শামির সঙ্গে শার্টলেস ছবির পর হঠাৎ করে 'প্রমাণ করতে জীবন কেটে যাবে' কেন লিখলেন হাসিন

দেশে জুড়ে করোনা নিয়ে উদ্বেগের মাঝে নতুন করে শিরোনামে শামি-হাসিন। কিছুদিন আগে 'যখন তুমি কিছুই ছিলে না তখন আমি পবিত্র ছিলাম। যখন তুমি নাম করলে তখন আমি অপবিত্র হয়ে গেলাম...' লিখে শামির সঙ্গে অতীতের ফটোশুটের একটি ছবি পোস্ট করে সোরগোল ফেলে দেন হাসিন জাহান।

স্বল্পবসনে শামি-হাসিন

শামি-হাসিনের স্বল্পবসনের সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাসিনের সেই পোস্টে প্রচুর কমেন্টও পরে। শামির বিরুদ্ধে নতুন কোনও অভিযোগ না আনলেও পোস্টের মধ্যে দিয়ে খোঁচা দেন জাহান।

হাসিনের নতুন পোস্ট

এবার একটি নাচের ভিডিও পোস্ট করে শামিকে বিঁধলেন হাসিন জাহান। নাচের ভিডিও পোস্ট করে কমেন্টে হাসিন লেখেন নিজেকে প্রমাণ করতে গোটা জীবন কেটে যায়। শামির মধ্যে আত্মগ্লানি জাগাতে ভিডিওর মাধ্যমে এই বার্তা দিলেন হাসিন জাহান।

শামির বিরুদ্ধে অভিযোগ

প্রসঙ্গত ২০১৮ সালে শামির বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রাখা ও বধূ-নির্যাতনের অভিযোগ এনেছিলেন হাসিন। পরিবারের সঙ্গে ষড়যন্ত্র করে হাসিনকে শামি খুনের চেষ্টাও করেন বলে অভিযোগ। এই সব অভিযোগ নিয়ে দুজনের সম্পর্কে চিড় ধরে। দীর্ঘ সময় ধরে দুজনের সম্পর্কের উঠা পড়া নিয়ে মিডিয়াতে নিত্যদিন টক শোয়ের হিরিক লেগে গিয়েছিল। শামির বিরুদ্ধে আনা হাসিনের অভিযোগে এখনও মামলা চলছে।

শামির ক্রিকেটে ফেরা

পরবর্তী কালে ভারতীয় ক্রিকেটার শামি জানিয়েছেন স্ত্রীয়ের অভিযোগে তাঁর শুধু সম্মানহানিই হয়নি, সেই সময় তিনি বাস্তবের ছবিটা মেনে নিতে না পেরে আত্মহত্যাও করতে চেয়েছিলেন। পরে ক্রিকেটে ফিরে নিজের পারফর্ম্যান্সের মাধ্যমে সাফল্য পেয়েছেন শামি। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি ১৪টি উইকেট নেন। আফগানিস্তান ম্যাচে ওডিআই হ্যাটট্রিক করেছিলেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 7, 2020, 22:09 [IST]
Other articles published on Jun 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+