LIVE: ৯৪ রানে অপরাজিত থেকে ভারতকে ম্যাচ জেতালেন বিরাট, সিরিজে এগোল ভারত

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইন্দো-ক্যারিবিয়ান হাইভোল্টেজ ম্যাচ। নির্ধারিত ২০ ওভারে ২০৮ রান তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতল ভারত। সৌজন্যে বিরাটের ৫০ বলে ৯৪ রানের মেগা ইনিংস। ছক্কা হাঁকিয়ে ভারতকে জয়ের গণ্ডি পার করিয়ে মাঠ ছাড়লেন ভারত অধিনায়ক। বিরাট ছাড়া লোকেশ রাহুল ৬২ রান হাঁকান। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল।

10:27 pm

ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দিলেন বিরাট। ৮ বল বাকি থাকতে ২০৮ রান তাড়া করে ম্যাচ জিতে গেল ভারত। ৫০ পলে ৯৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন বিরাট কোহলি।

10:25 pm

পরের বলে ২ রান নিলেন বিরাট কোহলি।

10:25 pm

এবার উইলিয়ামকে কভারের উপর দিয়ে ছক্কা হাঁকালেন বিরাট। ২০০ রানে পৌঁছে গেল ভারত। ১০ বলে ভারতের প্রয়োজন ৭ রান।

10:19 pm

ফ্লিক শটে ছক্কা হাঁকালেন বিরাট। পরের বলে এক রান নিলেন।

10:19 pm

পোলার্ডের ওভারের দ্বিতীয় বল বাউন্ডারির ওপারে পাঠালেন বিরাট।

10:17 pm

১৮ তম ওভার করছেন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক কাইরন পোলার্ড। ক্রিজে বিরাটের মুখোমুখি পোলার্ড।

10:17 pm

শেষ তিন ওভার বাকি। ম্যাচ জিততে পারবে কি ভারত।

10:09 pm

ফ্রি হিটে ২ রান নিল ভারত। ১৬ ওভার শেষে ভারত ১৭৭/২

10:08 pm

আবার নো বল!!! ফের টিভি আম্পায়ার সিদ্ধান্ত দিলেন। ফ্রি হিট পেল ভারত।

10:08 pm

৭ বল খেলে ১৬ রানে পৌঁছলেন ঋষভ পন্থ। ১৬ ওভার শেষে ভারত ১৭৪/২।

10:07 pm

১৬ তম ওভারে ২০ রান তুলল ভারত।

10:06 pm

এবার ঋষভ পন্থের পালা। উইলিয়ামের ওভারে ছক্কা হাঁকালেন ঋষভ পন্থ। ২৫বলে ভারতের প্রয়োজন ৩৬ রান।

10:05 pm
Mykhel

৪০ বলে ৬৭ রানে ব্যাটিং করছেন বিরাট

10:05 pm

ম্যাচ জিততে শেষ ২৭ বলে ভারতের প্রয়োজন ৪৩ রান।

09:59 pm

১৫ ওভার শেষে ভারত ১৫৪/২

09:59 pm

বিস্ফোরক ব্যাটিংয়ের কারণেই চার নম্বরে পন্থকে পাঠানো হল।

09:58 pm

রাহুলের পর এবার হাফ সেঞ্চুরি বিরাটের। রাহুল আউট হওয়ার পর ক্রিজে এলেন ঋষভ পন্থ।

09:58 pm

অর্ধশতরান হাঁকিয়ে আউট রাহুল। ৪০ বলে ৬২ রান করে আউট হলেন ভারতীয় ওপেনার। ইনিংস সাজানো ৫টি চার ও ৪টি ছয় দিয়ে।

09:47 pm

লোকেশ রাহুলের অর্ধশতরান, ১৩ ওভার শেষে ভারত ১২৩/১

09:46 pm

১৩ তম ওভারে টিভি আম্পায়ার অনীল চোধুরি ক্যারিবিয়ান বোলারা উইলিয়ামের ওভারে 'অটো নো বল' দিলেন।

09:46 pm

এই সিরিজে নতুন একটি ব্যবস্থা শুরু হয়েছে ফ্রন্ট ফুট নো বল দেখছেন টিভি আম্পায়ার।

09:45 pm

নো বল!!! টিভি আম্পায়ার সিদ্ধান্ত দিলেন নো বল!!!

09:40 pm

১১ ওভার শেষে ভারত ১১০/১

09:40 pm

এর মাঝে দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ১০০০ রানের গণ্ডি ছুঁলেন লােকেশ রাহুল।

09:39 pm

কোহলির ব্যাটের টপ এজ লেগে ওভারবাউন্ডারি। ৩৬ রানে পৌঁছলেন বিরাট।

09:38 pm

১১.৪ ওভারে ১০০ রানের গণ্ডিতে পৌঁছে গেল ভারত। কোহলিদের টার্গেট ২০৮ রান।

09:37 pm

ক্রিজে ২৬ রানে ব্যাটিং করছেন বিরাট কোহলি।

09:36 pm

১১ ওভার শেষে ভারত ৯৬/১

09:31 pm

১০ ওভার শেষে ভারত ৮৯/১

09:31 pm

৪২ বলে ৫৭ রানের পার্টনারশিপ বিরাট ও লোকেশ রাহুলের।

09:22 pm

৮ ওভার শেষে ভারত ৭৬/১। ১৬ রানে ক্রিজে বিরাট কোহলি।৩৮ রানে ব্যাটিং করছেন লোকেশ রাহুল।

09:16 pm

ক্রিজে বিরাটের সঙ্গে ব্য়াটিং করছেন লোকেশ রাহুল। ৩৬ রানে ক্রিজে রাহুল। ৭ ওভার শেষে ভারত ৬২/১

09:15 pm

৫০ রানের গণ্ডি ছুঁল মেন ইন ব্লু। ৬ ওভার শেষে ভারত ৫০/১

09:10 pm

৫ ওভার শেষে ভারত ৪১/১

09:02 pm

২০৮ রান তাড়া করতে নেমে আউট রোহিত শর্মা। ১০ বল খেলে ৮ রানে আউট হয়ে ফিরলেন হিটম্যান।

09:02 pm

রান তাড়া করতে নেমে ৩ ওভার শেষে ৩০ রানে পৌঁছল ভারত।

08:36 pm

ম্যাচ জিততে ভারতের টার্গেট ২০৮ রান।

08:32 pm

ওভারের শেষ বলে ২ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০৭ রানে পৌঁছল ওয়েস্ট ইন্ডিজ।

08:31 pm

আবার ছয়! ওভারের তৃীতয় বলে ছক্কা হাঁকিয়ে দলকে ২০০ রানে পৌঁছে দিলেন হোল্ডার।

08:29 pm

২০ তম ওভারের প্রথম বলে চার !!! পরের বলে ২ রান নিলেন হোল্ডার।

08:28 pm

১৯ ওভার শেষে ১৯০ রানে পৌঁছল ওয়েস্ট ইন্ডিজ।

08:24 pm

১৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৭৮/৫

08:22 pm

১৯ বলে ৩৭ রান করে বোল্ড হলেন পোলার্ড। একটি চার ও ৪টি ছয় হাঁকান তিনি।

08:21 pm

আরও এক উইকেটের পতন। এবার পোলার্ডকে আউট করলেন চাহাল। ওভারে এল দুটি উইকেট।

08:19 pm

আউট সিমরন হেটমায়ের।চাহালের বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ৫৬ রানে আউট হেটমায়ের।

08:18 pm

১৭ তম ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল ১৭২ রানে পৌঁছে গেল।

08:16 pm

১৭ বলে ৩৬ রানে পৌঁছলেন কাইরন পোলার্ড। দীপক চাহারের ওভারে দুটি ছক্কা হাঁকালেন ক্যারিবিয়ান অধিনায়ক।

08:16 pm

আবার দুরন্ত ফিল্ডিং রোহিত শর্মার। দুটি দারুণ ফিল্ডিংয়ের পর বাউন্ডারির ধারে ক্যাচ মিস করলেন হিটম্যান।

08:14 pm

সুন্দরের ক্যাচ মিস! বাউন্ডারির ধারে পাল্টা চার রান বাঁচালেন রোহিত শর্মা।

08:11 pm

১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ।

08:10 pm

৩৪ বলে ৫১ রানের পার্টনারশিপ হেটমায়ের-পোলার্ডের।

08:10 pm

৩ উইকেট হারিয়ে ১৫২ রানে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ।

08:10 pm

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি করলেন সিমরন হেটমায়ের। ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করলেন হেটমায়ের।

08:09 pm

চাহালের ওভারে জীবনদান পেলেন হেটমায়ার।

08:07 pm

১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৪৪/৩। ৪৪ রানে ব্যাটিং করছেন সিমরন হেটমায়ের।

08:01 pm

১৪ তম ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৪১/৩

08:01 pm

চাহালের ওভারে ওভার বাউন্ডারি হাঁকালেন কাইরন পোলার্ড। ১১ বল খেলে ২০ রানে পৌঁছে গিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক।

08:01 pm

চাহালের ওভারে ওভার বাউন্ডারি হাঁকালেন কাইরন পোলার্ড। ১১ বল খেলে ২০ রানে পৌঁছে গিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক।

07:57 pm

১৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৩২/৩। ওভারে ১০ রান খরচ করলেন রবীন্দ্র জাদেজা।

07:57 pm

১২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১২০/৩

07:56 pm

এসেই শিবম দুবের ওভারে একটি চার ও একটি ছয় হাঁকান পোলার্ড।

07:52 pm

ক্রিজে এলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরান পোলার্ড।

07:51 pm

২৩ বলে ৩১ রান করে আউট কিং। ক্যারিবিয়ান ব্য়াটসম্যান ওভারস্টেপ করতেই দস্তানা হাতে উইকেটের পিছিনে তাঁকে স্টাম্প করেন ঋষভ পন্থ।

07:47 pm

জন্মদিনে উইকেট পেলেন রবীন্দ্র জাদেজা। ওভারস্টেপ করে খেলতে গিয়ে স্টাম্প আউট হলেন ব্রান্ডন কিং।

07:45 pm

৯.৫ ওভারে ১০০ রানের পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১০১/২

07:42 pm

নবম ওভার বল করছেন রবীন্দ্র জাদেজা।ওভারে ৮ রান খরচ করলেন জাদেজা। ৯ ওভার শেষে ৯১/২।

07:38 pm

৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৮২/২

07:38 pm

ব্রান্ডন কিংয়ের ব্যাটে ঝড়। ১৮ বল খেলে ২৯ রানে পৌঁছে গিয়েছেন কিং।

07:37 pm

৪০ রান করে আউট লিউস। তাঁকে এলবিডব্লিউ আউট করেন ওয়াশিংটন সুন্দর।

07:26 pm

লিউসের ব্যাটে পঞ্চাশ রানে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ

07:22 pm

চতুর্থ ওভারে দাপুটে ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের। ৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪৬/১

07:15 pm

৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ২৭/১। তৃতীয় ওভার করলেন ভুবনেশ্বর কুমার।

07:08 pm

৪ বল খেলে মাত্র ২ রান করে আউট হলেন সিমন্স।

07:07 pm

ওয়েস্ট ইন্ডিজের ওপেনার সিমন্স স্লিপে রোহিতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন।

07:07 pm

ওভারের দ্বিতীয় বলেই উইকেট তুলে নিলেন দীপক চাহার।

07:06 pm

দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন দীপক চাহার।

07:04 pm

ওভারে ১৩ রান খরচ করল ভারত।

07:02 pm

ওভারের তৃতীয় বলেই ছক্কা হাঁকালেন এভিন লিউস

07:01 pm

প্রথম ওভারে ওয়াশিংটন সুন্দরের হাতে বল ধরালেন বিরাট কোহলি।

06:45 pm

একনজরে ভারতীয় দল- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, জুজবেন্দ্র চাহাল

06:40 pm

এদিন শামি, মনীশ, সঞ্জু ও কুলদীপকে বাইরে রেখে দল সাজালেন ভারত অধিনায়ক।

06:33 pm

ভারতের টি-টোয়েন্টি দল ফিরলেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। চোটের কারণে রিহ্যাবে ছিলেন ভুবনেশ্বর। চোট সারিয়ে দলে ফিরলেন ভুবি।

06:33 pm

শিশির ফ্যাক্টরের কথা মাথায় রেখেই টস জিতে বোলিং নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

05:08 pm

আজ জন্মদিন শ্রেয়স আইয়ারের। জন্মদিনের দিনটা ব্যাটে বিধ্বংসী হয়ে উঠতে পারবেন তিনি

04:28 pm

দলের তরুণরা ভারতের মাটিতে খেলা নিয়ে উৎসাহিত

04:27 pm

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড কী বললেন জেনে নিন

04:16 pm

এর আগে ইউনিভার্স বস ক্রিস গেইল ও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ছক্কা হাঁকিয়েছেন।

04:14 pm

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ছক্কা হাঁকানোর কীর্তি গড়বেন হিটম্যান।

04:13 pm

আজ রেকর্ডের সামনে রোহিত শর্মা। এদিন ম্যাচে একটি মাত্র ছয় হাঁকালেই নতুন রেকর্ড গড়বেন তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, December 6, 2019, 16:11 [IST]
Other articles published on Dec 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+