
মিশন আফগানিস্তান
আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ৫০ ওভারে টেনেটুনে ২২৪ রান তুলেছিল টিম ইন্ডিয়া। ওই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির ৫২ বলে ২৮ রানের টেস্ট সুলভ ইনিংস সোশ্যাল মিডিয়া এবং ক্রিকেট মহলে সমালোচিত হয়েছিল।

কঠিন ইংল্য়ান্ড
প্রথম দশ ওভারের মধ্যেই মহম্মদ শামির একটি অসাধারণ সুইগিং ডেলিভারিতে বিট হন ইংরেজ ওপেনার জেসন রয়। কিন্তু একই সঙ্গে শামির বলে বিট করে অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিকেও। কার্যত লাইনে থেকে বল গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন মাহি। কী জানি ওই বল রয়ের ব্যাট ছুঁয়েছিল কিনা!

পাণ্ডিয়ার ওভার
হার্দিক পাণ্ডিয়ার আউট সাইড দ্য লেগ স্টাম্পের বল পুল মারতে গিয়ে মিস করেন ইংরেজ ওপেনার জেসন রয়। বোলার আউটের আবেদন করলেও উইকেটরক্ষক ধোনি নিশ্চিত ভাবে জানান যে রয় নট-আউট। আম্পায়ার আলিম ডারও ওই বলকে ওয়াইড ঘোষণা করেন। পরে জানা যায় আউট ছিলেন ইংল্যান্ডের ওপেনার।


Click it and Unblock the Notifications



















