বে ওভালে ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি-২০। ৭ রানে ম্যাচ জিতে ৫-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারতীয় দল।
ব্যাটে রোহিত ৬০ রান করে অবসৃত হন। এরপর বল হাতে বুমরাহের ৩ উইকেট। পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ভর করে এদিন ৫ রানে ভারতের ম্যাচ জয়। ১৬৪ রানে তাড়া করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে।
ফলে কিউয়িদের বিরুদ্ধে সিরিজ হোয়াইট ওয়াশ করল ভারতীয় দল। শেষ ওভারে শোধি দুই ছক্কা হাঁকিয়ে আশা জাগালেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ম্যাচ হারে। স্য়ান্ড ইন অধিনায়ক হিসেবে রাহুল ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। ১২ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা বুমরাহ। সাইনি ও শার্দুল ২টি করে উইকেট নিয়েছেন। সুন্দর ১টি উইকেট পান। সিরিজে ২২৪ রান করে সিরিজ সেরা লোকেশ রাহুল।
৭ রানে ম্যাচ জিতে নিল ভারত।
ওভারে দ্বিতীয় ও চতুর্থ বলে দুটি ছক্কা হাঁকিয়ে সাউদি ম্যাচ জমিয়ে দিলেন।
আবার ছয়! ২ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ৯ রান।
ছক্কা হাঁকিয়ে দিলেন সোধি।৪ বলে প্রয়োজন ১৫ রান।
শেষ ওভার বল করছেন শার্দুল ঠাকুর।
শেষ ওভারে নিউজিল্যান্ডের ২১ রান প্রয়োজন।
শেষ ১৫ বলে চার উইকেট নিয়েছে ভারত।
আউট। বুমরাহের মাপা ইর্য়কার। বোল্ড সাউদি। নিউজিল্যান্ডের নবম উইকেটের পতন।
১৮ তম ওভারে একটি উইকেট ও ৭ রান খরচ করলেন সাইনি।
ওভারের শেষ বলে চার। ১২ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ২৪ রান।
নিউজিল্যান্ড ১৩৩/৮। ৪৭ বলে ৫৩ রান করে আউট টেলার।
১৮তম ওভার বোলিং করছেন নভদীপ সাইনি। ওভারের প্রথম বলেই উইকেট। আউট টেলার।
আউট কুগেলিন। ওভারে শার্দুলের দুটি উইকেট। নিউজিল্যান্ড ১৩২/৭। ১৯ বলে নিউজিল্যান্ডের ৩২ রান প্রয়োজন।
ওভারের চতুর্থ বল শট করলেন শার্দুল। ২০ বলে নিউজিল্যান্ডকে ৩২ রান করতে হবে।
স্যান্টনার আউট! বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ মনীশ পান্ডের। উইকেট পেলেন শার্দুল। নিউজিল্যান্ড ১৩১/৬।
ওভারের প্রথম দুই বলে ২ রান খরচ করলেন শার্দুল।
১৭ তম ওভার বল করতে এলেন শার্দুল ঠাকুর।
থ্রিলার ম্যাচের ৪ ওভার বাকি।
২৪ বলে নিউজিল্যান্ডের ম্যাচ জিততে ৩৫ রান প্রয়োজন।
১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকালেন রস টেলার।
১৬ তম ওভারে চাহালকে বোলিংয়ে নিয়ে এলেন রাহুল।
৩০ বলে নিউজিল্যান্ডের ৪২ রান প্রয়োজন।
ক্রিজে টেলারের সঙ্গে মিচেল স্যান্টনার।
১৩ তম ওভারের প্রথম দুই বলে কোনও রান খরচ না করে চাপ তৈরি করলেন সুন্দর।
১৪ ওভার শেষে নিউজিল্যান্ড ১১৯/৫
বুম বুম বুমরাহ! স্লগ ওভারে মাপা ইয়র্কারে মিচেলকে আউট করলেন বুমরাহ। নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটের পতন।
দুবেকে নিয়ে ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ট্রোলিং শুরু।
Ross Taylor and Tim Seifert take 34 off a Shivam Dube over; the second most ever scored in an over in T20Is#NZvIND | https://t.co/L2PcRj6Hvw pic.twitter.com/xyfAOABhmL
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 2, 2020
শেষ ৪২ বলে নিউজিল্যান্ডের ৪৮রান প্রয়োজন।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান খরচ করলেন দুবে।
Most expensive overs in T20Is:
— Bharath Seervi (@SeerviBharath) February 2, 2020
36 - Stuart Broad v Ind, 2007
34 - SHIVAM DUBE v NZ, TODAY
32 - Izatullah Dawlatzai v Eng, 2012
32 - Wayne Parnell v Eng, 2012
32 - Stuart Binny v WI, 2016
32 - Max O'Dowd v Scot, 2019 #NZvInd
নিউজিল্যান্ড ১১৬/৪। কিউয়িদের ৪৪ বলে ৪৮ রান প্রয়োজন।
আউট, হাফ সেঞ্চুরি করেই আউট সাইফার্ট। সাইনির বলে স্যামসানের হাতে সহজ ক্যাচ দিয়ে আউট হলেন।
২৯ বলে টিম সাইফার্টের হাফসেঞ্চুরি।
১২ ওভার শেষে নিউজিল্যান্ড ১১৩/৩। ম্যাচ জিততে কিউয়িদের ৪৮ বলে ৫১ রান করতে হবে।
চার...ফের চার হাঁকালেন টিম সাইফার্ট। ২৭ বলে ৪৯ রানে পৌঁছলেন।
বোলিং স্পেলের ৯ বলে এদিন ১ রান খরচ করলেন বুমরাহ। একটি উইকেটও তুলে নেন।
১১ ওভার শেষে নিউজিল্যান্ড ১০৭/৩। সাইফার্ট ৪৪ রানে ব্যাটিং করছেন।
৩৪ রানের ওভার। প্রথম ওভারে দুবে খরচ করলেন ৩৪ রান।
ফ্রি-হিটে ছক্কা হাঁকালেন টেলার। ওভারে এখনও এক বল বাকি।
ফের ফিল্ডিংয়ে ভুল করলেন ওয়াশিংটন সুন্দর।
নো বল! চাপে শিবম দুবে।
চতুর্থ উইকেটে ৪০ বলে টেলর-সাইফার্সের বড় পার্টনারশিপ।
ওভারের তৃতীয় বলে চার। তিন বলে ৬,৬,৪!
দুবের ওভারের প্রথম বলেই ছক্কা। পরের বলে আরও একটি ছক্কা। ক্যাচ হাতছাড়া করলেন সু্ন্দর।
সাইফার্টই এখন দলের সর্বোচ্চ রান স্কোরার। এতক্ষণ পর্যন্ত এদিন নিউজিল্যান্ডের দলে মুনরো ১৫ রান হাঁকিয়ে সর্বোচ্চা স্কোয়ার ছিলেন।
১৮ বলে ১৯ রানে পৌঁছলেন সাইফার্ট।
সাইফার্টের ব্যাটে ওভারে একটি চার। ৯ ওভার শেষে নিউজিলিল্যান্ড ৬৪/৩।
দারুণ ফিল্ডিং সঞ্জু স্যামসনের। শূন্য ঝাঁপিয়ে নিশ্চিত ছয় রান বাঁচিয়ে দিলেন সঞ্জু।
চার! অষ্টম ওভারে পঞ্চম বলে চার হাঁকালেন রস টেলার।
ওভারে ৩ রান খরচ করলেন চাহাল। নিউজিল্যান্ড ৪৪/৩।
৬ ওভার শেষে নিউজিল্যান্ড ৪১/৩। টেলারের সঙ্গে ক্রিজে এখন টিম সাইফার্ট।
৬ ওভারের চতুর্থ বলে চার। পঞ্চম বলে আরও একটি চার হাঁকালেন টেলার।
৫ ওভার শেষে নিউজিল্যান্ড ৩২/৩। কিউয়িদের হয়ে ক্রিজে রস টেলার ও টিম সাইফার্ট ক্রিজে রয়েছেন।
৪ ওভার শেষে নিউজিল্যান্ড ২২/৩।
নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটে পতন।
সঞ্জুর থ্রো থেকে দারুণ ক্ষিপ্রতায় ব্রুসকে রান আউট করলেন লোকেশ রাহুল।
৩ ওভার শেষে নিউজিল্যান্ড ১৭/২।
প্রথম দুই বলে ১০ রান খরচ করার পর পরের চার বলে একটি উইকেট ও তিনটি ডট করলেন সুন্দর।

আউট মুনরো! টানা দুই বলে ৬ ও ৪ হজম করার পর তৃতীয় বলে মুনরোর উইকেট তুলে নিলেন ওয়েশিংটন সুন্দর।
দ্বিতীয় ওভার উইকেট মেডেন। বুমরাহের ওভারে কোনও রান এল না।
আউট মার্টিন গাপ্টিল। জসপ্রীত বুরমাহের বলে এলবিডব্লিউ গাপ্টিল।
প্রথম ওভারে ভারত ৭ রান খরচ করল।
ভারতের হয়ে বল করছেন ওয়াশিংটন সুন্দর।
শুরু নিউজিল্যান্ডের ইনিংস। ভারতের স্যান্ড ইন ক্যাপ্টেন লোকেশ রাহুল।
রোহিতের এদিনের ইনিংসে ৩টি চার ও ৩টি ছয় রয়েছে।
এদিন ভারতীয় দলের হয়ে রোহিত সর্বোচ্চ ৬০ রান করলেন,রাহুল ৪৫ ও শ্রেয়স ৩৩ রান করেন। মনীশ ৪ বলে ১১ রান করে নট আউট থাকেন।
View this post on InstagramA post shared by Team India (@indiancricketteam) on
নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান তুলল ভারত। নিউজিল্যান্ডের টার্গেট ১৬৪ রান।
২০ তম ওভারের প্রথম ৩ বলে এল ১০ রান।
২০ তম ওভারের খেলা। ওভারে দ্বিতীয় বলে ছক্কা হাঁকালেন মনীশ পান্ডে। পরের বলে চার।
১৯ ওভার শেষে ভারত ১৪৮/৩।
৬ বলে ৫ রান করে আউট হলেন।
আউট! কুগেলিনের বিরুদ্ধে বড় শট খেলতে গিয়ে আউট দুবে। ভারতের তৃতীয় উইকেটের পতন।
১৯ তম ওভারে প্রথম চার দুবের। ১৪৮ রানে পৌঁছল ভারত।
১৮ ওভার শেষে ভারত ১৪৩/২। শেষ দুই ওভারে ভারত কত রান তুলতে পারে সেটাই এখন দেখার।
চোটের কারণে মাঠ ছাড়লেন রোহিত শর্মা। সেক্ষেত্রে দলের অধিনায়ক কে হবেন? সেটাই এখন প্রশ্ন। ৪১ বলে ৬০ রান করে অবসৃত রোহিত।
১৩৮ রানে পৌঁছল ভারত।
পায়ের মাসলে চোট পাওয়ার পরের বলেই ছক্কা। রান নিতে ইচ্ছুক নন হিটম্যান। তাই এবার ছক্কা হাঁকিয়ে ইনিংস তৈরি করছেন।
১৭ তম ওভারে সিঙ্গলস চুরি করতে গিয়ে রোহিতের পায়ের মাসলে পুল ধরেছে।
১৬ ওভার শেষে ভারত ১৩১/২
৩৫ বলে রোহিতের হাফ সেঞ্চুরি।
১৫ ওভার শেষে ভারত ১১৭/২
এবার বাঁচলেন শ্রেয়স।এবার এক হাতে ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্রুশ ক্যাচটি ধরতে পারলেন না।
আউট সাইড এজ লেগে ওভারের শেষ বল থার্ড ম্যানে যায়। আউট হওয়া থেকে বাঁচলেন রোহিত। ৪৫ রানে ব্যাটিং করলেন হিটম্যান।
১৪ ওভার শেষে ভারত ১০৬/২
বেনেটের বলে স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এলেন রাহুল।
৩৩ বলে ৪৫ রান করে আউট রাহুল।
১১ ওভার শেষে ভারত ৯৪/১।
১১ ওভারে শুরুতে ফের ছক্কা। স্কোরবার্ডে ৯০ রান ছুঁল ভারত।
ছয়। এবার রোহিত শর্মা ছক্কা হাঁকালেন। ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮৪ রানে পৌঁছল ভারত।
৯ ওভার শেষে ভারত ৬৯/১। ২৬ বলে ৩৭ রানে পৌঁছলেন লোকেশ রাহুল।
রোহিতের এক হাতের চার। পরের বলেই সিঙ্গলস নিলেন হিটম্যান।
৮ ওভার শেষে ভারত ৬২/১। ২৩ বলে ৩৬ রানে লোকেশ রাহুল ব্যাটিং করছেন।
৩৭ বলে রাহুল -রোহিতের পঞ্চাশ রানের পার্টনারশিপ।
সোধি ওভারে ভারতের ঝুলিতে এলে মাত্র ১ রান। ৭ ওভার শেষে ভারত ৫৫/১
নিউজিল্যন্ডের হয়ে সপ্তম ওভারে বোলিং করছেন সোধি। ওভারের প্রথম তিন বল ডট।

১৭ বলে ৩৩ রানে ব্যাটিং করছেন রাহুল।
৬ ওভার শেষে ভারত ৫৩/১
চার, পঞ্চম ওভারের শেষ বলে চার হাঁকালেন রোহিত। ৫.১ ওভারে রাহুলের ছক্কায় পঞ্চাশ রান ছুঁল ভারত।
ওভারের প্রথম চার বলে চার রান খরচ করলেন বেনেট।
৪ ওভার শেষে ভারত ৩৪/১।
হোয়াউড, বল কিপারের হাতের নাগালের বাইরে। পৌঁছে গেল বাউন্ডারিতে।
কুগেলিন ওভারের প্রথম ৪ বলে ৩ রান খরচ করলেন।
৩ ওভার শেষে ভারত ২৫/১। ৯ বলে ২১ রানে ব্যাট করলেন রাহুল।
পঞ্চম বলে এক রান নিয়ে রোহিতকে স্ট্রাইক দিলেন রাহুল।
প্রথম চার বলে ৬,০,৪,৪। ব্যাট হাতে বিধ্বংসী ব্যাটিং লোকেশ রাহুলের।
চার। দুই ফিল্ডারের মাঝে দিয়ে বল বাউন্ডারি লাইনে ঠেলে দিলেন রাহুল। পরের বলেই চার।
তৃতীয় ওভারে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু রাহুলের
দ্বিতীয় ওভারে কুগেলিনের দুর্দান্ত বোলিং। ওভারে ২ রান খরচ করলেন কুগেলিন। ২ ওভার শেষে ভারতের স্কোরবোর্ডে ১০/১
এই নিয়ে সিরিজে দুই ম্যাচে সুযোগ পেয়ে দুবারই দুই অঙ্কের রানে পৌঁছানোর আগেই আউট সঞ্জু।
আবার আউট সঞ্জু স্যামসন। ৫ বল খেলে ২রান করে আউট স্যামসন। কুগেলিনের বলে স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।
নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় ওভার বল করতে এলেন কুগেলিন। ক্রস সিম স্লো বল করার ক্ষেত্রে কুগেলিনের বিশেষ দক্ষতা রয়েছে।
১ ওভার শেষে ভারত স্কোরবার্ডে ৮ রান তুলল।
পঞ্চম বলে রান আউটের সুযোগ তৈরি করেছিলেন সাইফার্ট। নট আউট সঞ্জু স্যামসন।
ওভারের তৃতীয় বলে ১ রান। ক্রিজে সঞ্জু স্যামসন।
চার হাঁকিয়ে ইনিংস শুরু করলেন লোকেশ রাহুল।
উল্লেখ্য ক্যাপ্টেন হয়েই এদিন টস জিতলেন রোহিত। এর আগে বিরাট শেষ তিন ম্যাচে টসে হারেন। সিরিজের প্রথম ম্যাচে টিস জিতেছিলেন কোহলি।
তিন নম্বরে ব্যাটিং করবেন রোহিত শর্মা।
রোহিত জানালেন এদিন তিনি ওপেনিং করছেন না। সিরিজের চতুর্থ ম্যাচের মতো লোকেশ রাহুলের সঙ্গে সঞ্জু স্যামসনই ওপেনিং করবেন।
ভারতীয় দলে এদিনও ঋষভ পন্থ সুযোগ পেলেন না। দলে একটি মাত্র পরিবর্তন। বিশ্রামে বিরাট, পরবির্তে অধিনায়কত্ব করলেন রোহিত শর্মা।
টস জিতে ব্যাটিং করছে ভারত
সিরিজের চতুর্থ ম্যাচে রোহিত বিশ্রামে ছিলেন। তিনি ফিরলেন আর বিশ্রামে গেলেন বিরাট।
বিশ্রামে বিরাট, এদিন ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।
সেক্ষেত্রে এদিন টস জিতলে কোনও দল কী সিদ্ধান্ত নেয়, দেখার।
বে ওভালে ৬টি টি-২০ ম্যাচ হয়েছে, যার মধ্যে প্রথমে ব্যাট করা দল পাঁচ বার জিতেছে, একটি ম্যাচে কোনও ফলাফল হয়নি।
চতুর্থ টি-২০ ম্যাচে মহম্মদ শামি, রোহিত শর্মা ও বরীন্দ্র জাদেজা বিশ্রামে ছিলেন। তাঁদের মধ্যে কেউ পঞ্চম টি-২০তে দলে ফেরে কিনা, সেটািই এখন দেখার।