বিশ্বকাপে নতুন রেকর্ডের মালিক মহম্মদ শামি, জানতে পড়ুন

বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে কামব্যাক করেই ভারতীয় দলকে হ্যাটট্রিক সহ ৪ উইকেট উপহার দিয়েছিলেন মহম্মদ শামি। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরুতে ভয়ঙ্কর ক্রিস গেইল ও শাই হোপের উইকেট তুলে ভারতের জয়ের রাস্তা সাফ করেন সেই শামিই। এখন তাঁকে নিয়েই যত আলোচনা।

এই বিধ্বংসী পারফরম্যান্সের মধ্যে ঝুলিতে নতুন রেকর্ডও ভরেছেন বাংলার পেসার। বিশ্বকাপের প্রথম ৯ ম্যাচে সর্বোচ্চ ২৫ উইকেট নেওয়ার মালিক হয়েছেন মহম্মদ শামি। আফগানিস্তানের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্সের পর বিশ্বকাপের প্রথম ৮ ম্যাচে ২১ উইকেটের মালিক হয়েছিলেন শামি। ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে বিশ্বকাপে রেকর্ড গড়েন বাংলার পেসার।

বিশ্বকাপের প্রথম ৯ ম্যাচ খেলে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় মহম্মদ শামির পরেই রয়েছেন শ্রীলঙ্কান লেজেন্ড লাসিথ মালিঙ্গা (২৪টি উইকেট)। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (২৩), দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (২৩) ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট (২২) রয়েছেন সেই তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 28, 2019, 16:39 [IST]
Other articles published on Jun 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+