
মার্টিন গাপ্টিল
কিউই ওপেনার মার্টিন গাপ্টিল পিঠের চোটের জন্য ভারতের বিরুদ্ধে টি২০আই সিরিজে খেলছেন না। তিনিই কিন্তু এখনও এই তালিকায় ১ নম্বরে আছেন। ৭৬ ম্যাচে ৭৪ ইনিংসে তিনি ১০৩টি ছয় মেরেছেন।

ক্রিস গেইল
এই 'ক্যারিবিয়ান দৈত্য' টি২০আই -তে বলে বলে ছয় মারার জন্য খ্যাত। টি২০আই-তে তাঁরও ১০৩টি ছয় রয়েছে। তবে তিনি গাপ্টিলের থেকে ২২টি ইনিংস কম খেলেছিলেন।

রোহিত শর্মা
হ্যামিল্টনের ইনিংসের আগে পর্যন্ত ভারতের চলতি সিরিজের অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মা ৯২ ম্যাচ ৮৪ ইনিংস খেলে ১০২টি ছয় মেরেছেন। অকল্যান্ডে ছক্কা মারার সেঞ্চুরির পাশাপাশি তিনি টি২০আই ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহকারীও হন।

কলিন মুনরো
হ্যামিল্টনের ৫ ছয়ে মুনরো আপাতত ৫২ ম্যাচে ৪৯ ইনিংস খেলে ৯২টি ছয় মেরেছেন। তিনি ও রোহিত - আগামী কয়েক বছর এই তালিকায় এই দুই ব্যাটসম্যানের মধ্যেই রেকর্ড কাড়াকাড়ির খেলা চলবে মনে করা হচ্ছে।

ব্র্যান্ডন ম্যাকালাম
প্রাক্তন কিউই অধিনায়ক ম্যাকালাম ৭১টি ম্যাচ খেলে ৭০ ইনিংসে ৯১টি ছয় মেরেছিলেন।


Click it and Unblock the Notifications




















