ধোনি না সরফরাজ, কার ক্যাচ সেরা, ফ্যানেদের বেছে নিতে বলল আইসিসি

বিশ্বকাপে কিপারদের মধ্যে সেরা কোনটা? ধোনি ও সরফরাজের শূন্যে শরীর ছুঁয়ে দিয়ে দুই ক্যাচের ভিডিও পোস্ট করে ফ্যানেদের কাছে উত্তর চাইল আইসিসি।

ধোনির ক্যাচ-

বৃহস্পতিবার উইকেটের পিছনে দস্তানা হাতে দুর্দান্ত ক্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্রেথওয়েটকে(১রানে) প্যাভিলিয়নে পাঠান ধোনি। বুমরাহের বল ব্রেথওয়েটের ব্যাট ছুঁতেই ডানদিকে ঝুঁকে কঠিন ক্যাচকে সহজে তালুবন্দি করেন মাহি। অনবদ্য ক্যাচটির জন্য ধোনি বন্দনায় মেতেছে ভারতীয় ক্রিকেট ফ্যানেরা।

সরফরাজের ক্যাচ

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগের দিন পাক-নিউজল্যান্ড ম্যাচে একই কায়দায় ডান দিকে ঝুঁকে কঠিন ক্যাচ নিয়েছেন সরফরাজ আহমেদ। শাহিন আফ্রিদির বল, রস টেলার ব্যাট ছুঁয়ে বেড়োতেই শরীর ছুঁড়ে দিয়ে ক্যাচ সম্পূর্ণ করেন পাক অধিনায়ক। ৩ রানে প্যাভিলিয়নে ফেরেন টেলর।

ফ্যানেদের প্রতিক্রিয়া-

দুই ক্যাচ পোস্ট করে কোনটি সেরা জানতে চাইলে,ধোনির ক্যাচের পক্ষে ভোট দিয়েছে ক্রিকেট ফ্যানেরা।

টুইটে ফ্যানেরা লিখেছেন, বল ডেলিভারি হওয়ার আগের মুহূর্তে অফ স্টাম্পে পৌঁছে ছিলেন সরফরাজ। অন্যদিকে ক্যাচ নেওয়ার আগে ধোনি মিডল স্টাম্পে দাঁড়িয়ে ছিলেন। সেক্ষেত্রে ধোনির ক্যাচ অনেক বেশি কঠিন।

ফ্যানেদের ভোট ধোনির পক্ষে

অন্য এক ফ্যান ছবির মাধ্যমে দেখিয়েছেন, ক্যাচ নেওয়ার মুহূর্তে শূন্যে ছিলেন ধোনি আর সরফরাজ পায়ের উপর ভর দিয়ে ক্যাচটি নিয়েছেন। দুই ম্যাচের মধ্যে ধোনির ক্যাচকেই তাই এগিয়ে রাখছেন ক্রিকেটপ্রেমীরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 28, 2019, 18:36 [IST]
Other articles published on Jun 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+