ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় দিয়ে বছর শুরু করল ভারত

ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সহজ জয় ভারতের। এদিন টস জিতে ফিল্ডিং নেন বিরাট।এরপর ভারতীয় দল শ্রীলঙ্কাকে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রানে আটকে রাখে। শার্দুল ৩, কুলদীপ ও নভদীপ ২টি করে উইকেট নেন। সুন্দর ও বুমরাহ ১টি করে উইকেট পান।

জবাবে শিখর ও রাহুলের ওপেনিং জুটিতে ৭১ রান ওঠে। এদিন ৪৫ রানে আউট হন রাহুল। ভারতীয় ওপেনার নিশ্চিত হাফ সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। ওপেনিং জুটিতে ভর করেই ম্যাচ জয়ের ভিত গড়ে ভারত। শেষ পর্যন্ত বিরাট অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফিরলেন। ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান ভারত অধিনায়ক।

10:12 pm

১৭ বলে ৩০ রান করে অপরাজিত বিরাট। ইনিংস সাজানো ১টি চার ও ২টি ছয় দিয়ে।

10:11 pm

১৪৩ রান তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত।

10:09 pm

ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন ভারত অধিনায়ক বিরাট।

10:07 pm

ক্রিজে বিরাটের সঙ্গে ঋষভ পন্থ।

10:07 pm

আউট শ্রেয়স আইয়ার। ২৬ বলে ৩৪ রান করে ফিরলেন। ইনিংস সাজানো ৩টি চার ও ১টি ছয় দিয়ে।

10:05 pm

৩৩ রানে ব্যাটিং করছেন শ্রেয়স আইয়ার। শেষ ১৮ বলে ভারতের ৬ রান প্রয়োজন।

10:04 pm

শেষ ২০ বলে ভারতের ৮ রান প্রয়োজন। ব্যাটে বিধ্বংসী মেজাজে শ্রেয়স আইয়ার।

09:56 pm

১৫ ওভার শেষে ভারত ১০৪/২

09:52 pm

১৪ ওভার শেষে ভারত ৯৯/২। ১৬ রানে শ্রেয়স আইয়ার ব্যাটিং করছেন।

09:47 pm

১৩ ওভার শেষে ভারত ৯৩/২

09:46 pm

তালিকায় দু'নম্বরে রয়েছেন রোহিত শর্মা। দেশের হয়ে টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ ২৬৩৩ রান।

09:45 pm

কোহলিই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ রানের মালিক।

09:45 pm

এদিন চার নম্বরে ব্যাট করতে এসে ১ রান করে ২৬৩৪ রান করলেন বিরাট।

09:44 pm

ইন্দোরে এদিন ১ রান করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে যেতেন।

09:41 pm

চার নম্বরে ব্যাট করতে এলেন বিরাট কোহলি।

09:41 pm

ধাওয়ানকে এলবিডব্লিউ করেন হাসারঙ্গা

09:40 pm

আউট ধাওয়ান। রিভিউ নিয়ে সফল শ্রীলঙ্কা। ৩২ রান করে আউট ধাওয়ান।

09:34 pm

১০ ওভার শেষে ভারত ৭১/১

09:33 pm

৬০ বলে ভারতের ৬৬ রান প্রয়োজন।

09:33 pm

তিন নম্বরে নামলেন শ্রেয়স আইয়ার।

09:31 pm

৪৫ রান করে আউট রাহুল। হাসারঙ্গার বলে বোল্ড হয়ে ফিরলেন। নিশ্চিত হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেন ভারতীয় ওপেনার।

09:21 pm

৭ ওভার শেষে ভারত ৫৯/০। ৪২ রানে ব্যাটিং করছেন লোকেশ রাহুল। ১৫ বলে ১৫ রানে ব্যাটিং করছেন শিখর ধাওয়ান।

09:16 pm

৬ ওভার শেষে ৫০ রানের গণ্ডি পার করল ভারত। ৬ ওভার শেষে রাহুল-ধাওয়ানের ব্যাটে ভারত ৫৪/০।

09:14 pm

৫ ওভার শেষে ভারত ৪৯/০

08:42 pm

ভারতের টার্গেট ১৪৩ রান।

08:39 pm

৪ ওভারে ২৩ রান খরচ করে ৩ উইকেট পেলেন শার্দুল।

08:38 pm

শ্রীলঙ্কাকে ১৪২ রানে বেধে রাখল ভারত। ২০ তম ওভারের শেষ তিন বলে ৩টি চার হাঁকালেন হাসারাঙ্গা। ১০ বলে ১৬ রান করেন হাসারাঙ্গা।

08:36 pm

১৯ তম ওভারের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে উইকেট পেলেন শার্দুল ঠাকুর।

08:33 pm

১৯ তম ওভার শেষে শ্রীলঙ্কা ১৩০/৯

08:32 pm

ওভারে ৩ উইকেট শার্দুলের। আউট মালিঙ্গা। প্রথম বলেই কুলদীপের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মালিঙ্গা।

08:31 pm

শ্রীলঙ্কা ১৩০/৮। ম্যাচে দ্বিতীয় উইকেট শার্দুলের।

08:30 pm

ওভারে দ্বিতীয় উইকেট। আরও একটি উইকেট পেলেন শার্দুল ঠাকুর। উসুরু উদানা ১ রান করে আউট হলেন।

08:28 pm

উইকেট পেলেন শার্দুল ঠাকুর।

08:28 pm

১৯ তম ওভারের শুরুতে ফের উইকেটের পতন। শ্রীলঙ্কার সপ্তম উইকেটের পতন। ১৩ বলে ১৭ রান করে ধনঞ্জয় ডিসিলভা আউট হলেন।

08:26 pm

১৮ ওভার শেষে শ্রীলঙ্কা ১২৭/৬।

08:22 pm

৭ রান করে সাজঘরে ফিরলেন সনকা।

08:22 pm

কামব্যাকের পর প্রথম উইকেট। দাসুন সনাকাকে আউট করেন জসপ্রীত বুমরাহ।

08:19 pm

এদিন ৪ ওভারে ১৮ রান খরচ করে ২ উইকেট নিয়ে বোলিং কোটা শেষ করলেন নভদীপ সাইনি।

08:15 pm

শ্রীলঙ্কার হয়ে ক্রিজে এলেন ধনঞ্জয় ডিসিলভা।

08:14 pm

শ্রীলঙ্কা ১০৪/৫

08:13 pm

সাইনির দ্বিতীয় উইকেট। ৯ রান করে পন্তের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রাজাপক্ষ।

08:06 pm

৩টি ছয় হাঁকিয়ে ১৮ বলে ৩৪ করে আউট হলেন কুশল পেরেরা।

08:05 pm

শ্রীলঙ্কা ৯৭/৪

08:05 pm

বাউন্ডারির সামনে শিখরের হাতে বন্দি পেরেরা। ৩৪ রান করে আউট হলেন এই বাঁ-হাতি।

08:05 pm

রিভার্স সুইপে ছয়। তারপরের পরে আউট পেরেরা। বোলারের মাথার উপর দিয়ে ছয় হাঁকাতে গিয়ে আউট পেরেরা।

08:00 pm

১২ ওভার শেষে শ্রীলঙ্কা ৮৪/৩

07:56 pm

শ্রীলঙ্কা ৮২/৩

07:56 pm

ওভার স্টেপ করে খেলতে গিয়ে স্টাম্প হলেন ওশাদা ফার্নান্দো।

07:55 pm

১১তম ওভার বোলিং করতে এলেন কুলদীপ যাদব। ওভারের তৃতীয় বলে উইকেট পেলেন।

07:49 pm

১০ ওভার শেষে শ্রীলঙ্কা ২ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে।

07:39 pm

শ্রীলঙ্কা ৫৪/২

07:39 pm

২১ বলে ২০ রান করে আউট হলেন গুণাথিলকা। সাইনির গতির সামনে দিশেহারা বাঁ-হাতি।

07:38 pm

বোল্ড! আউট গুনাথিলকা! সাইনির বলে বোল্ড হলেন বাঁ-হাতি।

07:34 pm

৭ ওভার শেষে শ্রীলঙ্কা ৫৩/১।

07:33 pm

৬.৩ ওভারে ৫০ রানে পৌঁছে গেল শ্রীলঙ্কা।

07:32 pm

৭ ওভার করতে এলেন ওয়াশিংটন সুন্দর।

07:31 pm

৬ ওভার শেষে শ্রীলঙ্কা ৪৮/১।

07:30 pm

ক্রিজে এলেন কুশল পেরেরা।

07:29 pm

৫ ওভার শেষে শ্রীলঙ্কা ৩৯/১

07:26 pm

শ্রীলঙ্কা ৩৮/১

07:26 pm

শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন। ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ের বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ শট খেলে সাইনির হাতে ক্যাচ দিলেন অভিষ্কা ফার্নান্দো। ২২ রান করে আউট হন ডানহাতি।

07:23 pm

পঞ্চম ওভার স্পিনার ওয়াশিংটন সুন্দরের হাতে বল তুলে দিলেন কোহলি।

07:22 pm

ওভারের শেষ বলে ফের চার। চার হাঁকালেন অভিষ্কা। ৪ ওভার শেষে শ্রীলঙ্কা ৩১/০।

07:19 pm

ওভারের তৃতীয় বলে স্লোয়ার করলেন বুমরাহ।

07:19 pm

চতুর্থ ওভার করতে এলেন জসপ্রীত বুমরাহ। ওভারের প্রথম বলে গুণাথিলকা চার হাঁকালেন।

07:17 pm

৩ ওভার শেষে শ্রীলঙ্কা ২২/০

07:17 pm

নভদীপ সাইনির ওভারের শেষ বলে চার হাঁকালেন ফার্নান্দো।

07:12 pm

বোলিংয়ে পরিবর্তন। ৩ ওভার করছেন নভদীপ সাইনি।

07:11 pm

দ্বিতীয় ওভার শেষে শ্রীলঙ্কা ১২/০

07:06 pm

ভারতের হয়ে দ্বিতীয় ওভার করছেন শার্দুল ঠাকুর।

07:05 pm

প্রথম ওভার শেষে শ্রীলঙ্কা ৭/০।

07:03 pm

ওভারের প্রথম বলে চার হাঁকালেন অভিষ্কা ফার্নান্দো। ইংল্যান্ডের মাটিতে দারুণ খেলেন অভিষ্কা।

07:00 pm

শুরু হয়ে গেল ২০২০ এর সালে ভারতের প্রথম ম্যাচ।

07:00 pm

প্রত্যাবর্তনের পর প্রথম ওভারেই বল করছেন জসপ্রীত বুমরাহ।

06:48 pm

একনজরে শ্রীলঙ্কান দল- ধুনষ্কা গুনাথিলকা, অভিষ্কা ফার্নান্দো, কুশল পেরেরা ( উইকেটকিপার), ওশাদা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা, ধনঞ্জয় দি'সিলভা, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, লাসিথ মালিঙ্গা(অধিনায়ক)

06:39 pm

একনজরে ভারতীয় দল- শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি(অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, নভদীপ সাইনি।

06:33 pm

লাসিথ মালিঙ্গা টস হেরে বললেন, টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন।

06:32 pm

টস জিতে বোলিং নিলেন বিরাট। ইন্দোরে প্রথমে ব্যাটিং করছে শ্রীলঙ্কা।

03:11 pm

ইন্দোরে এদিন ভারতের হয়ে শিখর ধাওয়ান ও জসপ্রীত বুমরাহ প্রত্যাবর্তন করতে চলেছেন।

03:10 pm

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন লোকেশ রাহুল।

03:10 pm

ধারাবাহিকভাবে ম্যাচ খেলার কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে বছর শুরুর টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা অবশ্য ভারতীয় দলে নেই।

03:09 pm

ম্যাচের রোহিত শর্মা ১১৮ ও লোকেশ রাহুল ৮৯ রান করেছিলেন।

03:08 pm

২০১৭ সালের সেই ম্যাচে শ্রীলঙ্কার বোলিংকে ক্লাবস্তরে নামিয়ে এনে স্কোরবোর্ডে ভারত ২৬০ রান করেছিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 7, 2020, 15:07 [IST]
Other articles published on Jan 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+