অমিত শাহের টুইটে জল্পনা, অবসরের পর বিজেপিতে যাচ্ছেন ধোনি?

ভক্তদের চমকে দিয়ে স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেটকে 'গুড বাই' জানিয়ে দিয়েছেন ধোনি। তবে আইপিএল খেলবেন। এরপর? ধোনির পরবর্তী কেরিয়ার কী হতে চলেছে সেই নিয়ে জল্পনা তুঙ্গে।

কীভাবে অবসর ধোনির

কীভাবে অবসর ধোনির

অবসরেও সবার চেয়ে আলাদা ধোনি। ভারতীয় ক্রিকেটে এভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্টে অতীতে কোনও ক্রিকেটারকে অবসর নিতে দেখা যায়নি। অতীতে যেমন হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন। সীমিত ওভারে অধিনায়কত্বের ব্যাটন ছেড়ে দিয়েছিলেন। এবারও সবাইকে অবাক করে স্বাধীনতা দিবসের সন্ধ্যেতে এই ইনস্টাগ্রাম পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন। কে জানত! আন্তর্জাতিক ক্রিকেটকে এভাবে বিদায় জানাবেন! না কোনও ফেয়ারওয়েল ম্যাচ, না কোনও জমকালো ফেয়ারওয়েল স্পিচ। কম কথার মানুষ, কথা কম কাজ বেশি থিরোরিতে বিশ্বাসী। দেশের জার্সিতে দাঁড়ি টানাতেও সেটাই করলেন। ইনস্টা পোস্টে ধোনি লেখেন, 'এতদিন ধরে আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ৭টা বেজে ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত বলে গণ্য করবেন।'

রাজনীতি নামবেন ধোনি?

রাজনীতি নামবেন ধোনি?

দেশের জার্সিতে ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক এবার রাজনীতিতে নামতে চলেছে বলে জোর গুঞ্জন।

বিজেপিতে যোগ দিতে পারেন ধোনি

বিজেপিতে যোগ দিতে পারেন ধোনি

নেটিজেনদের একাংশের মধ্যে আরও জল্পনা, ধোনির রাজনীতিতে নামা নিয়ে শুধু সময়ের অপেক্ষা। এর মাঝেই আবার বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও এক সাক্ষাৎকারে বলেন, তিনি দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বিজেপিতে দেখতে চান। জনতা পার্টির সাংসদের এই বক্তব্যের পরই ধোনির বিজেপি যোগদান নিয়ে চর্চা তুঙ্গে।

অমিত শাহের টুইটে জল্পনা তুঙ্গে

অমিত শাহের টুইটে জল্পনা তুঙ্গে

ধোনির অবসরের দিনে বিজেপি নেতা অমিত শাহ দুটি টুইট করেছেন। যেখানে একটি টুইটে কোটি কোটি ক্রিকেট ভক্তের মতো তিনিও ধোনির খেলা, হেলিকপ্টার শট মিস করবেন বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে ধোনির ঠান্ডা মাথায় দেশকে দুবার বিশ্বকাপ দিয়েছেন বলেও শাহ তাঁর পোস্টে তারিফ করেছেন।

অমিতের দ্বিতীয় পোস্ট

অমিতের দ্বিতীয় পোস্ট

আরেকটি পোস্টে অমিত শাহ লেখেন, 'ধোনির আগামী ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।' এই পোস্টের পরই দেশের জার্সিতে অবসরের পর তাহলে কি ধোনি বিজেপিতে যাচ্ছেন এই কৌতুহল তৈরি হয়েছে। অনেকে আবার ধোনিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই বলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, August 16, 2020, 21:49 [IST]
Other articles published on Aug 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+