ভারত বনাম নিউজিল্যান্ড: রুদ্ধশ্বাস সুপার ওভার জিতে সিরিজে ৪-০ করল ভারত

হ্যামিলটন মহারণে সুপার ওভারে তৃতীয় টি-২০ ম্যাচের ফয়সলা হয়েছিল। সুপার ওভারে শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন রোহিত শর্মা। এবার ওয়েলিংটনে সিরিজে চতুর্থ ম্য়াচেও সুপার ওভারে নাটকীয় মুহূর্ত। শেষ পর্যন্ত সুপার ওভার জিতে জয় ছিনিয়ে নিল ভারত।

লোকেশ রাহুল ৩৯ রান করেন। ৩৬ বলে ৫০ রানে অপরাজিত থেকে ভারতকে ১৬৫ রানে পৌঁছে দিয়ে মাঠ ছাড়লেন মনীশ পান্ডে। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডকে নির্ধারিত ২০ ওভারে ভারত ১৬৫ রানে বেঁধে রাখে। টাই ম্যাচের এরপর সুপার ওভারে ১৪ রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ম্য়াচ জিতল ভারত। সুপার ওভারে রাহুল ১০ ও কোহলি ৬ রান করেন। ব্য়াক টু ব্যাক সুপার ওভার জয়ের পর সিরিজে ৪-০ এগিয়ে গেল মেন ইন ব্লু।

04:40 pm

সুপার ওভারের পঞ্চম বলে চার হাঁকিয়ে ম্যাচ জেতালেন বিরাট কোহলি।

04:39 pm

চতুর্থ বলে এল ২ রান। শেষ দুই বলে ভারতের ম্যাচ জিততে ২ রান প্রয়োজন। ক্রিজে বিরাট কোহলি।

04:38 pm

সুপার ওভারের শেষ ৩ বলে প্রয়োজন ৪ রান।

04:38 pm

আউট। ওভারের তৃতীয় বলে ক্যাচ দিয়ে আউট হলেন লোকেশ রাহুল। ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন টিম সাউদি।

04:37 pm

পরের বলেই চার। ২ বলে এল ১০ রান। বাকি চার বলে প্রয়োজন ৪ রান।

04:37 pm

সুপার ওভারে ম্যাচ জিততে ভারতকে বাকি ৫ বলে ৮ রান করতে হবে।

04:36 pm

সুপার ওভারে প্রথম বলেই ছয়। ছক্কা হাঁকালেন লোকেশ রাহুল।

04:35 pm

নিউজিল্যান্ডের হয়ে সুপার ওভারে বল করবেন অধিনায়ক টিম সাউদি।

04:34 pm

ভারতের হয়ে সুপার ওভারে ব্যাটিং করতে এলেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি।

04:28 pm

সুপার ওভারের শেষ বলে ১ রান। সুপার ওভারে ম্যাচ জিততে ভারতকে ১৪ রান করতে হবে।

04:27 pm

ক্রিজে কলিন মুনরো। চার। ৫ বলে ১২ রান খরচ করল ভারত।

04:26 pm

আউট সাইফার্ট। শেষ পর্যন্ত ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে আউট সাইফার্ট। ৪ বলে ৮ রান খরচ করল ভারত।

04:24 pm

ফের ক্যাচ মিস। এবার সাইফার্টের ক্যাচ মিস করলেন রাহুল। ৩ বল শেষে ভারত ৮ রান খরচ করল।

04:24 pm

দ্বিতীয় বলে চার হাঁকালেন সাইফার্ট।

04:23 pm

প্রথম বলে এল ২ রান।

04:23 pm

সুপার ওভারে ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ বোলিং করছেন। অন্যদিক কিউয়িদের হয়ে ব্যাটিংয়ে সাইফার্ট ও মুনরো।

04:15 pm

থ্রিলার লড়াইয়ে শেষ বলে ১ রান নিল নিউজিল্যান্ড। ফের সুপার ওভার।

04:14 pm

শেষ বলে নিউজিল্যান্ডের ২ রান প্রয়োজন। ১ রান করলেন ম্যাচ টাই হবে। সেক্ষেত্রে ম্যাচের ফয়সলা সুপার ওভারে হবে।

04:13 pm

আউট। ওভারে তিন তিনটে উইকেট। এবার আউট মিচেল। দুবের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।

04:11 pm

২ বলে প্রয়োজন ২ রান। ক্রিজে এলেন মিচেল।

04:11 pm

প্রথম তিন বলে উইকেট,চার ও উইকেট।

04:10 pm

৩ বলে নিউজিল্যান্ডের ৩ রান প্রয়োজন।

04:09 pm

আউট। সাইফার্টকে রান আউট করলেন লোকেশ রাহুল। ৩৯ বলে ৫৭ করেন আউট হলেন।

04:08 pm

চার। দ্বিতীয় বলে মিচেলের ব্যাটে চার রান। ভারতের ম্যাচ জয়ের আশা প্রায় শেষ। ৪ বলে কিউয়িদের ৩ রান করতে হবে।

04:07 pm

৫ বলে প্রয়োজন ৭ রান। শেষ পর্যন্ত কোন দল ম্যাচ জেতে সেটাই এখন দেখার।

04:06 pm

ওভারের প্রথম বলেই উইকেট। আউট টেলার। শ্রেয়সের হাতে ক্যাচ দিয়ে আউট টেলার।

04:04 pm

পারফেক্ট ইয়র্কার। শেষ বল ১ রান নিল নিউজিল্যান্ড। শেষ ৬ বলে প্রয়োজন ৭ রান।

04:03 pm

পঞ্চম বলে ১ রান নিলেন সাইফার্ট।

04:02 pm

৮ বলে কিউয়িদের প্রয়োজন ৯ রান।

04:02 pm

চতুর্থ বলে ফের ডট।

04:01 pm

বিট। ওভারের তৃতীয় বলে কোন রান এল না। ফের মাপা ইয়র্কার সাইনির।

04:00 pm

১০ বলে ৯ রান প্রয়োজন।

04:00 pm

দ্বিতীয় বলে দু রান নিল নিউজিল্যান্ড। বল পড়ল নো ম্য়ানস ল্যান্ডে।

03:59 pm

ওভারের প্রথম বলে ইয়র্কার।

03:59 pm

১৯তম ওভারে বোলিং করছে নভদীপ সাইনি।

03:57 pm

বিট। ১৩ বলে প্রয়োজন ১২ রান।

03:57 pm

১৪ বলে প্রয়োজন ১২ রান।

03:56 pm

৫৩ রানে পৌঁছলেন সাইফার্ট।

03:56 pm

৩২ বলে সাইফার্টের হাফ সেঞ্চুরি।

03:56 pm

রান আউটের সহজ সুযোগ হারালেন মনীশ পান্ডে।

03:55 pm

ক্রিজে টেলার। এক রান নিলেন টেলার।

03:55 pm

দ্বিতীয় বলে থার্ড ম্যানে বল ঠেলে দিয়ে এক রান নিলেন সাইফার্ট।

03:54 pm

১৮ বলে প্রয়োজন ১৮ রান। প্রথম বল ডট করলেন বুমরাহ।

03:52 pm

স্লোয়ার। বিট হলেন সাইফার্ট। ১৯ বলে প্রয়োজন ১৯ রান।

03:52 pm

২০ বলে কিউয়িদের দরকার ১৯ রান।

03:52 pm

নিউজিল্যান্ডের হয়ে এখনও ক্রিজে রয়েছেন টিম সাইফার্ট।

03:51 pm

২১ বলে কিউয়িদের ২০ রান প্রয়োজন।

03:51 pm

রুদ্ধশ্বাস লড়়াই। বল করলেন শার্দুল ঠাকুর।

03:49 pm

১৬ ওভার শেষে নিউজিল্যান্ড ১৪০/৩। ২৪ বলে ২৬ রান প্রয়োজন।

03:43 pm

চার। বিধ্বংসী মেজাজে সাইফার্ট। ৩০ বলে নিউজিল্যান্ডের ৩৬ রান প্রয়োজন।

03:41 pm

৩২ বলে প্রয়োজন ৪৪ রান। সাইফার্টের ক্যাচ হাতছাড়া করেন বুমরাহ।

03:37 pm

৩৬ বলে নিউজিল্যান্ডের ৫৩ রান প্রয়োজন।

03:33 pm

৪০ বলে নিউজিল্যান্ডের ৬২ রান প্রয়োজন।

03:32 pm

শেষ ২ ওভারে ১০ রান খরচ করে ভারত ২টি উইকেট নিয়েছে।

03:28 pm

নিউজিল্যান্ডের হয়ে ক্রিজে এলেন রস টেলার।

03:28 pm

১২.১ ওভার শেষে নিউজিল্যান্ড ৯৭/৩

03:27 pm

নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটের পতন। আউট ব্রুস। চাহালের বলে বোল্ড হলেন টম ব্রুস।০ রান কের সাজঘরে ফিরলেন তিনি।

03:23 pm

কোহলির দুর্দান্ত ফিল্ডিং। আউট মুনরো।নিউজিল্যান্ড ৯৬/২

03:20 pm

১১ ওভার শেষে নিউজিল্যান্ড ৯২/১। ১২ তম ওভারে শিবম দুবের হাতে বল তুলে দিলেন কোহলি।

03:14 pm

১০ ওভার শেষে নিউজিল্যান্ড ৭৯/১। মুনরো হাফ সেঞ্চুরিতে ভারতকে চাপে রাখল ভারত

03:11 pm

পরের বলেই চার। চাপে ওয়াশিংটন সুন্দর।

03:10 pm

৩৮ বলে কলিন মুনরোর হাফ সেঞ্চুরি। ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করলেন।

03:09 pm

নিউজিল্যান্ডের টার্গেট ১৬৬। ৯ ওভার শেষে নিউজিল্যান্ড ৬৮/১। চাহালের ওভারের শেষ বলে ছক্কা হাঁকালেন সাইফার্ট।

03:05 pm

ছক্কা!ওয়াশিংটনের ফুল টস বলে ছক্কা হাঁকালেন মুনরো। ৮ ওভার শেষে নিউজিল্যান্ড ৫৬/১

03:03 pm

অষ্টম ওভারের প্রথম বলেই চার। বাউন্ডারির দিকে বল ঠেলে দেন সাইফার্ট।

03:02 pm

বোলিংয়ে পরিবর্তন। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এলেন বিরাট।

03:02 pm

৩টি চার ও ২টি ছয় হাঁকিয়েছেন মুনরো।

03:02 pm

২৯ বলে ৩৪ রানে ব্যাটিং করছেন কলিন মুনরো।

03:01 pm

৭ ওভার শেষে নিউজিল্যান্ড ৪৩/১।

02:58 pm

সপ্তম ওভারে চাহালকে নিয়ে এলেন বিরাট।

02:58 pm

৬ ওভার শেষে নিউজিল্যান্ড ৩৯/১।

02:54 pm

ওভারের প্রথম তিন বলে ৬, ৪, ৪

02:53 pm

শার্দুলের প্রথম দুই বলে ১০ রান তুলে নিলেন মুনরো।

02:53 pm

ওভার স্টেপ করে পরের বলে চার।

02:52 pm

শার্দুলের ওভারে ছক্কা হাঁকিয়ে শুরু করলেন মুনরো।

02:51 pm

গ্য়ালারিতে ধোনি মিস ইউ স্লোগান।

02:51 pm

৫ ওভার শেষে নিউজিল্য়ান্ড ২৩/১।

02:50 pm

গাপ্টিল আউটের পর ক্রিজে এলেন টিম সাইফার্ট।

02:47 pm

৮ বলে ৪ রান করে আউট গাপ্টিল। বুমরাহের বল গাপ্টিলের টপ এজ লাগে। উইকেটকিপার রাহুলের হাতে জমা পড়েন গাপ্টিল।

02:47 pm

আউট মার্টিন গাপ্টিল। প্রথম উইকেটের পতন।

02:45 pm

চার ওভার শেষে নিউজিল্যান্ড ২১/০।

02:41 pm

১৪ বল খেলে কলিন মুনরো ৮ রানে ব্যাটিং করছেন।

02:41 pm

৩ ওভারে শেষে নিউজিল্যান্ড ১২/০।

02:36 pm

২ ওভার শেষে নিউজিল্যান্ড ৯/০।

02:30 pm

নভদীপ সাইনি দুর্দান্ত বোলিং।

02:28 pm

প্রথম ওভারে শার্দুল ৪ রান খরচ করলেন।

02:25 pm

ভারতের হয়ে বোলিং করছেন শার্দুল ঠাকুর।

02:24 pm

নিউজিল্যান্ডের হয়ে কলিন মুনরো ও মার্টিন গাপ্টিল ব্যাটিং করছেন।

02:17 pm

নভদীপ সাইনি ৯ বলে ১১ রানের ক্যামিও ইনিংস খেললেন। শার্দুল ১৫ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন।

02:16 pm

৩৬ বলে ৫০ রান করে অপারিজত থেকে ভারতকে ১৬৫ রানে পৌঁছে দিলেন মনীশ পান্ডে। ইনিংস সাজানো ৩টি চার দিয়ে।

02:14 pm

ম্যাচ জিততে নিউজিল্যান্ডকে ১৬৬ রান করতে হবে।

02:13 pm

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত ১৬৫ রান করল।

02:09 pm

১৯.৩ বলে ১৬০ রানে পৌঁছল ভারত।

02:07 pm

নিউজিল্যান্ডের হয়ে বল করছেন কুগেলিন।

02:07 pm

২০ তম ওভারের প্রথম বলে চার। হাঁকালেন মনীশ পান্ডে।

02:05 pm

১৯ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ভারত ১৫৪ রানে পৌঁছল ভারত।

02:05 pm

ওভারের শেষ বলে চার হাঁকালেন। নভদীপ সাইনির দ্বিতীয় চার। ওভারে দুটি চার হাঁকালেন নভদীপ। ৬ বলে ৯ রানে পৌঁছলেন।

02:02 pm

চার। সাইনির ব্যাটে দিনের প্রথম চার।

02:02 pm

১৯ তম ওভারে টানা দুটি বল ডট। নিউজিল্যান্ডের হয়ে বল করছেন বেনেট।

02:01 pm

১৮ ওভার শেষে ভারত ১৪৪/৮।

01:59 pm

১৭.৪ ওভারে ভারতের অষ্টম উইকেটের পতন। উইকেটকিপার সাইফার্টের হাতে সহজ ক্যাচ দিয়ে আউট চাহাল। ২ বলে ১ রান করে আউট লেগ স্পিনার।

01:56 pm

শুরু ১৮ ওভারের খেলা।

01:55 pm

ব্যাটকে টেনিস ব়্যাকেটের ছন্দে ঘুরিয়ে চার হাঁকালেন। পরের বলে ২ রান নিলেন। ১৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ভারত ১৩৮ রান তুলল।

01:54 pm

শার্দুলের আউটের পরের বলেই ব্য়াটিং গিয়ার পরিবর্তন করে চার হাঁকালেন মনীশ পান্ডে।

01:53 pm

১৫ বলে ২০ রান করে ফিরলেন ডানহাতি।

01:52 pm

আউট শার্দুল। বেনেটের স্লোয়ারে এবার সাউদির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শার্দুল।

01:52 pm

২৬ বলে মনীশ ৩১ রানে ব্যাটিং করছেন।

01:51 pm

১৪ বলে ২০ রানে পৌঁছলেন শার্দুল।

01:51 pm

১৭তম ওভারের প্রথম বলে চার। বেনেটের স্লোয়ার বোলিংয়ের বিরুদ্ধে বাউন্ডারির দিকে বল ঠেলে দিলেন মুম্বইকর।

01:49 pm

শার্দুলের ক্যামিও ইনিংস। ১২ বলে ১৪ রানে পৌঁছলেন শার্দুল।

01:49 pm

১৬ ওভার শেষে ভারত ১২৫/৬।

01:47 pm

২৪ বলে মনীশ ২৯ রানে পৌঁছলেন।

01:46 pm

চার! ১৬তম ওভারের তৃতীয় বলে কাট শট বলে বাউন্ডারিতে ঠেলে দিলেন মনীশ পান্ডে।

01:45 pm

১৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ভারত ১১২ রান তুলেছে।

01:44 pm

মনীশ-শার্দুলের ব্যাটিং লড়াই।

01:39 pm

১৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ভারত ১০৪ রান তুলেছে।

01:38 pm

একশো রানের গণ্ডি পার করল ভারত।

01:36 pm

১৪ তম ওভারে বোলিং করতে এলেন স্য়ান্টনার।

01:36 pm

চার। ১৩ তম ওভারের শেষ বলে চার হাঁকালেন শার্দুল ঠাকুর। ভারত ৯৭/৬।

01:34 pm

মনীশ পান্ডের সঙ্গে ক্রিজে শার্দুল ঠাকুর।

01:33 pm

১২ ওভার শেষে ভারত ৮৮/৬

01:31 pm

১১.৩ ওভারে ৮৮/৬।

01:30 pm

ওয়াশিংটন সুন্দর আউট।

01:29 pm

১১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ভারত ৮৭ রান তুলেছে।

01:27 pm

মনীশ পান্ডের সঙ্গে ক্রিজে ওয়াশিংটন সুন্দর।

01:26 pm

৮৪ রানে ভারতের পঞ্চম উইকেটের পতন।

01:26 pm

সোধি বলে ব্রুসের হাতে ক্য়াচ দিয়ে আউট দুবে। ১২ রান করে আউট হলেন দুবে।

01:24 pm

১০ ওভার শেষে ভারত ৮৩/৪।

01:23 pm

ক্রিজে দুবের সঙ্গে মনীশ পান্ডে ব্য়াটিং করছেন।

01:21 pm

২৬ বলে ৩৯ রান করে আউট রাহুল। ৯ ওভার শেষে ভারত ৭৮/৪।

01:19 pm

৩৯ রানে আউট। সোধির বলে স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে আউট রাহুল।

01:18 pm

৫ বলে ১০ রানে ব্যাটিং করছেন দুবে। ৮.৩ ওভারে উইকেটের পতন।

01:16 pm

পরের বলে ১ রান নিলেন।

01:16 pm

সোধিকে নিয়ে এলেন অধিনায়ক সাউদি। প্রথম বলেই চার। ৩৮ রানে পৌঁছলেন রাহুল।

01:15 pm

৩৪ রানে ব্যাট করছে লোকেশ রাহুল।

01:15 pm

অষ্টম ওভারের শেষ বলে চার হাঁকালেন দুবে। ৮ ওভার শেষে ভারত ৬৯/৩।

01:12 pm

চার, অষ্টম ওভারের দ্বিতীয় বলে কাট শটে চার হাঁকালেন রাহুল। ৬০ রানে পৌঁছল ভারত।

01:10 pm

৭ ওভার শেষে ভারত ৫৫/৩।

01:09 pm

শেষ ১৬ বলে ভারত ২ উইকেট হারিয়ে ১৩ রান যোগ করতে পেরেছে।

01:07 pm

আউট শ্রেয়স। সোধির বলে উইকেটকিপার সাইফার্টের হাতে ক্যাচ দিয়ে আউট আউয়ার। ৭ বলে খেলে ১ রান করে আউট আইয়ার।

01:04 pm

৬ ওভার শেষে ভারত ৫১/২

01:04 pm

ষষ্ঠ ওভার করতে এলেন কুগেলিন। ওভারের ১ রান খরচ করলেন কুগেলিন।

12:59 pm

৫ ওভার শেষে ভারত ৫০/২

12:57 pm

দুরন্ত ক্যাচে কোহলিকে সাজঘরে ফেরালেন স্যান্টনার। বেনেটের স্লোয়ার বল বুঝে ওঠার আগে কোহলির ব্যাট ছুঁয়ে বল আকাশে ওড়ে। শূন্যে লাফিয়ে এরপর দারুণ ক্যাচ স্যান্টনারের।

12:55 pm

ম্য়াচের আগে স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

12:53 pm

৪ ওভার শেষে ভারত ৪০/১

12:51 pm

৩.৩ ওভার শেষে ভারত ৩৮/১।

12:50 pm

৩ ওভার শেষে ভারত ৩৫/১।

12:49 pm

ওভারের শেষ বলে চার। ওভারে সব মিলিয়ে এল ১৩ রান।

12:48 pm

পঞ্চম বলে এরপর ছক্কা হাঁকালেন রাহুল।

12:47 pm

নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় ওভার বল করছেন স্যান্টনার। ওভারের প্রথম ৩ বলে ২ রান খরচ করেন।

12:44 pm

কুগেলিন ওভারে ১৫ রান খরচ করলেন। ২ ওভার শেষে ভারত ২২/১।

12:44 pm

ফ্রি হিটে ছক্কা! হাঁকালেন লোকেশ রাহুল। লোকেশের সঙ্গে এই মুহূর্তে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি।

12:39 pm

ভারতের প্রথম উইকেটে পতন। আউট স্যামসন। কুগেলিনের বলে স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সঞ্জু।

12:37 pm

নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় ওভার বল করতে এলেন কুগেলিন। ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকালেন সঞ্জু স্যামসন।

12:35 pm

১ ওভার শেষ ভারত ৭/০।

12:31 pm

ভারতের হয়ে ওপেনিংয়ে লোকেশ রাহুল ও সঞ্জু স্যামসন।

12:30 pm

নিউজিল্যান্ডের হয়ে প্রথম ওভার বোলিং করছেন টিম সাউদি।

12:11 pm

পরিবর্তে টিম সাউদি এদিন কিউয়ি দলকে নেতৃত্ব দিচ্ছেন।

12:10 pm

অন্যদিকে ম্যাচের আগে বাঁ-কাধের চোটের কারণে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ছিটকে গিয়েছেন।

12:10 pm

সঞ্জু স্যামসন সুযোগ পেলেও এদিন ঋষভ পন্থ প্রথম এগারোতে সুযোগ পেলেন না।

12:05 pm

পরিবর্তে সঞ্জু স্যামসান, নভদীপ সাইনি ও ওয়াশিংটন সুন্দর খেলছেন।

12:04 pm

একনজরে ভারতীয় দলের পরিবর্তন- দলে এদিন রোহিত, শামি ও জাদেজাকে বিশ্রাম দেওয়া হল।

12:02 pm

টস জিতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

11:24 am

তার আগে ২০০৯ সালে নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় দল ০-২ ব্যবধানে টি-২০ সিরিজে হেরেছিল।

11:23 am

২০১৯ সালে শেষবার নিউজিল্যান্ডের মাটিত টি-২০ সিরিজ খেলতে গিয়ে ভারত ১-২ ব্য়বধানে হেরেছিল।

11:22 am

গত দশ বছরে ভারত কিউয়িদের ডেরায় কোনওদিন টি-২০ সিরিজ না জিতলেও এই প্রথমবার বিরাট কোহলির অধিনায়কত্বে কুড়ি-বিশের ক্রিকেট সিরিজ জিতেছে ভারত।

11:21 am

নিউজিল্যান্ড এদিন প্রত্যাঘাত দিতে চাইবে। ঘরের মাঠে এই প্রথমবার ভারতের বিরুদ্ধে তারা টি-২০ সিরিজ হেরেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 31, 2020, 11:20 [IST]
Other articles published on Jan 31, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+