সেনাবাহিনী থেকে ফিরে একের পর এক চমক দিচ্ছেন ধোনি।প্রথমে বিজ্ঞাপনের শুটিংয়ে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করে সোশ্যাল মিডিয়ার নতুন অবতারে হৈচৈ ফেলে দিয়েছেন। এবার নতুন লুকে ধরা দিলেন ধোনি। জয়পুর বিমান বন্দরে নতুন লুকে দেখা গেল মাহিকে। আর মুহূর্তেই ধোনির সেই লুক সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে ভাইরাল।
সেনাবাহিনী থেকে ফিরেই বিজ্ঞাপনের শুটিয়ে দেখা গিয়েছিল। এবার মাথায় কালো কাপড় পরে জয়পুর বিমান বন্দরে দেখা গিয়েছে মাহিকে। শুধুই কী ফ্যাশন স্টাইল স্টেটমেন্ট নাকি চুল নিয়ে নতুন কোনও রহস্য! সেটা অবশ্য জানা যায়নি।
ধোনি বরাবরই নিজের চুলের স্টাইল নিয়ে সচেতন। কেরিয়ারের শুরুতে লম্বা চুলে দেখা গিয়েছিল তাঁকে। ২০১১ সালে বিশ্বকাপ জেতার পর মানত পূরণ করতে চুল কেটে ফেলেছিলেন ধোনি। এবার সেনাবাহিনী থেকে ফিরে বিজ্ঞাপনের শুটিং সম্পূর্ণ করে মাথায় কালো কাপড় বেঁধে ঘুরে বেডা়চ্ছেন। যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন! তবে কারণ যাই হোক,ধোনির নতুন এই লুক কিন্তু সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে।
View this post on InstagramRecent Click of MS Dhoni with friends from Jaipur!😍😊 . #Dhoni #MSDhoni #TravelDiary
A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial) on