কেন তাঁকে বিশ্বের অন্যতম সেরা পেসার বলা হয়, আরও একবার প্রমাণ দিলেন মিচেল স্টার্ক। লর্ডসে চলতি বিশ্বকাপের অন্যতম সেরা ডেলিভারিটি এল স্টার্কের হাত থেকে। ক্রিকেট বিশ্লেষক ও ফ্যানদের বিচারে এটাই এখন টুর্নামেন্টের সেরা ডেলিভারি।
মঙ্গলবার ইংল্যান্ডের ব্যাটিং ধসের মাঝে লর্ডসে ৮৯ রান হাঁকিয়ে একা লড়াই চালাচ্ছিলেন স্টোকস। ক্রিজে দাঁত কামড়ে পড়ে থাকা সেই স্টোকসকে বিষাক্ত ইনসুইং ইয়র্কারে সাজঘরে পাঠান স্টার্ক।
অজি বাঁ-হাতির পারফেক্ট ইয়র্কার বুঝে ওঠার আগেই গতিতে পরাস্ত হয়ে উইকেট দিয়ে আসেন ব্রিটিশ অল-রাউন্ডার। স্টার্ক-স্টোকস ডুয়েলে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে হওয়ায় আউট হয়ে স্টোকসকে মেজাজ হারাতেও দেখা যায়।
Starc's Yorker To Stokes Got To Be Ball Of The Tournament So Far... There Can't Be A Better Sight Than This For A Fast Bowler! 🔥 #ENGvAUS #CmonAussie #CWC19 pic.twitter.com/s6ufFj79Lz
— Prathamesh Avachare (@onlyprathamesh) June 25, 2019
আউট হওয়ার মুহূর্তে ব্যাট দিয়ে ডেলিভারিটি ডিফেন্স করলেও সেই ডিফেন্স গলে বল উইকেটে স্পর্শ করে। আউট হয়ে ব্যাটে লাথি মেরে মাঠ ছাড়েন স্টোকস।
নিসন্দেহে স্টার্কের এই পারফেক্ট ইয়ার্কার এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি।
Starc gets Stokes with a 😍 yorker!#CmonAussie | #CWC19 pic.twitter.com/9BRwsv4YpW
— ICC (@ICC) June 25, 2019
একনজরে স্কোর-
অস্ট্রেলিয়া ২৮৫/৭
ইংল্যান্ড- ২২১(অল আউট),
৬৪ রানে ম্যাচ জেতে ২০১৯ বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট পাকা করল অস্ট্রেলিয়া।
👉 Finch's perfectly timed 4⃣
— ICC (@ICC) June 25, 2019
👉 Behrendorff's 👌 delivery
👉 Starc's 🔥 inswinging yorker
The #CWC19 contest between England and Australia was an absolute entertainer! Which of these moments will get your vote for @Nissan Play of the Day?
VOTE HERE: https://t.co/yqTDMl6t9O pic.twitter.com/ORnF6VLgBz
Bangladesh, Sri Lanka and Pakistan fans, how does this table look?!#CWC19 pic.twitter.com/LOOWRAGXHH
— Cricket World Cup (@cricketworldcup) June 25, 2019
Mitchell Starc being Mitchell Starc. Plus some exceptional Australian fielding.
— ICC (@ICC) June 25, 2019
See how England lost their wickets 👇🏼#CmonAussie #CWC19 pic.twitter.com/4Bq9UFaT0T