পোষ্যদের কোলে বসিয়ে আদর ধোনির, দর্শক জিভা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

করোনা ভাইরাসের জেরে লকডাউনে কখনও মেয়ে জিভার সঙ্গে বাইকে, তো কখনও ট্রাক্টরে চালিয়ে শহর ঘুরতে দেখা গিয়েছে এমএস ধোনিকে। নিজের বাড়ির বাগানে হামেশাই পোষ্যদের সঙ্গে খেলতে দেখা গিয়েছে দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ককে। সেসব ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেরকমই জনপ্রিয় হল মাহির আরও এক ভিডিও।

ক্রিকেটে অনুপস্থিত ধোনি

ক্রিকেটে অনুপস্থিত ধোনি

গত জুলাইতে ভারতীয় দলের জার্সিতে শেষবার ২২ গজে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড হওয়া বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার কোনও ক্রিকেট ম্যাচ খেলেছিলেন মাহি। এরপরের ৯ মাস তাঁকে আর ক্রিকেটে দেখা যায়নি। তবে কী এবার আন্তর্জাতিক ক্রিকেটকে সত্যিই বিদায় জানাচ্ছেন এমএস, এমন জল্পনা উঠেছে একাধিকবার। উল্লেখ্য ২০১৪ সালেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি।

আইপিএলে প্রত্যাবর্তন

আইপিএলে প্রত্যাবর্তন

চলতি বছরের আইপিএলে ফের ব্যাট-গ্লাভস হাতে তোলার কথা এমএস ধোনির। সেই মতো চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন মাহি। কিন্তু করোনা ভাইরাসের জন্য টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায়, সে গুড়েও বালি পড়ে গিয়েছে। এই অবস্থায় দেশের সর্বকালের সেরা অধিনায়কের কামব্যাক আদৌ সম্ভব কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

অবসর ট্রেন্ড ও প্রতিবাদ

অবসর ট্রেন্ড ও প্রতিবাদ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন এমএস ধোনি, আচমকাই এমন জল্পনা ঘুরতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। #DhoniRetires সংক্রান্ত ট্রেন্ড ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও পাল্টা টুইটে সেই জল্পনা সরাসরি উড়িয়ে দিয়েছিলেন এমএস ধোনির স্ত্রী সাক্ষী সিং। ঘটনার তীব্র প্রতিবাদও করেছিলেন তিনি।

বিন্দাস ধোনি

তাঁকে নিয়ে যত কাণ্ড, অথচ তাঁর মনে যে কোনও কিছুই প্রভাব ফেলতে পারেনি বা পারছে না, তা কেবল এমএস ধোনিকে দেখলেই বোঝা যায়। বাড়ির বাগানে মেয়ে জিভার সঙ্গে বাইকে ঘুরে, ট্রাক্টর চালিয়ে মাহি বারবার প্রমাণ করছেন যে তিনি বহাল তবিয়েতেই রয়েছেন। ঠিক যেভাবে ঠাণ্ডা মাথায় একের পর এক ম্যাচ বের করে এনেছেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক, একই ভাবে ক্রিকেটহীন জীবনকেও উপভোগ করছেন ধোনি।

পোষ্যদের আদর

এবার এমএস ধোনিকে ঘরের মধ্যে প্রিয় দুই পোষ্যকে আদর করতে দেখা গিয়েছে। স্ত্রী সাক্ষী সিং-র তোলা সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে ধোনি-কন্যা জিভাকে বাবার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। ওই খুদের যেন খুশির কিনারা নেই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 5, 2020, 11:45 [IST]
Other articles published on Jun 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+