নিজে হারলেও অস্ট্রেলিয়ায় বিরাটকে জেতালেন 'বাজিগর' ধোনি

অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়ায় গিয়ে চূড়ান্ত হতাশ হতে হয়েছিল। টেস্ট সিরিজে একেবারে ০-৪ হোয়াইট ওয়াশ হয়ে ফিরেছিল মহেন্দ্র সিং ধোনির দল। একদিনের সিরিজেও বিশেষ সুবিধা করতে পারেনি। শেষ অস্ট্রেলিয়া সফরে টেস্টের মাঝপথেই ধোনি অধিনায়কত্বও ছেড়ে দেন। ব্যাটন তুলে দেন বিরাট কোহলির হাতে।

আর এবার একদিনের সিরিজে তিনটি ম্যাচে পরপর অর্ধশতরান করে নিজের জাতই শুধু চেনাননি, একইসঙ্গে ভারতকে ঐতিহাসিক সিরিজ জেতাতেও সাহায্য করলেন।

প্রথম ম্যাচে ৯৬ বলে ৫১ রান করার পরে কিছুটা সমালোচনা হয়েছিল। ভারত সেই ম্যাচ হেরেও যায়। তবে দ্বিতীয় ম্যাচে দায়িত্ব নিয়ে ধোনি ৫৫ রানে অপরাজিত থেকে ভারতকে জিতিয়ে আনেন। এরপরে এদিন তৃতীয় তথা শেষ ম্যাচে অনবদ্য ৮৭ রানে অপরাজিত থেকে ভারতকে ঐতিহাসিক সিরিজ জিতিয়ে আনলেন।

নিজে অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়ায় সফল হননি ধোনি। ২০০৮ সালে ভিবি সিরিজ জিতেছিল ভারত। তারপরে আর সেরকম সাফল্য নেই ধোনির নেতৃত্বে। তবে বিরাট কোহলিকে জিতিয়ে আনতে সবচেয়ে বড় ভূমিকা নিলেন ধোনি নিজে।

টি২০ সিরিজ ১-১ ড্র করার পরে টেস্ট সিরিজে ভারত ২-১ ব্যবধানে জেতে। এরপরে এদিন ২-১ ব্যবধানে একদিনের সিরিজও জিতে নিল। এর আগে কোনও সফরকারী ভারতীয় দল এই কৃতিত্ব দেখাতে পারেনি যা করে দেখালেন বিরাট কোহলির ছেলেরা। আর তাতে সবচেয়ে বড় অবদান রাখলেন মাহি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 18, 2019, 17:16 [IST]
Other articles published on Jan 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+