সচিন মোটেই খারাপ অধিনায়ক নন, দাবি টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের

IPL 2019 FINALS CHENNAI VS MUMBAI | 4வது முறையாக கோப்பையை வென்ற மும்பை அணி

সচিন তেন্ডুলকর মোটেই খারাপ অধিনায়ক নন বলে দাবি করেছেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য তথা দেশের প্রাক্তন ক্রিকেট কোচ মদন লাল। মাস্টার ব্লাস্টারের নেতৃত্বের খামতি ঠিক কোথায়, তা ধরিয়েও দিলেন বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির মাথা।

সচিনের ব্যাটিং রেকর্ড

সচিনের ব্যাটিং রেকর্ড

ভারতের হয়ে ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ান ডে খেলা সচিন তেন্ডুলকর দুই ফর্ম্যাটে যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬ রান করেছেন। ১০০টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর ঝুলিতে। ওয়ান ডে-তে একটি দ্বিশতরানও রয়েছে তাঁর। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে এই নজির গড়েছিলেন সচিন।

সচিনের অধিনায়কত্বের রেকর্ড

সচিনের অধিনায়কত্বের রেকর্ড

১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতকে ৭৩টি ওয়ান ডে ও ২৫টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন সচিন তেন্ডুলকর। ৫০ ওভারের ফর্ম্যাটে লিটল মাস্টারের অধিনায়কত্বে মাত্র ২৩টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। জয়ের গড় ৩৫.০৭ শতাংশ। টেস্টে মাত্র ৪টি ম্যাচ জিতেছে সচিনের ভারত। জয়ের গড় ১৬ শতাংশ।

নেতা সচিন সম্পর্কে মদন লাল

নেতা সচিন সম্পর্কে মদন লাল

সচিন তেন্ডুলকর খারাপ অধিনায়ক, তেমনটা মানতে চান না ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য তথা দেশের প্রাক্তন ক্রিকেট কোচ মদন লাল। তাঁর মতে, নিজের পারফরম্যান্স এবং অধিনায়কত্ব সামলাতে গিয়ে হয়তো সমস্যায় পড়তে হয়েছিল মাস্টার ব্লাস্টারকে। জাতীয় দলের অধিনায়ক হতে গেলে নিজের ও দলের পারফরম্যান্সে সামঞ্জস্য রাখাটা জরুরি বলে মনে করেন বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির মাথা।

ক্রিকেট বোদ্ধা

ক্রিকেট বোদ্ধা

মদন লালের কথায়, দুর্দান্তভাবে ক্রিকেট বোঝেন সচিন তেন্ডুলকর। কোন পরিস্থিতিতে কীভাবে ব্যাট করতে হয়, ক্রিকেটারদের পারমর্শ দিতে হয় কিংবা কোথায় বল করা উচিত, তা সচিন দুর্দান্তভাবে বোঝেন বলে দাবি মদন লালের।

বেতন পাননি, থাকার কোনো জায়গা নেই! দূতাবাসে রাত কাটাচ্ছেন দুবার বিশ্বকাপ খেলা জনি অ্যাকোস্টা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 18, 2020, 18:34 [IST]
Other articles published on Jun 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+