বলে লালার ব্যবহার বন্ধ করতে অন্তত এক মাসের প্রশিক্ষণ চান এই ক্রিকেটার

করোনা ভাইরাসের আবহে ক্রিকেট বলে লালার ব্যবহার নিষিদ্ধ করতে অন্তত এক মাসের প্রশিক্ষণ চাইলেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি। আইসিসি-র নতুন নিয়মে বোলাররা কতটা সমস্যায় পড়তে চলেছেন, তাও জানালেন শামি। ঠিক কী বলেছেন বাংলার ফাস্ট বোলার

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বের ২১৩টি দেশে প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছেন ৮৬ লক্ষেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ। কেবল ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় চার লক্ষে পৌঁছে গিয়েছে। বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশেও প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস।

নিষিদ্ধ লালা

নিষিদ্ধ লালা

লালার মাধ্যমে এক শরীর থেকে অন্য শরীরে সংক্রামিত হতে পারে করোনা ভাইরাস, তা আগেই জানিয়েছিলেন ডাক্তাররা। সে অনুযায়ী ক্রিকেট বল চমকাতে লালার ব্যবহার নিষিদ্ধ করে দেওয়ার সুপারিশ করেছিল ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি। পরিবর্তে ঘাম ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছিল ১৬ সদস্যের ওই কমিটি। সেই নিয়মকেই প্রাধান্য দিয়েছে আইসিসি-র চিফ এগজিকিউটিভ কমিটি।

আইসিসি-র নিয়ম

আইসিসি-র নিয়ম

শুরুতেই ক্রিকেটারদের পক্ষে এই নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়া মুশকিল হতে পারে। ভুল বশত মাঠে লালার ব্যবহার করতেই পারেন ক্রিকেটাররা। সেক্ষেত্রে আম্পায়ার ওই ক্রিকেটার এবং দলকে সতর্ক করতে পারেন। তবে প্রতি ইনিংসে প্রতি ফিল্ডিং দলকে দুটি করে সতর্ক বার্তা দেওয়া হবে। তারপরেও ভুল করলে পেনাল্টি হিসেবে ব্যাটিং দলকে পাঁচ রান উপহার দেওয়া হবে বলে জানিয়েছে আইসিসি। কেউ ভুল করে বলে লালা লাগিয়ে ফেললে, তা পরিস্কার করার দায়িত্ব ফিল্ড আম্পায়ারকে নিতে হবে বলে জানিয়েছে আইসিসি।

কী বললেন শামি

কী বললেন শামি

টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার তথা রিভার্স স্পেশালিস্ট মহম্মদ শামি মনে করেন, বলে লালার ব্যবহার নিষিদ্ধ হওয়ায় বোলারদের সমস্যা বাড়বে। তাঁর কথায়, সাধারণত লাল বলের ওজন বাড়াতে এবং নরম করতে ঘাম ব্যবহার করা হয়। তাতে সিম পজিশন সঠিক থাকে। তবে রিভার্স সুইংয়ের জন্য বলে সাইন এবং শক্তভাব থাকা আবশ্যক বলে জানিয়েছেন স্পেশালিস্ট শামি। সেক্ষেত্রে লালার ব্যবহার অত্যাবশ্যক বলেও দাবি করেছেন বাংলার ফাস্ট বোলার।

সময় লাগবে

সময় লাগবে

মহম্মদ শামির মতে, স্বভাবদোষে বলে লালা লাগিয়েই ফেলতে পারেন বোলার এবং ফিল্ডিরা। কারণ এটা অভ্যাসে পরিণত। সেই অভ্যাস হুট করে চলে যাবে না বলেও মনে করেন ভারতীয় ফাস্ট বোলার। তাঁদের প্রস্তুত হতে অন্তত একমাসের অনুশীলন প্রয়োজন বলে মনে করেন মহম্মদ শামি।

বিরাট কোহলি বনাম রোহিত শর্মা, সেরা কে বললেন শিখর ধাওয়ান

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 19, 2020, 16:19 [IST]
Other articles published on Jun 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+