|
চমক দিয়েই বিদায়
অতীতে যেমন যেমন হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন। সীমিত ওভারে অধিনায়কত্বের ব্যাটন ছেড়ে দিয়েছিলেন। এবারও সবাইকে অবাক করে স্বাধীনতা দিবসের সন্ধ্যেতে এই ইনস্টাগ্রাম পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন।
|
অবসরেও সবার চেয়ে আলাদা ধোনি
অবসরেও সবার চেয়ে আলাদা ধোনি। ভারতীয় ক্রিকেটে এভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্টে অতীতে কোনও ক্রিকেটারকে অবসর নিতে দেখা যায়নি। ধোনিই সেই ট্রেন্ড শুরু করলেন। আর সেই পথে হেঁটে ধোনির অবসরের কয়েক মিনিট পর বন্ধু সুরেশ রায়নাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন।
|
অবসরের পর আজ রায়নার সঙ্গে ধোনি
অবসরের পর আজ ভিডিতে ধরা দিয়ছেন ধোনি-রায়না। সেখানে আইপিএলের উদ্দেশে ধোনি-রায়না-চাওলারা চেন্নাইয়ে প্রস্তুতি সারতে দেখা গিয়েছে।

ভিডিওতে কী রয়েছে
চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি শেয়ার করা এই ভিডিওতে দেখা গিয়েছে অবসরের পর ধোনিকে আলিঙ্গন করে নিচ্ছেন রায়না। এরপর ড্রেসিংরুম চাপ দাড়ির ধোনিকে সতীর্থদের সঙ্গে খোসমেজাজে আড্ডা দিতে ও খুনসুটি করতেও দেখা গিয়েছে।


Click it and Unblock the Notifications
ভারতীয় ক্রিকেটে ধোনি যুগের অবসানে সৌরভের বিসিসিআইয়ের কাছে কী আবেদন রাখল ফ্যানেরা


















