LIVE: অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২৭ বছর পর বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড

অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২৭ বছর পর বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড। ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচের উইনিং রান এল মর্গ্যানের ব্যাটে। ২২৪ রান তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৩৩ তম ওভারেই ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। ওপেনিংয়ে রয়-বেয়ারস্টোর শতরান পার্টনারশিপে ভর করে সহজেই সেমিফাইনাল জিতল ইংরেজরা।

রান তাড়া করতে নেমে ৬৫ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেন জেসন রয়। বেয়ারস্টোর সংগ্রহ ৪৩ বলে ৩৪ রান। তিন নম্বরে নেমে ৪৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন জো রুট। অধিনায়ক ইয়ন মগ্যান ৪৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হয়েছেন ক্রিস ওকস। ৮ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট পান ওকস। রবিবার লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলবে ইংরেজরা।

শেষবার ১৯৯২ বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। সেবার পাকিস্তানের বিরুদ্ধে অবশ্য ফাইনালে হেরেছিল তারা। এবার বিশ্বকাপের ফাইনাল জিতে মর্গ্যানরা ঘরের মাঠে ট্রফি জিততে পারে কিনা, সেটাই এখন দেখার।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিং নেয় অজিরা। সিদ্ধান্ত অবশ্য বুমেরাং হয়ে ফিরল। স্কোরবোর্ডে বড় রান তুলতে পারল না অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারের এক ওভার বাকি থাকতেই ২২৩ রানে অল-আউট অস্ট্রেলিয়া। স্মিথের ৮৫ ও অ্যালেক্স ক্যারির ৪৬ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলেছে অজিরা।

ইংল্যান্ডের বোলাররা এদিন দারুণ বল করলেন। তিনটি করে উইকেট নিলেন ওকস ও রশিদ। দুটি উইকেট জোফরা আর্চারের। এক উইকেট পেয়েছেন মার্ক উড। ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২২৪ রান।

09:40 pm

ইংল্যান্ডের জয়ের জন্য় প্রয়োজন ৮ রান, ৩১ ওভার শেষে ইংল্যান্ড ২১৬/২।

09:30 pm

মেডেন ওভার বেহারেনড্রফের।২৯ ওভার শেষে ইংল্যান্ড ১৯৭/২, ফাইনালে জেতে ইংল্যান্ডের প্রয়োজন ২৭ রান।

09:25 pm

চার!!! ন্যাথান লিয়নের ওভারে দুটি বাউন্ডারি হাঁকালেন মর্গ্যান। ওভারে ১১ রান খরচ অজি স্পিনারের। ২৮ ওভার শেষে ব্রিটিশরা ১৯৭/২

09:21 pm

২৭ ওভার ইংল্যান্ড ১৮৬/২ , ২৩ রানে ব্যাট করছেন মর্গ্যান, ৩২ রানে ব্যাট করছেন রুট।

09:13 pm

২৫ ওভার শেষে ইংল্যান্ড ১৭১/২, ৩০ রানে ব্যাটিং করছেন জো রুট। ক্যাপ্টেন মর্গ্যান ব্যাট করছেন ১০ রানে।

09:03 pm

মর্গ্যানের ব্যাটে প্রথম চার!!! ২৩ ওভার শেষে ইংল্যান্ড ১৫৮/২। ২৭ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ৬৬ রান।

08:51 pm

বিশ্বকাপের শেষ তিন ম্যাচে ওপেনিংয়ে শতরান পার্টনারশিপ রয়-বেয়ারস্টোর। ভারতের বিরুদ্ধে জুটিতে ১৬০ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জুটিতে ১২৩ রান। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জুটিতে ১২৪ রান।

08:47 pm

আউট রয়!!!৬৫ বলে ৮৫ রানে আউট হলেন রয়। প্যাট কামিন্সের বলে উইকেটকিপার ক্যারির হাতে জমা পড়েন রয়। স্নিকোতে যদিও ধরা পড়েছে নটআউট ছিলেন রয়। রিভিউ হারানোয় আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেননি তিনি।

08:44 pm

১৯ ওভার শেষে ইংল্যান্ড, ১৪১/১

08:40 pm

১৮ ওভার শেষে ইংল্যান্ড ১৩৬/১, রয় ব্যাট করছেন ৭৯ রানে।

08:38 pm

চলতি বিশ্বকাপে এটি স্টার্কের ২৭তম উইকেট!!! টুর্নামেন্টের ইতিহাসে, এক বিশ্বকাপে সর্বাধিক উইকেটের মালিক বনে গেলেন স্টার্ক।

08:37 pm

বেয়ারস্টো আউট!!! স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরলেন বেয়ারস্টাে। রয়ের সঙ্গে ওপেনিংয়ে শতরান পার্টনারশিপ বেয়ারস্টোর। ৩৪ রান করে আউট হয়েন ইংল্যান্ড ওপেনার।

08:34 pm

১৭ ওভার শেষে ইংল্যান্ড ১২৪ রান, রয় ব্যাট করছেন ৭৯ রানে, বেয়ারস্টোর সংগ্রহ ৩৪ রান। ফাইনালে জেতে ইংল্যান্ডের প্রয়োজন আর ১০০ রান।

08:32 pm

শেষ ৬ ইনিংসে এটি রয়ের পঞ্চম অর্ধশতরান

08:28 pm

তিন ছক্কা!!! স্টিভ স্মিথের বলে তিনটি ছক্কা হাঁকালেন জেসন রয়।১৬ ওভার শেষে ইংল্যান্ড ১১৬/০।শতরান পার্টনারশিপ রয়-বেয়ারস্টোর।

08:24 pm

৩৫ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ১২৯ রান।

08:22 pm

৫০ বলে অর্ধশতরান পূর্ণ করলেন জেসন রয়। ৫৩ রানে ব্যাটিং করছেন রয়।১৫ ওভার শেষে ইংল্যান্ড ৯৫/০

08:19 pm

এন্টারটেনিং ক্রিকেট!!! ১৫ তম ওভারের শুরুতেই চার হাঁকালেন বেয়ারস্টো। ওভারের চতুর্থ বলে আবার চার। এবার রয়ের ব্যাটে চার রান!!!

08:17 pm

চার!!! ৪৫ রানে পৌঁছে গেলেন রয়। ১৪ তম ওভারের তৃতীয় বলে কামিন্সকে চার হাঁকালেন রয়। ১৪ ওভার শেষে ইংল্যান্ড ৮০/০, ওপেনিং জুটিতে এল ৮০।

08:12 pm

চার!!! বেয়ারস্টোর ব্যাটের কানায় লেগে চার।২৭ রানে পৌঁছলেন বেয়ারস্টো। ৪১ রানে ব্যাট করছেন জেসন রয়। ১৩ ওভার শেষে ইংল্যান্ড ৭৬/০

08:10 pm

১২ ওভার শেষে স্কোরবোর্ডে ৭১ রান তুলল ইংল্যান্ড

07:59 pm

প্রথম ওভার করতে এসে ১৩ রান খরচ করলেন ন্যাথান লিয়ন। ১১ ওভার শেষে ইংল্যান্ড ৬৩/০

07:57 pm

ছয় হাঁকিয়ে ১১ তম ওভার শুরু করলেন জেসন রয়।ন্যাথান লিয়নকে ছক্কা হাঁকালেন রয়। ৩৩ রানে পৌঁছে গেলেন তিনি।

07:54 pm

পঞ্চাশ রানের গণ্ডি ছুঁল ইংল্যান্ড। বেয়ারস্টো-রয়ের জুটিতে ওপেনিংয়ে ৫০ রান তুলল ইংল্যান্ড। ১০ ওভার শেষে ইংল্যান্ড ৫০/০

07:51 pm

চার মেরে ওভার শেষ করলেন রয়। ৯ ওভার শেষে ইংল্যান্ড ৪৪/০। বেয়ারস্টো ১৮ রান ও রয় ২৩ রানে ব্যাটিং করছেন।

07:45 pm

আবার চার!!! এবার বেয়ারস্টো। ৮ ওভার শেষে ইংল্যান্ড ৪০/০।

07:45 pm

অ্যারন ফিঞ্চের কাছে চ্যালেঞ্জ। ২২৩ রানের পুঁজি নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে জিততে পারবেন কি তিনি?

07:42 pm

৭ ওভার শেষে ইংল্যান্ড ৩৩/০। অজি পেসারদের আক্রমণের সামনে শুরুটা দারুণ ইংল্যান্ডের। পঞ্চাশ ওভারে ব্রিটিশদের টার্গেট ২২৪ রান।

07:38 pm

ছবিতে দেখুন বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল

07:36 pm

চার!!!স্টার্কের ওভারের প্রথম বলে চার হাঁকালেন বেয়ারস্টা। ওভারের পঞ্চম বলে ছয়!!! স্টার্ককে ছক্কা হাঁকালেন জেসন রয়। ৭১ মিটারের ছক্কা। ৬ ওভার শেষে ৩১/০

07:32 pm

৫ ওভার শেষে ইংল্য়ান্ড ১৯/০, বেয়ারস্টো-রয়ের ব্যাটে দারুণ শুরু ইংল্যান্ডের।

07:28 pm

দুটি চার হাঁকিয়ে এগিয়ে চলেছেন জেসন রয়। ১৬ বল খেলে সংগ্রহ ১১ রান। রয়ের সঙ্গে ওপেনিংয়ে সঙ্গী জনি বেয়ারস্টো। বেয়ারস্টো ১টি চার হাঁকিয়েছেন। ৪ ওভার শেষে ইংল্যান্ড ১৬/০

07:18 pm

২ ওভার শেষে ইংল্যান্ড ৬/০। ওভারে স্টার্ক খরচ করলেন ১ রান।

07:13 pm

প্রথম ওভারে বেহারেনড্রফ খরচ করলেন ৫ রান। ১ ওভার শেষে ইংল্যান্ড ৫/০

07:10 pm

বিশ্বকাপ সেমিফাইনাল: রান তাড়া করতে নামল ইংল্যান্ড, টার্গেট ২২৪ রান

06:39 pm

৪৯ তম ওভারে ৫ রান নিল অস্ট্রেলিয়া। ওভারের শেষ বলে বোল্ড বেহারেনড্রফ। ৪৯ ওভারেই ইনিংস শেষ অজিদের। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ ২২৩ রানে। অজিদের টার্গেট ২২৪ রান।

06:35 pm

৪৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ২১৮/৯, বেনারেনড্রফের সঙ্গে লড়াই করছেন ন্যাথন লিয়ন।

06:33 pm

আউট স্টার্ক!!! ওকসের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন স্টার্ক। বাঁ-হাতি অজির সংগ্রহ ২৯ রান। অজিরা ২১৭/৯

06:29 pm

স্মিথ আউট!!! বাটলারের থ্রোয়ে ৪৮ তম ওভারের শুরুতে রান আউট স্মিথ। শতরান মাঠে ফেলে এলেন তিনি। ১১৯ বলে স্মিথের সংগ্রহ ৮৫ রান।

06:28 pm

স্মিথ-স্টার্কের অর্ধশতরান পার্টনারশিপ(৫৭ বলে)। ৪৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ২১৭/৭

06:23 pm

৪৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ২১০/৭ , ওভারে চার রান খরচ করলেন ক্রিস ওকস। ওভারের শেষ বলে এলবিডব্লিউয়ের জোরালো আবেদন। নট আউট স্মিথ।

06:18 pm

৮২ রানে পৌঁছে গেলেন স্মিথ। ৪৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ২০৬/৭

06:15 pm

৪৫ তম ওভারের শুরুতেই ছয় হাঁকালেন মিচেল স্টার্ক। ২৫ বল খেলে ২১ রানে পৌঁছে গেলেন স্টার্ক। ২০০ রানের গণ্ডি পার করল অস্ট্রেলিয়া

06:13 pm

স্টার্কের ব্যাটে প্রথম চার। মার্ক উডের ওভারের দ্বিতীয় বলে চার হাঁকালেন স্টার্ক। ৪৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৯২/৭

06:10 pm

৪৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৮৬/৭, ৭৭ রানে ব্যাটিং করছেন স্মিথ। অন্যদিক উইকেট বাঁচিয়ে খেলে চলেছেন মিচেল স্টার্ক।

06:05 pm

৪২ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৮১/৭, ৭৪ রানে ব্য়াটিং করছেন স্টিভ স্মিথ।

06:00 pm

৪১ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৭৬/৭, স্মিথের সঙ্গে ক্রিজে রয়েছেন মিচেল স্টার্ক।

05:56 pm

একা কুম্ভ হয়ে লড়ছেন স্টিভ স্মিথ। ৭৩ রানে ব্যাটিং করছেন স্মিথ। ৪০ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৭৫/৭

05:53 pm

১০ ওভার হাত ঘুরিয়ে ৩২ রান খরচ করে ২টি উইকেট নিয়ে সেমিফাইনালে বোলিং শেষ করলেন জোফরা আর্চার। ৩৯ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৭১/৭

05:49 pm

১০ ওভার হাত ঘুরিয়ে ৫৪ রান খরচ করে আদিল রশিদ ৩ উইকেট নিয়ে গেলেন।

05:46 pm

প্যাট কামিন্স আউট!!! রশিদের তিন উইকেট!!! স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন প্যাট কামিন্স।অস্ট্রেলিয়া ১৬৬/৭

05:44 pm

৩৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৬৫/৬, ৬৭ রানে ব্যাটিং করছেন স্টিভ স্মিথ।

05:43 pm

থুতনিতে রক্ত ঝরলেও মাঠ ছাড়েননি ক্যারি।

ref_src=twsrc%5Etfw">#ENGvAUS pic.twitter.com/U22uwzBYOQ — Fawad Saif (@fawad425) July 11, 2019
05:42 pm

অজি জার্সিতে অ্যালেক্স ক্যারির লড়াই মনে রাখবে ক্রিকেট দুনিয়া। এদিন ৭০ বল খেলে ৪৬ রানে আউট হন ক্যারি।ইনিংস সাজানো ৪টি চার দিয়ে।

05:39 pm

ক্রিজে এলেন প্যাট কামিন্স। ৬৭ রানে ব্যাটিং করছেন স্টিভ স্মিথ। ৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৬১/৬,

05:36 pm

ম্যাক্সওয়েল আউট!!! জোফরা আর্চারের শর্ট বলে ইয়ন মর্গ্যানের হাতে ক্যাচ দিয়ে ২২ রানে সাজঘরে ফিরলেন ম্যাক্সওয়েল। ৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৫৭/৬

05:32 pm

দেড়শো রানের গণ্ডি পার করল অস্ট্রেলিয়া!!! ৩৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৫২/৫

05:32 pm

এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ৫৬ রানে অপরাজিত ছিলেন স্মিথ, সেই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সেমিতে করেছিলেন ১০৫ রান।কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ৬৫ রান।

05:30 pm

বিশ্বকাপের নকআউটে ব্যাট হাতে জ্বলে ওঠেন স্টিভ স্মিথ। এদিন ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে অর্ধশতরান করলেন।

05:28 pm

৩৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৪৪/৫

05:22 pm

ছয়!!! অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম ছয়। আদিল রাশিদের বলে ৮৪ মিটারে দূরত্ব ছক্কা হাঁকালেন ম্যাক্সওয়েল। ৩২ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৪২/৫। ৬১ রানে ব্যাটিং করছেন স্টিভ স্মিথ।

05:19 pm

চার!!! আর্চারকে চার মারলেন ম্যাক্সওয়েল। ওভারে অস্ট্রেলিয়ার ঝুলিতে এল ৫ রান। ৩১ ওভার শেষে ১৩৫/৫

05:15 pm

৩০ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৩০/৫। স্মিথের সঙ্গে ক্রিজে এখন ম্যাক্সওয়েল। স্টিভ স্মিথ ব্যাটিং করছেন ৫৯ রানে।

05:12 pm

২৯ ওভার শেষে অস্ট্রেলিয়া ১২৭/৫

05:07 pm

এক ওভারে দুটি উইকেট তুলে নিলেন রশিদ!!! ০ রানে সাজঘরে ফিরলেন মার্কাস স্টোয়েনিস। ২৮ ওভার শেষে অজিরা ১১৮/৫

05:06 pm

৭২ বলে অর্ধশতরান স্মিথের। ক্যারি আউট হতে ক্রিজে এলেন স্টোয়েনিস। দ্বিতীয় বলেই আউট স্টোয়েনিস!!!

05:04 pm

আদিল রশিদের বলে ভিন্সের হাতে ক্যাচ দিয়ে ৪৬ রানে সাজঘরে ফিরলেন ক্যারি। অস্ট্রেলিয়া ১১৭/৪

05:03 pm

অস্ট্রেলিয়ার উইকেটের পতন!!! ঝুঁকিপূর্ণ শট নির্বাচন করে আউট অ্যালেক্স ক্যারি। অর্ধশতরান মাঠে ফেলে এলেন অজি উইকেটকিপার ব্যাটসম্যান।

04:59 pm

অস্ট্রেলিয়ার হয়ে ড্যামেজ কন্ট্রোলে স্মিথ-ক্যারি। ১২৬ বলে ১০০ রানের পার্টনারশিপ স্মিথ-ক্যারির!!! ২৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ১১৬/৩

04:57 pm

২৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ১১৩/৩, অর্ধশতরান থেকে ৪ রান দূরে স্মিথ।

04:54 pm

২৫ তম ওভারে একশো রানের গণ্ডি পার করল অস্ট্রেলিয়া। ২৫ ওভার শেষে অজিরা ১০৩/৩, অর্ধশতরান থেকে ৬ রান দূরে স্টিভ স্মিথ

04:49 pm

রশিদের তৃতীয় ওভার। ওভারে ৬ রান খরচ করলেন রশিদ। ২৪ ওভার শেষে অজিরা ৯৮/৩

04:46 pm

২৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ৯২/৩

04:43 pm

২২ ওভার শেষে অস্ট্রেলিয়া ৮৭/৩, অ্যালেক্স ক্যারি ৩১ ও স্টিভ স্মিথ ৩৭ রানে ব্যাট করছেন।

04:40 pm

প্রথম ১০ ওভারে ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট হারিয়েছিল অজিরা। পরের ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫১ রান জুড়েছে অস্ট্রেলিয়া। ২১ ওভার শেষে অস্ট্রেলিয়া ৮০/৩

04:35 pm

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৮ রান তুলল অস্ট্রেলিয়া

04:31 pm

ধীরে ধীরে স্ট্রাইক রেট বাড়াচ্ছেন স্মিথ। ১৯ তম ওভারের প্রথম বলে চার মেরে শুরু করলেন। ১৯ ওভার শেষে অস্ট্রেলিয়া ৭২/৩। ৩৩ রানে ব্যাটিং করছেন স্মিথ। ১৯ রানে তাঁকে সংগত দিচ্ছেন অ্যালেক্স ক্যারি।

04:27 pm

১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬৬/৩

04:26 pm

বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার রেকর্ড, একনজরে

04:25 pm

ছবিতে দেখুন বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের কয়েক ঝলক

04:24 pm

১৭ তম ওভারে মাত্র ৭ রান খরচ করলেন মার্ক উড। চার মেরে ওভার শেষ করলেন স্মিথ। ১৭ ওভার শেষে অজিরা ৬২/৩

04:20 pm

১৫.১ ওভারে ৫০ রানের গণ্ডি পার করল অস্ট্রেলিয়া। প্লানকেটের ওভারের শুরুতেই চার হাঁকালেন স্মিভ স্মিথ। ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ৫৫/৩

04:10 pm

থুতনিতে ব্যান্ডেজ করে ব্যাটিং করছেন অ্যালেক্স ক্যারি। ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ৪৭/৩

04:09 pm

১৪ ওভার শেষে স্কোরবোর্ডে ৪৫ রান তুলল অজিরা।

04:03 pm

ইংল্যান্ডের বোলিংয়ের সামনে দিশাহীন অবস্থা অস্ট্রেলিয়ার। অ্যালেক্স ক্যারি ও স্টিভ স্মিথের ব্যাটে লড়াই চালাচ্ছে গত বারের বিশ্বচ্যাম্পিয়ন দল। ১৩ ওভার শেষে স্কোরবোর্ডে ৩৬/৩ রান তুলল অজিরা।

03:56 pm

১২তম ওভারে বেন স্টোকসের হাতে বল তুলে দিলেন মর্গ্যান। ওভারের প্রথম ৩ বলে খরচ ১ রান। শেষ তিন বলে স্টোকস খরচ করলেন ০ রান। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়া ২৯/৩

03:51 pm

১১ ওভার শেষে অস্ট্রেলিয়া ২৮/৩।

03:50 pm

চলতি বিশ্বকাপে প্রথম পাওয়ার প্লে'তে এটাই অজিদের সবচেয়ে কম রান। পাওয়ার প্লে'তে ২৭ রান তুলে ৩টি উইকেট হারিয়েছে অজিরা।

03:47 pm

জোফরার শর্ট বলে চোট পেয়েছিলেন, শুশ্রুষার পর ব্যাটিংয়ে মনে বসালেন ক্যারি। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়া ২৭/৩। অ্যালেক্স ক্যারি ৯ রানে ব্যাট করছেন। স্মিথ ব্যাটিং করছেন ৪ রানে।

03:44 pm

৯ ওভার শেষে অস্ট্রেলিয়া ২৪/৩, ওভারের শেষ বলে ড্রাইভ মেরে চার হাঁকালেন ক্যারি।

03:38 pm

থুতনি ফাটল অ্যালেক্স ক্যারির!!! ৮তম ওভারে জোফরা আর্চারের শেষ ডেলিভারিটি ক্যারির মুখে আছড়ে পড়লে হেলমেট খুলে যায়। থুতনিতে চোট পেলেন ক্যারি। ক্যারির থুতনি থেকে রক্ত ঝরল। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৯/৩

03:32 pm

৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৫/৩

03:31 pm

গোটা টুর্নামেন্ট জুড়ে দারুণ খেললেও সেমিফাইনালে ডেভিড ওয়ার্নারকে ৯ রানে আউট হয়ে ফিরতে হল।

03:28 pm

হ্যান্ডসকম্ব আউট!!! অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন। ক্রিস ওকর্সের বলে ৪ রানে বোল্ড হয়ে ফিরলেন হ্যান্ডসকম্ব। অজিরা ১৪/৩

03:26 pm

এজবাস্টনের ম্যাচে আগুন ঝরাচ্ছেন জোফরা আর্চার। হ্যান্ডসকম্বকে অনবরত অফ সাইডে বিট করে চলেছেন আর্চার!!! ৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৪/২

03:23 pm

পঞ্চম ওভারের শুরুতে ইনসাইড এজের কারণে বেঁচে গেলেন পিটার হ্যান্ডসকম্ব!!! ৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৩/২

03:19 pm

টস জিতে অজিরা ব্যাটিং নিলেও এখন তা বুমেরাং হয়ে ফিরছে!!! ৪ ওভার শেষে অজিরা ১২/২

03:16 pm

আউটের জোরালো আপিল!!! নট আউট পিটার হ্যান্ডসকম্ব। আম্পায়ার্স কলে বেঁচে গেলেন হ্যান্ডসকম্ব!!!৩ ওভার শেষে অজিরা ১১/২

03:12 pm

আউট ওয়ার্নার!!! ৯ রানের মাথায় আউট ওয়ার্নার। ক্রিস ওকর্সের বল স্লিপে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ওয়ার্নার।

03:11 pm

২ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬/১। শুরুতেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিল ইংল্যান্ড।

03:06 pm

দ্বিতীয় ওভারের শুরুতেই ফিঞ্চকে ০ রান প্যাভিলিয়নে ফেরালেন জোফরা আর্চার। আর্চারের বলে এলবিডব্লিউ হয়ে আউট হলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ

03:03 pm

১ ওভার শেষে স্কোরবোর্ডে ৪/০ রান তুলল অস্ট্রেলিয়া

03:00 pm

ইংল্যান্ডের হয়ে প্রথম ওভার বল করছেন ক্রিস ওকর্স...প্রথম বলেই চার। বাউন্ডারি হাঁকালেন ডেভিড ওয়ার্নার।

02:41 pm

ইংল্যান্ড দল- জেসন রয়,জনি বেয়ারস্টো, জো রুট, জোস বাটলার, ইয়ন মর্গ্যান,বেন স্টোকস, ক্রিস ওকস, লিয়াম প্লানকেট, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড

02:39 pm

অস্ট্রেলিয়া দল- অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব,মার্কাস স্টোয়েনিস, গ্লেন ম্যাক্সওয়েল,অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জেসন বেহারেনড্রফ, ন্যাথান লিওন।

02:36 pm

অস্ট্রেলিয়া দলে উসমান খোয়াজার পরিবর্তে এদিন দলে এলেন পিটার হ্যান্ডসকম্ব।

02:35 pm

অস্ট্রেলিয়া দলে এদিন একটি মাত্র পরিবর্তন রয়েছে। অন্যদিকে লিগ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা দলকে ধরে রেখেই সেমিফাইনালে নামল ইংল্যান্ড

02:33 pm

ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল অস্ট্রেলিয়া

02:32 pm

২০১৯ বিশ্বকাপে লিগ পর্বে অজিরা ইংল্যান্ডকে হারায় ৬৪ রানে।

02:32 pm

১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ড জয় পায় ৮ উইকেটে ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়া জয় পায় ২ উইকেটে, ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়া জয় পায় ৭ উইকেটে, ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া জয় পায় ১১১ রানে,

02:30 pm

১৯৭৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় অস্ট্রেলিয়া, ১৯৭৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় ইংল্যান্ড, ১৯৮৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়া জয় পায়৭ রানে,

02:30 pm

একনজরে বিশ্বকাপে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার হেড টু হেড বিশ্বকাপে দুই দলের ৮ বারের সাক্ষাতে ৬ বার ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, ২ বার ম্যাচ জিতেছে ইংল্যান্ড

12:39 pm

অন্যদিকে লিগ পর্বে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বসেছে অস্ট্রেলিয়া। তবে সেই ম্যাচে শতরান করে দারুণ লড়াই করেন ডেভিড ওয়ার্নার।

12:38 pm

এরপর ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে লিগ পর্বে তিন নম্বরে শেষ করে বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট অর্জন করে নেয় ব্রিটিশরা।

12:37 pm

চলতি বিশ্বকাপ শেষ দুই ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা দুই ম্যাচ হারায় লিগ পর্ব থেকেই একসময় ইংল্যান্ডের বিদায়ের আশঙ্কা তৈরি হয়েছিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 11, 2019, 12:29 [IST]
Other articles published on Jul 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+