|
কী বললেন মেহবুবা
এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩১ রানে হারের জন্য ভারতীয় দলের কমলা জার্সিকেই দায়ী করেছেন মেহবুবা মুফতি। এক টুইট বার্তায় লিখেছেন, 'আমাকে কুসংস্কারাচ্ছন্ন বলতে পারেন। কিন্তু আমার মনে হয়েছে ভারতের জার্সি পরিবর্তন করে ঠিক হয়নি।'

প্রতিক্রিয়া
নিছক ক্রিকেট প্রেমী হিসেবেই এমন টুইট করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তা কিন্তু মনে করেন না দেশের নেটিজেন ও রাজনৈতিক মহলের একটা অংশ। খেলার আগে ভারতের কমলা জার্সি নিয়ে আপত্তি তুলেছিল দেশের অন্যতম বিরোধী কংগ্রেস ও সমাজবাদী পার্টি। তারা জানিয়েছিল, দেশজুড়ে গৈরিকীকরণ করতে চাইছে বিজেপি তথা কেন্দ্র। ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরিবর্তন তারই অংশ বলেও দাবি তুলেছিলেন বিরোধীরা। বিরাট কোহলিদের হারের জন্য কমলা জার্সিকে দায়ী করে মেহবুবা মুফতিও পরোক্ষে সেই পথেই হেঁটেছেন বলে একটা অংশের মত।
|
ভাইচারা
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের ক্রিকেট ফ্যানরা ভারতকে সমর্থন করেছেন শুনে মেহবুবা মুফতি বলেছেল, 'চালো কম সে কম ক্রিকেট কী বাহানে, ফর অ্যা চেঞ্জ বোথ কান্ট্রিস আর অন দ্য সেম পেজ'। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই টুইটটি অবশ্য প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


Click it and Unblock the Notifications



















