
ধোনি যখন সেনাবাহিনীতে, তাঁর বাড়িতে নতুন অতিথি কে জেনে নিন
ধোনি যখন দেশের সেনাবাহিনীতে রয়েছেন, তখন তাই বাড়িতে চলে এল নতুন গাড়ি। জিপ কোম্পানির নতুন একটি এস ইউ ভি কিনেছেন ধোনি। লাল রঙের সেই এস ইউ ভি'র ছবি পোস্ট করে ধোনির স্ত্রী সাক্ষী ইনস্টাগ্রামে লিখেছেন, 'ওয়েল কাম হোম, রেড বিস্ট!!!'
গাড়ির দাম
ধোনির কেনা, 'জিপ গ্র্যান্ড চেরোকি' গাড়ির বাজার মূল্য প্রায় ১ কোটির উপরে। সো-রুম প্রাইজ ১ কোটি ১৪ লক্ষ টাকা।
|
স্ত্রীকে বিবাহবার্ষিকীর উপহার ?
প্রসঙ্গত গত মাসেই ধোনি-সাক্ষীর বিবাহবার্ষিকী ছিল। ২০১০ সালে ৪ জুলাই ধুমধাম করে ধোনি-সাক্ষীর চার হাত এক হয়। এরপর দুজনের জীবনের ইনিংস দারুণ ভাবে এগিয়েছে। সাক্ষী ছবি পোস্ট করতেই সোশ্য়াল মিডিয়ায় নেটিজেনদের তাই ধারণা বিবাহবার্ষিকীতে স্ত্রী সাক্ষীকে ১.২ কোটি টাকার গাড়ি উপহার দিলেন ধোনি!


Click it and Unblock the Notifications



















