোর পেটে এসে লাগে।
বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে চলেছেন, ৩.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩২ রানে পৌঁছে গেল নিউজিল্যান্ড।
ভারতের হয়ে চতুর্থ ওভার বোলিং করছেন মহম্মদ শামি। এই সময় ভারতীয় দল ২৭ রানে ছিল।
হাড্ডাহাড্ডি ম্যাচ, প্রথম ৩ ওভার শেষে নিউজিল্যান্ড ২৬ রান তুলল।
২ ওভার শেষে কোনও উইকেট না হিরেয়ে ১৩ রান তুলল নিউজিল্যান্ড।
১ ওভার শেষে নিউজিল্যান্ড ৮/০
১ ওভার শেষে নিউজিল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৮ রান তুলল।
ভারতের হয়ে বোলিং করছেন শার্দুল ঠাকুর।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটা হারিয়ে ভারত ১৭৯ রান তুলল। অর্থাৎ ম্যাচ জিততে নিউজিল্যান্ডককে ১৮০ রান করতে হবে।
১৯.৪ ওভারে জাদেজার ক্যাচ মিস করলেন স্যান্টনার।
পান্ডের ব্যাটে ছয়! সাউদির বিরুদ্ধে ছক্কা হাঁকালেন পান্ডে।
১৯ ওভার শেষে ভারত ১৬৫/৫।
২৭ বলে ৩৮ রান হাঁকিয়ে আউট বিরাট। বেনেটের স্লোয়ার বলে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি।
চার হাঁকিয়ে ১৯ তম ওভার শুরু করলেন মনীশ পান্ডে।
শ্রেয়সের আউটের পর ক্রিজে এলেন মনীশ পান্ডে। ১৮ ওভার শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে।
ভারতের চতুর্থ উইকেটের পতন। আউট শ্রেয়স। ওভার স্টেপ করে খেলতে গিয়ে আউট শ্রেয়স। ১৬ বলে ১৭ রান করে আউট শ্রেয়স।
১৭ তম ওভারের দ্বিতীয় বলে শ্রেয়স আইয়ারের ব্যাটে ছক্কা।
১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান হাঁকাল ভারত।
১৫ ওভার শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছে।
কোহলির ব্যাটে দিনের প্রথম ছক্কা!
১৪ ওভার শেষে ভারত ১১৪/৩।
১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১১ রানে পৌঁছল ভারত।
১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৯ রান তুলল ভারত।
৭ বল খেলে ৩ রান করে আউট দুবে।
ভারতের তৃতীয় উইকেটের পতন। আউট শিবম দুবে।
আউট রোহিত। ৪০ বল খেলে ৬৫ রান করে আউট হলেন রোহিত। ক্রিকেটে শিবম দুবের সঙ্গে বিরাট কোহলি।
আউট রাহুল। বিপজ্জনক খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট রাহুল। ১৯ বলে ২৭ রান করে ফিরলেন লোকেশ।
ওপেনার হিসেবে রোহিতের ব্য়াটে ১০ হাজার আন্তর্জাতিক রান।
Milestone Alert - Rohit Sharma now has 10K international runs as an opener 👏👏
— BCCI (@BCCI) January 29, 2020
HITMAN on the go 💪 pic.twitter.com/cVUXdOeWut
৮ ওভার শেষে ভারত ৮২/০।
ফের ক্যাচ মিস। এবার স্যান্টনারের বলে খোঁচা দিয়েছিলেন রোহিত। ক্যাচের সুযোগ হাতছাড়া করলেন সাইফার্ট।
রোহিতের ক্যাচ হাতছাড়া করলেন টেলার। বাউন্ডারির সামনে টেলারের হাতের সামনে বল ড্রপ খায়।
বোলারের মাথার উপর দিয়ে চার হাঁকালেন রাহুল। ৭ ওভার শেষে ভারত ৭৭/০।
বেনেটের ওভারে এল ২৭ রান। ২৩ বলে সেঞ্চুরি হাঁকালেন হিটম্যান। ওভারের শেষ বলে ছক্কা হাঁকালেন।
রোহিত ২২ বলে ৪৪ রানে পৌঁছলেন।
ওভারে পাঁচ বলে ২১ রান এল।
ওভারের চতুর্থ বলে চার! কাট শটে চার হাঁকালেন হিটম্যান। পঞ্চম বলে ফের চার।
ব্যাক টু সিক্স! ষষ্ঠ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ছক্কা হাঁকালেন রোহিত। বেনেটের বোলিংয়ের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং হিটম্যানের।
প্রথম পাঁচ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ৪২ রান তুলল।
প্রথম ওভারে কুগেলিন ৮ রান খরচ করলেন। ৪ ওভার শেষে ভারত ৩৪ রান তুলেছে।
নিউজিল্যান্ডের হয়ে বোলিংয়ে কুগেলিন। নিউজিল্যান্ডের হয়ে এদিন প্রথম একাদশ ফেরেন এই পেসার।
৩ ওভার শেষে ২৬/০।
বিধ্বংসী রাহুল। শট বল পেলেই হাত খুলে খেলছেন রাহুল। এবার সাউদির শট বলের বিরুদ্ধে ছক্কা হাঁকালেন। উইকেটকিপারের মাথায় উপর দিয়ে ছক্কা হাঁকালেন লোকেশ।
২ ওভার শেষে ভারত ১৭/০
ওভারের পঞ্চম বলে চার হাঁকালেন রোহিত। শট বলের বিরুদ্ধে দুই ওপেনারই বিস্ফোরক ব্যাটিং করছেন।
ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করলেন লোকেশ রাহুল।
প্রথম ওভারে ভারতের ঝুলিতে এল ৫ রান। প্রথম ওভারে ভারত ৫/0
কাট! ওভারের তৃতীয় বলে কাট শটে বাউন্ডারি হাঁকালেন হিটম্যান।
নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি বোলিং করছেন।
ভারতের হয়ে ওপেনিংয়ে শেষ দুই ম্যাচে রোহিত অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি। তৃতীয় ম্যাচে রোহিত বড় রানে ফেরেন কিনা, দেখার।
ভারতের হয়ে ওপেনিং রোহিত ও লোকেশ রাহুল।
একনজরে ভারতীয় দল- লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শিবম দুবে, মনীশ পান্ডে,রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।
3rd T20I. India XI: R Sharma, KL Rahul, V Kohli, S Iyer, S Dube, M Pandey, R Jadeja, S Thakur, Y Chahal, M Shami, J Bumrah https://t.co/7O8uUMMnPg #NZvInd
— BCCI (@BCCI) January 29, 2020
সিরিজের তৃতীয় ম্যাচে এদিন অকল্যান্ড ম্যাচের দল অপরিবর্তিত রেখেই মাঠে নামল ভারত।
প্রথমে ব্যাট করছে ভারত
টস জিতে এদিন ফিল্ডিং নিল নিউজিল্যান্ড।