অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্কের বলে ভাঙল ইংল্যান্ড অধিনায়ক জো রুটের অ্যাবডমিনাল গার্ড। ঘটনায় অপ্রস্তুতে পড়ে যান রুট। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ অ্যাসেজ টেস্ট চলছে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। প্রথম তিনটি টেস্টে অজি দলে সুযোগ না পাওয়া মিচেল স্টার্ক, এই ম্যাচে স্বমহিমায় ধরা দেন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের তিন জন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি। ওই ইনিংসেই স্টার্কের বোলিং-এ ঘটে যায় অনিয়মিত ঘটনা। ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ছুটে আসা অজি ফাস্ট বোলারের বল আঘাত করে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের অ্যাবডমিনাল গার্ডে।
Root taking one in the middle stump! pic.twitter.com/j0V0FRnSWq
— oliarno (@Oliarno) September 6, 2019
আঘাত পেয়ে মাটিতে বসে পড়েন রুট। ঘটনার আকস্মিকতায় তিনি হতভম্ব হয়ে যান। কিছু পরে স্টার্কের গতিশীল ডেলিভারিতে ভেঙে দুই টুকরো হয়েছে ইংল্যান্ড অধিনায়কের অ্যাবডমিনাল গার্ড। বাধ্য হয়ে ড্রেসিং রুম থেকে নতুন গার্ড আনতে হয় রুটের জন্য। নতুন গার্ড পরে ফের ব্যাট করতে শুরু করেন ইংল্যান্ড অধিনায়ক। প্রথম ইনিংসে ৭১ রান করেন তিনি।