এমএস ধোনির অবসর জল্পনার অবসান ঘটালেন তাঁর প্রিয় বন্ধু!

এখনই অবসর নেওয়ার কোনও ইচ্ছে নেই মহেন্দ্র সিং ধোনির। জানালেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের বহুদিনের বন্ধু তথা ব্যবসায়ীক অংশীদার অরুণ পাণ্ডে।

ধোনির অবসর নিয়ে প্রশ্ন করা হলে রীতিমতো চটে যান তাঁর বন্ধু অরুণ। বলেন, মাহির মতো খেলোয়াড়ের ক্রিকেট ভবিষ্যত নিয়ে তৈরি হওয়া এহেন জল্পনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ধোনি কবে অবসর নেবেন সেটা তাঁর উপর ছেড়ে দেওয়া উচিত বলেই মনে করেন অরুণ। ভারতীয় ক্রিকেটকে এমএস যা দিয়েছেন, সেই প্রেক্ষিতে এইটুকু সম্মান তাঁর প্রাপ্য বলেও মনে করেন ধোনির বহুদিনের বন্ধু তথা ব্যবসায়ীক অংশীদার অরুণ পাণ্ডে।

উল্লেখ্য সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয় ক্রিকেট বিশ্বে। অনেকে বলেন, ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে কিউই-দের বিরুদ্ধেই জীবনের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মাহি। অন্য অংশের মতে, অগাস্টের ওয়েস্ট ইন্ডিজ সফরেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক।

তবে তারই মধ্যে শোনা যায়, বিসিসিআই নাকি ওয়েস্ট ইন্ডিজ সফরেও ৩৮ বছরের মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় দলে রাখতে চাইছে না। অবসরের জন্য রাজি করাতে এমএসের সঙ্গে বোর্ডের কর্তারা নাকি কথাও বলতে পারেন বলে খবর। আগামী রবিবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। তার আগে ধোনির বহুদিনের বন্ধু তথা ব্যবসায়ীক অংশীদার অরুণ পাণ্ডের মন্তব্য ইঙ্গিতবহ বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 19, 2019, 21:14 [IST]
Other articles published on Jul 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+