আন্তর্জাতিক অবসরের পর ধোনিকে নিয়ে বড় সিদ্ধান্ত জানিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ধোনি যতদিন চান চেন্নাইয়ে খেলুক। এমনটাই চাইছে আইপিএলের চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। শনিবার ফ্যানেদের অবাক করে, ইনস্টাগ্রামে অবসর ঘোষণা করে দেন ধোনি। এক বছর ধরে তাঁর অবসর ঘিরে জল্পনা চললেও মাহি এভাবে কোনও ফেয়ারওয়েল ম্যাচ না নিয়ে সবাইকে ফাঁকি গিয়ে চুপিসারে অবসর নিয়ে ফেলবেন এমন ইঙ্গিত ছিল না। দেশের জার্সি তুলে রাখার পর এবার আইপিএলে ধোনিকে দেখা যেতে চলেছে। ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল খেলবেন সিএসকে অধিনায়ক।

আন্তর্জাতিক অবসরের পর ধোনিকে নিয়ে বড় সিদ্ধান্ত জানিয়ে দিল চেন্নাই সুপার কিংস

তার আগে ধোনিকে নিয়ে বড় মন্তব্য করলেন সিএসকে সিইও। চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, 'ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয় ক্রিকেটে ফ্যানেদের মনে হাতাশা নেমে এসেছে। কিন্তু ধোনি আইপিএলে থাকছে। চেন্নাই জার্সিতে এবছর মাহিকে আমরা ক্রিকেট মাঠে দেখতে চলেছি। এরপর ধোনিকে ২০২১ সালের আইপিএলেও দেখা যাবে।' এখানেই না থেকে চেন্নাই সিইও আরও জুড়েছেন, '২০২১ আপিএলের পরও ধোনিকে রিটেন করার পরিকল্পনা রয়েছে। আশা করি ধোনি চেন্নাই ছাড়বে না। ধোনি যতদিন চান, চেন্নাইয়েই খেলে যেতে পারেন।'

প্রসঙ্গত ১৯ সেপ্টেম্বর শুরু আইপিএল। মেগা লিগকে মাথায় রেখে ২০ অগাস্ট চেন্নাই সুপার কিংসের আমিরশাহী উড়ে যাওয়ায় কথা। তার আগে এই মুহুর্তে চেন্নাইয়ে শিবির করেছে সিএসকে। শিবিরে ধোনির সঙ্গে রায়না, চাওলা, কর্ণ শর্মারা রয়েছেন।

অবসরের পর ধোনিকে ঘিরে ঘুরপাক খাচ্ছে যে তিন প্রশ্ন

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 17, 2020, 13:48 [IST]
Other articles published on Aug 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+