LIVE পঞ্চম বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ফাইনালে ভারতের হার ৮৫ রানে

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অজিরা অ্যাডভান্টেজে থাকলেও টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা হরমনপ্রীত কৌরদের কাছ থেকে ট্রফি আশা করছেন দেশের মানুষ। স্মৃতি মান্ধানা, শাফালি বর্মাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

03:40 pm

অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নিলেন মেগান স্কাট। ৩ উইকেট নিলেন জেস জোনাসেন।

03:37 pm

৮৫ রানে ম্যাচ হারল ভারত। পঞ্চম বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।

03:34 pm

শেষ ওভারে রান করতে হবে ভারতকে। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৯৯/৯।

03:31 pm

আউট হলেন রাধা যাদব।

03:30 pm

১৮ ওভার শেষে ভারতের স্কোর ৯৭/৮।

03:28 pm

আউট রিচা ঘোষ। ভারতের অষ্টম উইকেটের পতন।

03:25 pm

ফের উইকেটের পতন। ২ রান করে আউট শিখা পান্ডে।

03:23 pm

১৭ ওভার শেষে ভারতের স্কোর ৯২/৬।

03:20 pm

ভারতের শেষ আশা কার্যত শেষ। ৩৫ বলে ৩৩ রান করে আউট দীপ্তি শর্মা।

03:18 pm

ঝড়ের গতিতে রান তুলতে ব্যর্থ ভারত। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৮৮/৫।

03:14 pm

১৫ ওভার শেষে ভারতের স্কোর ৮০/৫।

03:12 pm

ওভারে এল ৯ রান। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৭৬/৫। ৩৬ বলে ১০৯ রান প্রয়োজন।

03:10 pm

অজি ফাস্ট বোলার ক্যারির তৃতীয় ওভারে চার মারলেন দীপ্তি শর্মা। ৩৭ বলে ১১০ রান করতে হবে ভারতকে।

03:07 pm

১৩ ওভার শেষে ভারতের স্কোর ৬৭/৫। ৪২ বলে ১১৮ রান প্রয়োজন।

03:05 pm

তানিয়া ভাটিয়ার কনকাশান সাবস্টিটিউট রিচা ঘোষ চার মারলেন।

03:03 pm

১২ ওভার শেষে ভারতের স্কোর ৫৮/৫।

03:02 pm

চালিয়ে খেলতে গিয়ে মিড অফে ক্য়াচ দিয়ে সাজঘরে ফিরলেন ভেদা কৃষ্ণমূর্তি। ২৪ বলে করলেন ১৯ রান। তাঁকে ফেরালেন অজি বোলার কিমিন্স।

02:59 pm

১১ ওভার শেষে ভারতের স্কোর ৫৬/৪।

02:58 pm

চোটের জেরে অবসৃত ভারতীয় উইকেটরক্ষক তানিয়া ভাটিয়া। তাঁর কনকাশান সাবস্টিটিউট বাংলার রিচা ঘোষ।

02:55 pm

১০ ওভার শেষে ভারতের স্কোর ৫১/৪। ম্যাচ জিততে ৬০ বলে ১৩৪ রান প্রয়োজন।

02:54 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ৬৩ বলে ১৩৬ রান করতে হবে ভারতকে।

02:53 pm

বল করছেন অজি স্পিনার মোলানউক্স।

02:52 pm

৯ ওভার শেষে ভারতের স্কোর ৪৬/৪।

02:51 pm

প্রায় পাঁচ ওভার পর চার পেল ভারত। বাউন্ডারি মারলেন কৃষ্ণমূর্তি।

02:49 pm

অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিং। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৩৯/৪।

02:48 pm

ভারতের রানের গড় ক্রমে নিম্নমুখী। ম্যাচ জিততে হলে ৭৩ বলে ১৪৫ রান করতে হবে ওমেন ইন ব্লু-কে।

02:46 pm

বল করতে এলেন অজি ফাস্ট বোলার নিকোলা ক্যারি।

02:45 pm

দীপ্তি শর্মাকে সঙ্গ দিতে ক্রিজে ভেদা কৃষ্ণমূর্তি। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৩৪/৪।

02:41 pm

পরপর গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে প্রবল চাপে ভারতীয় দল। ৬ ওভার শেষে স্কোর ৩২/৪।

02:38 pm

জোনাসেনের ওভারে চার মেরে পরের বলেই আউট হয়ে সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর।

02:36 pm

৫ ওভার শেষে ভারতের স্কোর ২৬/৩। প্রবল চাপে ভারত।

02:32 pm

শেষ হল মলিনউক্সের ওভার। ৪ ওভার শেষে ভারতের স্কোর ২৩/৩।

02:31 pm

হরমনপ্রীতকে সঙ্গ দিতে ক্রিজে এলেন দীপ্তি শর্মা।

02:29 pm

১১ রান করে আউট হলেন স্মৃতি মান্ধানা।

02:27 pm

৩ ওভার শেষে ভারতের স্কোর ১৮/২। পিচে অভিজ্ঞ স্মৃতি ও হরমনপ্রীত।

02:25 pm

ফের চার মারলেন স্মৃতি মান্ধানা।

02:24 pm

২.১ ওভারে ভারতের প্রথম বাউন্ডারি। চার হাঁকালেন স্মৃতি মান্ধানা।

02:24 pm

২ ওভার শেষে ভারত ৮/২। ক্রিজে এলেন অধিনায়ক হরমনপ্রীত কউর।

02:22 pm

আউট জেমিমা রড্রিগ্রেজ। ০ রান করে আউট হয়ে ফিরলেন জেমিমা।

02:20 pm

মাঠ ছাড়লেন তানিয়া ভাটিয়া। ব্যাটিংয়ের সময় বল তানিয়ার গ্রিলে এসে লাগে। কনকাশন সেফটির কারণে মাঠের বাইরে শুশ্রুষা নিতে গেলেন তানিয়া।

02:17 pm

ভারতের হয়ে ৩ নম্বরে ব্যাট করতে এলেন তানিয়া ভাটিয়া

02:16 pm

প্রথম ওভারে মেগা স্যুট ৩ রান খরচ করলেন। ভারত ১ ওভার শেষে ৩/১।

02:15 pm

প্রথম ওভারে শুরু থেকেই চাপে ভারত। টুর্নামেন্টে এই প্রথমবার ব্যাটে ফেল করলেন শাফালি বর্মা।

02:13 pm

আউট শাফালি বর্মা। উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট শাফালি। ২রান করে আউট হলেন।

02:12 pm

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে মেগান।মেগানের প্রথম বলেই বোলারের মাথার উপর দিয়ে শট হাঁকালেন শাফালি। প্রথম বলে এল ২ রান।

02:10 pm

ভারতের হয়ে ব্যাটিংয়ে এলেন শাফালি বর্মা ও স্মৃতি মান্ধানা। ১৮৫ রানের টার্গেট তাড়া করার ক্ষেত্রে এই দুই ভারতীয়র দিকে তাকিয়ে গোটা দেশ।

01:56 pm

২০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৮৪/৪।

01:55 pm

শেষ ওভারে ৮ রান দিলেন রাধা যাদব।

01:52 pm

ওভারে ওল ৯ রান। ১৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৭৬/৪।

01:52 pm

অজি ব্যাটসম্যান রিচেল হেইনসকে ফেরালেন পুনম যাদব।

01:50 pm

অস্ট্রেলিয়ার দুর্দান্ত রানিং বিটিউন দ্য উইকেট।

01:47 pm

১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৭/৩।

01:45 pm

ভারতের হয়ে ১৮তম ওভার বল করছেন শিখা পান্ডে।

01:42 pm

ফের উইকেটের পতন। অস্ট্রেলিয় ব্যাটসম্যান অ্যাশলেইগ গার্ডনেরকে মাত্র ২ রানে ফিরিয়ে দিলেন দীপ্তি। ১৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৫৭/৩।

01:39 pm

দীপ্তি শর্মার বলে ক্যাচ দিয়ে আউট হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ লানিং।

01:36 pm

ওভারে এল ১২ রান। ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৪/১।

01:35 pm

মুনির ব্যাটে রানের ফুলঝুড়ি। রাধা যাদবের তৃতীয় ওভারের প্রথম দুই বলে চার।

01:32 pm

১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৪২/১।

01:32 pm

৪১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন অজি ওপেনার মুনি।

01:31 pm

প্রথম চার বলে দিলেন ৬ রান।

01:31 pm

বল করছেন ভারতের পুনম যাদব।

01:28 pm

১৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৩৫/১।

01:28 pm

দীপ্তি শর্মার ওভারে দুটি চার মারলেন মুনি।

01:27 pm

হিলি আউট হলেও অস্ট্রেলিয়ার রানের ধারা অব্যাহত।

01:25 pm

ওভারে এল ৬ রান। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১২৩/১।

01:24 pm

নিজের শেষ ও দলের ১৩তম ওভার বল করছেন রাজেশ্বরী গায়েকোয়াড়।

01:22 pm

১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১৭/১

01:19 pm

৩৯ বলে ৭৫ রান করে সাজঘরে ফিরলেন হিলি।

01:19 pm

আলিসা হিলিরল উইকেট নিলেন রাধা যাদব।

01:17 pm

ওভারে এল ২৩ রান। ১১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১৪/০।

01:16 pm

পরপর তিন বলে তিন ছক্কা হাঁকালেন হিলি।

01:15 pm

পরপর ছক্কা হাঁকালেন অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য ওপেনার হিলি।

01:15 pm

শিখা পান্ডের বলে ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়ার অর্ধশতরান পূর্ণ করলেন আলিসা হিলি।

01:11 pm

১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯১/০।

01:10 pm

ভারতের হয়ে দশম ওভার বল করছেন বাঁ-হাতি স্পিনার রাধা যাদব।

01:09 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চার মেরে অর্ধশতরান পূর্ণ করলেন আলিসা হিলি।

01:07 pm

৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭৯/০।

01:05 pm

পুনম যাদবের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে চার মারলেন অজি ওপেনার মুনি।

01:02 pm

রাজেশ্বরীর তৃতীয় ও চতুর্থ বলে পরপর ছক্কা হাঁকালেন অজি ওপেনার আলিসা হিলি। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭০/০।

01:01 pm

নিজে তৃতীয় তথা দলের অষ্টম ওভার বল করছেন বাঁ-হাতি রাজেশ্বরী।

12:59 pm

ওভারে এল ৫ রান। ৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫৪/০।

12:58 pm

প্রথম চার বলে ৩ রান দিলেন পুনম।

12:58 pm

উইকেটের খোঁজে ভারতীয় ক্রিকেট দল।

12:57 pm

ভারতের বোলিং আক্রমণে এলেন পুনম যাদব। অজি ওপেনারদের মধ্যে অর্ধশতরান পার্টনারশিপ।

12:55 pm

নিজের দ্বিতীয় তথা দলের ষষ্ঠ ওভারে মাত্র ২ রান দিলেন রাজেশ্বরী গায়োকোয়াড়। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪৯/০।

12:53 pm

ওভারের শেষ বলে ফের চার দিলেন শিখা। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪৭/০।

12:51 pm

পঞ্চম বলে চার খেলেন শিখা।

12:51 pm

ভারতের হয়ে পঞ্চম ওভার বল করছেন পেসার শিখা পান্ডে। প্রথম চার বলে দিলেন ২ রান।

12:50 pm

টি-টোয়েন্টিতে ২ হাজার রান পূর্ণ করলেন অস্ট্রেলিয় ওপেনার আলিসা হিলি।

12:48 pm

রাজেশ্বরীর ওভারে এল পাঁচ রান। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৭/০।

12:46 pm

ভারতের হয়ে চতুর্থ ওভার বল করছেন বাঁ-হাতি স্পিনার রাজেশ্বরী গায়োকোয়াড়। তিন বলে দিলেন চার রান।

12:43 pm

ওভারে দিলেন ৯ রান। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩২/০।

12:42 pm

নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় ওভার বল করছেন দীপ্তি শর্মা।

12:40 pm

৯ বলে ২১ রানে খেলছেন অজি ওপেনার। দ্বিতীয় ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৩/০।

12:39 pm

চালিয়ে খেলছেন অজি ওপেনার আলিসা হিলি। ফের চার মারলেন তিনি।

12:39 pm

একটি চার সহ প্রথম চার বলে ৫ রান দিলেন শিখা।

12:38 pm

ভারতের হয়ে দ্বিতীয় ওভার বল করছেন পেসার শিখা পান্ডে।

12:38 pm

হিলির ক্যাচ ফেললেন শাফালি বর্মা। পরের বলে চার মারলেন অজি ওপেনার। প্রথম ওভার শেষে অস্ট্রেলিয়া ১৪/০।

12:34 pm

ওভারের চতুর্থ বলে অফে দিশা দেখিয়ে চার সুন্দর চার মারলেন অজি ওপেনার হিলি।

12:33 pm

ওভারের প্রথম তিন বল ফুলটস ফেললেন ভারতের দীপ্তি শর্মা। তিন বলে এল ৬ রান।

12:32 pm

প্রথম বলই ফুলটস দিলেন দীপ্তি। চার মারলেন হিলি।

12:31 pm

ভারতীয় স্পিনার দীপ্তি শর্মার সামনে অস্ট্রেলিয়ার ওপেনার আলিসা হিলি।

12:29 pm

মাঠে নামলেন দুই দলের মহিলা ক্রিকেটাররা।

12:28 pm

জ্যাম-প্যাকড মেলবোর্নে খেলা শুরুর অপেক্ষা।

12:26 pm

জাতীয় সঙ্গীত গাইলেন দুই দলের ক্রিকেটাররা।

12:24 pm

সনাতন সাজে মাঠে উপস্থিত দুই দেশের ক্রিকেট প্রেমীরা।

12:23 pm

ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মাঠে পোস্টার নিয়ে হাজির সমর্থকরা।

12:21 pm

২০১৩-র পর ফের আইসিসি টুর্নামেন্ট জেতার হাতছানি ভারতের সামনে।

12:20 pm

২০১১-র ফের বিশ্বকাপ জেতার হাতছানি ভারতের।

12:09 pm

ম্যাচে শুরুর আগে মেলবোর্নে কেটি পেরির অনুষ্ঠান আলাদা আমেজ তৈরি করল।

12:06 pm

অস্ট্রেলিয়া দল : আলিসা হিলি (উইকেটরক্ষক), বেথ মুনি, মেগ লানিং (অধিনায়ক), রাচেল হেইনস, অ্যাশলেইগ গার্ডনের, সোফিয়ে মোলিনেউক্স, নিকোলা ক্যারি, জেস জোনাসেন, জর্জিয়া ওয়ারহাম, ডেলিসা কিমিনিস, মেগান স্কাট।

12:03 pm

ভারতীয় দল : শাফালি বর্মা, স্মৃতি মান্ধানা, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), জেমেইমা রডরিগেজ, হরমনপ্রীত কৌর, ভেদা কৃষ্ণমূর্তি, দীপ্তি শর্মা, শিখা পান্ডে, রাধা যাদব, পুনম যাদব, রাজেশ্বরী গায়োকোয়াড়।

12:01 pm

পিচ বেশ শক্ত। সারফেসে কিছু সবুজ ঘাসও রয়েছে। এই ট্র্যাকে স্পিনাররা কতটা সহায়তা পারবেন, বলতে পারছেন না বিশেষজ্ঞরা।

11:54 am

মেলবোর্নে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার।

11:43 am

আর কিছুক্ষণ পরেই টস।

10:56 am

মেলবোর্নে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর।

10:55 am

ফাইনালে ভারতীয় দল মোটামুটি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। অপরিবর্তিত থাকছে অস্ট্রেলিয়া দলও।

10:53 am

বিগ ফাইনালের জন্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচ স্পোর্টিং হবে বলে জানানো হয়েছে।

10:51 am

মহারণের জন্য তৈরি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল।

10:51 am

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মেলবোর্নে উন্মাদনার পারদ চড়ছে।

09:46 am

আর কিছুক্ষণ পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের বিগ ফাইনালের টস। ম্যাচ দেখতে মাঠে ভিড় করতে শুরু করেছেন মানুষ।

09:44 am

ভারতীয় দলের প্রস্তুতি চলছে জোরকদমে।

09:44 am

নিজের জন্মদিন ও মহিলা দিবসে বিশ্বকাপ জিততে সতীর্থদের কী বার্তা দিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।

09:42 am

এই ম্যাচে ১৬ বছরের ভারতীয় ওপেনার শাফালি বর্মার আরও একটা বিধ্বংসী ইনিংস দেখা যাবে কী?

09:41 am

এই ফর্ম্যাটে প্রথমবার কাপ জিততে মরিয়া হরমনপ্রীত কৌররা।

09:41 am

আর কিছু সময় পরেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মহারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হোম টিম অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 8, 2020, 9:34 [IST]
Other articles published on Mar 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+