সিমন্স-পুরানের ব্যাটে সিরিজ বাঁচিয়ে মুম্বই যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

তিরুবনন্তপুরমে দ্বিতীয় টি-টোয়েন্টি মহারণ। সিরিজে ১-০ এগিয়ে ছিল ভারতীয় দল। অধিনায়ক বিরাটের ব্যাটে ২০৮ রান তাড়া করে হায়দরাবাদে ম্যাচ জিতে নিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে এবার তিরুবনন্তপুরমের ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজে প্রত্যাবর্তন করল ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজের ফল এখন ১-১। গ্রিনফিল্ড স্টেডিয়ামে এদিন নিকোলাস পুরান ৩৮, সিমন্স ৬৭ ও লিউস ৪০ রান করেন। ব্যাটে দাপট দেখিয়ে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ।

10:31 pm

১৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৭৩ রান তোলে।

10:29 pm

ম্যাচের জয়সূচক শট পুরানের। ৩০ বলে ৬১ রানের পার্টনারশিপ পুরান-সিমন্সের। যার সুবাধে ৯ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ।

10:19 pm

১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮ বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৭ রান।

10:14 pm

শেষ ২৪ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৯ রান। ১৬তম ওভারে ১৫ রান খরচ করলেন ভুবনেশ্বর কুমার।

10:08 pm

৩০ বলে ৪৪ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের।

10:04 pm

১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১১৩/২। ম্যাচে ফিরল ভারতীয় দল।

10:04 pm

ওভারে পর পর দুটি ছক্কার পরের বলেই আউট হন হেটমায়ের।

10:03 pm

৩টি ছক্কা হাঁকান হেটমায়ের।

10:02 pm

১৩ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন হেটমায়ের।

10:02 pm

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেট পরতের গ্যালারিতে গর্জন।

10:02 pm

পাখির মতো আকাশে উড়ে অবিশ্বাস্য ক্যাচ বিরাটের।

09:58 pm

১৩ তম ওভার ৮ রান খরচ করলেন শিবম দুবে। ১৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৯৯/১

09:53 pm

১২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৯১/১

09:52 pm

১২তম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকালেন হেটমায়ের।

09:50 pm

১১ তম ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৮৩/১

09:48 pm

নো বল করলেন শিবম দুবে। টিভি আম্পায়ের ধরা পড়ল নো বল।

09:43 pm

ওয়াশিংটন সুন্দরের বলে ওভারস্টেপ করতে গিয়ে স্টাম্পড লিউস। ৩৫ বল খেলে ৪০ রান করে আউট হলেন।

09:42 pm

আউট লিউস। দুরন্ত গ্লাভসওয়ার্ক পন্থের।

09:41 pm

৬২ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৯৮ রান।

09:38 pm

৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৭১/০

09:37 pm

প্রসঙ্গত কেরলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন সঞ্জু। স্যামসন এখানকার লোকাল বয়।

09:37 pm

পরিবর্ত ক্রিকেটার হিসেবে বাউন্ডারি রোপের ধারে সঞ্জু স্যামসন। সঞ্জুকে মাঠে নামতে দেখে গ্যালারিতে গর্জন!

09:29 pm

৬.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫০ রানে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ।

09:20 pm

ওভারে দ্বিতীয় ক্যাচ মিস। এবার উইকেটের পিছনে শরীর ছুঁড়ে দিয়ে দারুণ চেষ্ঠা করলেও লিউসের ক্যাচ হাতছাড়া হল।

09:19 pm

ওয়াশিংটন সুন্দরের ক্যাচ মিস। জীবনদান পেলেন সিমন্স

09:18 pm

ভুবনেশ্বর কুমারের হাতে বল তুলে দিলেন বিরাট। পঞ্চম ওভার বল করছেন ভুবনেশ্বর।

09:16 pm

৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ২৩/০।

09:12 pm

৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৩/০

09:09 pm

তৃতীয় ওভারের শুরুতে দুটি চার খরচ করেছেন দীপক।

09:08 pm

ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ১৭১ রান।

09:08 pm

২.১ ওভারে ১৩ রানে পৌঁছল ওয়েস্ট ইন্ডিজ।

08:44 pm

২২ বলে ৩৩ রান করে নটআউট ঋষভ পন্থ। ইনিংস সাজানো ৩টি চার ও ১টি ছয় দিয়ে।

08:44 pm

শেষ বলে ২ রান করলেন পন্থ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানে পৌঁছল ভারত। ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ১৭১ রান।

08:42 pm

আউট ওয়াশিংটন সুন্দর। সেলডন কোটরেলের বলে আউট সুন্দর। তিরুবনন্তপুরমে এবার কোটরেলের স্যালুট সেলিব্রেশন।

08:40 pm

ওভারের দ্বিতীয় বলে ২ রান নিলেন পন্থ।

08:39 pm

১৯.১ ওভারে ঋষভের হাত থেকে পিছলে গেল ব্যাট!!!

08:38 pm

ভারতের ষষ্ঠ উইকেটের পতন। ১১ বলে ৯ রান করে বোল্ড হলেন জাদেজা। উইলিয়ামসের শিকার হয়ে সাজঘরে ফিরলেন জাড্ডু।

08:36 pm

১৬০ রানে পৌঁছে গেল ভারত।

08:32 pm

১৮তম ওভার শেষে ভারত ১৫৬/৫। ওভার এল মাত্র ৬ রান।

08:28 pm

২৭ রানে ব্য়াট করছেন পন্থ।

08:27 pm

১৭ ওভার শেষে ১৫০ রানের গণ্ডিতে পৌঁছে গেল ভারত। ওভারের শেষ বলে চার হাঁকিয়ে দলকে দেড়শো রানের গণ্ডিতে পৌঁছে দিলেন ঋষভ পন্থ।

08:25 pm

আউট শ্রেয়স!!! ১১ বলে ১০ রান করে কিংয়ের হাতে সহজ ক্যাচ দিয়ে ওয়ালসের শিকার হয়ে সাজঘরে ফিরলেন শ্রেয়স আইয়ার।

08:22 pm

১৬তম ওভারে এল ১২ রান। ১৬ ওভার শেষে ভারত ১৪৪/৪

08:20 pm

ওভারের চতুর্থ বলে শ্রেয়সের ব্য়াটে চার রান।

08:20 pm

১৬ তম ওভারের প্রথম তিন বলে এল মাত্র ৩ রান। তিনটি সিঙ্গলস।

08:18 pm

১৬ রানে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ। ১টি চার ও ১টি ছয় হাঁকিয়েছেন পন্থ। পন্থের সঙ্গে ক্রিজে শ্রেয়স আইয়ার।

08:17 pm

১৫ ওভার শেষে ভারত ১৩২/৪।

08:11 pm

১৭ বলে ১৯ রান করে আউট বিরাট। কোহলিকে আউট করে মুখে আঙুল দিয়ে সেলিব্রেশন উইলিয়ামসের।

08:06 pm

১৩ ওভার শেষে ভারত- ১১৯/৩, ওভার ৭ রান নিল ভারত।

08:03 pm

আউট সাইড এজ! বিরাটের ইনিংসে প্রথম বাউন্ডারি। ভারত ১১২/৩।

07:55 pm

৩০ বলে দুবের ৫৪ রান সাজানো ৩টি চার ও ৪টি ছয় দিয়ে। স্ট্রাইক রেট ১৮০!!!

07:55 pm

২৯ বলে ৫৪ রান করে আউট শিবর দুবে। ১০.৩ ওভার শেষে ভারত ৯৭/৩

07:51 pm

২৭ বলে হাফ সেঞ্চুরি দুবের। প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি শিবম দুবের। ১০ ওভার শেষে ভারত ৯৩/২

07:50 pm

৯.৩ ওভারে ভারত ৯১/২

07:45 pm

ওভারে তৃতীয় ছয়! ২৩ বলে ৪৬ রানে পৌঁছে গেল দুবে।

07:44 pm

আবার ছয়! ৪০ রানে পৌঁছ গেলেন দুবে।

07:43 pm

৮.২ ওভারে ৭১ রানে পৌঁছে গেল ভারত।

07:43 pm

পোলার্ডের ওভারে ওভার বাউন্ডারি হাঁকালেন শিবম দুবে। ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকান দুবে।

07:38 pm

৭.৪ ওভার শেষে ভারত ৫৬/২

07:37 pm

১৮ বল খেলে ১৫ রান করে আউট রোহিত। ইনিংসে দুটি চার হাঁকান হিটম্যান।

07:37 pm

আউট!!! জেসন হোল্ডারের বলে উইকেটের পিছনে ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে বোল্ড হলেন রোহিত শর্মা।

07:36 pm

ছক্কা!!! ৮ ওভারর শুরুতে ২ বলে ১০ রান হাঁকালেন শিবম দুবে।

07:34 pm

৭ ওভার শেষে ভারত ৪৫/১। ব্যাটিংয়ে নিয়ন্ত্রণ দেখাতে পারছেন না শিবম দুবে।

07:32 pm

১৭ বলে ১৫ রানে খেলছেন রোহিত শর্মা।

07:32 pm

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল করতে এলেন অধিনায়ক কাইরন পোলার্ড। ১০ বল খেলে ১১ রানে খেলছেন শিবম দুবে।

07:29 pm

রোহিতের ব্যাটে মিস হিট। ৬ ওভার শেষে ভারত ৪২/১

07:27 pm

ষষ্ঠ ওভারে প্রথম তিন বলে ভারতের ঝুলিত ২ রান।

07:26 pm

৫ ওভার শেষে ভারত ৩৭/১। ওভারের দুটি চার এসেছে। ওভারের শেষ বলে চার হাঁকালেন রোহিত। ওভারের তৃতীয় বলে চার হাঁকান দুবে।

07:21 pm

৪ ওভার শেষে ভারত ২৮/১

07:21 pm

অবাক কান্ড! তিন নম্বরে ব্যাটিং করতে এলেন শিবম দুবে। তিন নম্বরে কোহলির খেলতে নামেন। এদিন অবশ্য সেই জায়গায় নামলেন শিবম দুবে।

07:16 pm

আউট রাহুল! স্পিনার খারি পিয়ারের বলে হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন লোকেশ রাহুল।

07:09 pm

২ ওভার শেষে ভারত ১৯/০, ওভারে এল ৭ রান।

07:08 pm

লোকেশের ব্যাটে প্রথম চার! দ্বিতীয় ওভারের চতুর্থ বলে চার হাঁকালেন রাহুল।

07:05 pm

১ ওভার শেষে স্কোরবোর্ডে ১২ রান তুলল ভারত।

07:04 pm

রোহিতের ব্যাটে দিনের প্রথম চার। ওভারের চতুর্থ বলে লেগলাইডে চার রান হাঁকালেন হিটম্যান।

07:02 pm

ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ওভার বোলিং করছেন কোটরেল। ওভারের দ্বিতীয় বল হোয়াইড। অতিরিক্ত পাচ রান পেল ভারত।

06:42 pm

একনজরে ভারতীয় দল- লোকেশ রাহুল,রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, শিবম দুবে,ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, জুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার।

06:34 pm

ভারতীয় দলে এদিন কোনও পরিবর্তন নেই।যার অর্থ হায়দরাবাদে দলের উইনিং কম্বিনেশন ধরে রেখেই এদিন মাঠে নামলেন বিরাট।

06:34 pm

রান তাড়া করায় সফল হলেও রান ডিফেন্ড করার ভারত খুব একটা শক্তিশালী দল নয়।

06:33 pm

স্কোরবোর্ডে বড় রান তোলাই আজ প্রথম টার্গেট বললেন বিরাট কোহলি।

06:33 pm

প্রথমে ব্যাটিংয়ে সুযোগ পেয়ে খুশি বিরাট কোহলি।

06:32 pm

ওয়েস্ট ইন্ডিজ দলে নিকোলাস পুরান এলেন, বাইরে গেলেন দীনেশ রামদিন

06:32 pm

গ্রিনফিল্ডে টস জিতে বোলিং নিল ওয়েস্ট ইন্ডিজ।

04:19 pm

ম্যাচে এদিন আর মাত্র ২৫ রান হাঁকালে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রান পূর্ণ করবেন বিরাট।

04:18 pm

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও এদিন রেকর্ডের সামনে রয়েছেন।

04:10 pm

রোহিতের আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও পাকিস্তানের শাহিফ আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে।

04:10 pm

তিরুবনন্তপুরমে আজ ম্যাচে একটি ছক্কা হাঁকাতে পারলেই প্রথম ভারতীয় ও তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে চারশো ছক্কা হাঁকানোর ক্লাবে ঢুকে পড়বেন রোহিত শর্মা।

04:09 pm

গত ম্যাচে রোহিত ৮ রানে আউট হয়েছিলেন। ফলে সেই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ছক্কার মালিক হয়ে ওঠা হয়নি।

04:07 pm

এদিন রেকর্ডের সামনে রয়েছেন রোহিত শর্মা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, December 8, 2019, 16:05 [IST]
Other articles published on Dec 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+