দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান।
মঙ্গলবার ম্যাঞ্চেস্টার আফগানিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন মর্গ্যান। রশিদ-নবিদের বিরুদ্ধে মাত্র ৫৭ বলে শতরান সম্পূর্ণ করেন ইংল্যান্ড ক্রিকেটার। রশিদ খানকে ছয় হাঁকিয়ে এদিন রেকর্ড বলে শতরানটি পূর্ণ করলেন ইংল্যান্ড কাপ্তান। মর্গ্যানের ৫৭ বলের এই শতরান বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ দ্রুততম শতরান। পাশাপাশি এদিন ছয় হাঁকিয়ে অর্ধশতরান করেন তিনি।
A scintillating 148 from #EoinMorgan that saw a record 17 sixes, helped England race to 397/6 against Afghanistan – their highest total in World Cup cricket.
— Cricket World Cup (@cricketworldcup) June 18, 2019
FOLLOW LIVE #ENGvAFG ON #CWC19 APP ⬇️
APPLE 👉 https://t.co/whJQyCahHr
ANDROID 👉 https://t.co/Lsp1fBwBKR pic.twitter.com/OfZ9tp7AIM
সেই সঙ্গে আরও এদিন আরও একটি রেকর্ড গড়লেন মর্গ্যান। ম্যাচে এদিন ১৭ টি ছক্কা হাঁকিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। সেটাও একটা রেকর্ড। বিশ্বকাপে কোনও ইংল্যান্ড ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বাধিক ছয়ের রেকর্ড।
শেষ পর্যন্ত ৪৮ তম ওভারে ১৪৮ রানে আউট হন মর্গ্যান। ৭১ বলে মর্গ্যানের ইনিংস সাজানো ১৭টি ছয় ও ৪টি চার দিয়ে। সেখানেও রেকর্ড। ওয়ান ডে ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ১৬টি ছক্কা হাঁকানোর নজির ছিল রোহিত শর্মার। তাঁকে টপকে এক ইনিংসে ১৭টি ছক্কা হাঁকিয়ে এদিন বিশ্বরেকর্ড গড়লেন মর্গ্যান।
England 6/397 v Afghanistan at Manchester:
— Fox Sports Lab (@FoxSportsLab) June 18, 2019
- England's highest World Cup total
- Highest ODI total at Manchester
- Most sixes hit in an ODI innings (25)
Rashid Khan conceded the most runs by a bowler in a World Cup match - 0/110 from 9 overs#ENGvAFG #CWC19 #EoinMorgan 🏴
England 6/397 v Afghanistan at Manchester:
— Fox Sports Lab (@FoxSportsLab) June 18, 2019
- England's highest World Cup total
- Highest ODI total at Manchester
- Most sixes hit in an ODI innings (25)
Rashid Khan conceded the most runs by a bowler in a World Cup match - 0/110 from 9 overs#ENGvAFG #CWC19 #EoinMorgan 🏴
Eoin Morgan 148 (71) v Afghanistan at Manchester:
— Fox Sports Lab (@FoxSportsLab) June 18, 2019
- 4th fastest World Cup century (57 balls)
- 8th batsman to hit 200+ sixes in ODI's
- Most sixes hit in an ODI innings (17)
- His highest ODI score
- Highest ODI score at Manchester since 1984#CWC19 #ENGvAFG #EoinMorgan 🏴