আম্পায়ারের ভুলেই কি আউট ধোনি?সেকারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত, ভিডিও কী বলছে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ধোনি রান আউট হতে ভারতের ম্যাচ জয়ের আশা পাকাপাকিভাবে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ভারতীয় ইনিংসের ৪৯ তম ওভারের তৃতীয় বলে সত্যিই কি আউট ছিলেন ধোনি? ভাইরাল ভিডিও দেখার পর প্রশ্ন কিন্তু উঠছেই!

আউট না হলে ধোনির ব্যাটেই হয়ত ফাইনালে যেত ভারত

ধোনি-জাদেজার শতরান পার্টনারশিপে ভর করে ম্যাচে একসময় কিউয়িদের চেপে ধরেছিল ভারত। জাদেজা আউট হওয়ার পর শেষ ১০ বলে ভারতের প্রয়োজন ছিল ২৫ রান। এমন পরিস্থিতিতে আগে অনেক ম্যাচ বার করেছেন মাহি। সেক্ষেত্রে ভারতবাসী ধরেই নিয়েছিল এই ম্যাচেও হয়ত ধোনির ব্যাটে জয় আসতে চলেছে।

মার্টিল গাপটিলের অনবদ্য রান আউট

শেষ পর্যন্ত অবশ্য ৪৯ তম ওভারের তৃতীয় বলে ২ রান নিতে গিয়ে মার্টিন গাপটিলের দুরন্ত থ্রোয়ে ধোনিকে আউট হয়ে ফিরতে হয়। এটাই ক্রিকেট বিশ্লেষকদের মতো ম্যাচের টার্নিং পয়েন্ট।

বিতর্ক কোথায়, আদৌও আউট ছিলেন ধোনি?

রান আউট নিয়ে কোনও বিতর্ক নেই। তবে যে বলটা খেলে ধোনি দু'রান নিতে গেলেন। সেই ডেলিভারিটাতেই বিতর্ক। ভিডিওতে দেখা যাচ্ছে, ডেলিভারি হওয়ার আগের মুহূর্তে ৩০ গজের বৃত্তের বাইরে ছয় ফিল্ডার রয়েছে।

আইসিসি'র নিয়ম কী বলছে

অথচ ক্রিকেটের রুলবুক বলে শেষ ১০ ওভারের তৃতীয় পাওয়ার প্লেতে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ ফিল্ডার থাকতে পারে। সেখানেই ধোনি আউট হওয়ার ডেলিভারিতে নিউজিল্যান্ডের ৬ ফিল্ডার বৃত্তের বাইরে ছিলেন। মারাত্মক এই ভুল কীভাবে আম্পায়ারের নজর এড়িয়ে গেল সেই নিয়েও জোর তর্ক চলছে। ডেলিভারিটি নো ডাকলে দৌড়ে রান নেওয়া ছাড়াও নো-য়ের কারণে এক রান পেত ভারত। সেক্ষেত্রে সেই ডেলিভারিতে হয়ত ২ রানের জন্য বারতি ঝুঁকি নাও নিতে পারতেন ধোনি। কী হলে কী হত! তা অবশ্য অতীত। ভারতকে ১৮ রান হারিয়ে বিশ্বকাপ ফাইনালে চলে গিয়েছে নিউজিল্যান্ড। আর আম্পায়ারের ভুল নিয়ে এখন ক্ষোভে ফুঁসছে ভারতীয় নেটিজেনরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 11, 2019, 15:44 [IST]
Other articles published on Jul 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+