লকডাউনে এমএস ধোনির প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কী করছেন মাহি?

লকডাউনে মহেন্দ্র সিং ধোনির প্রথম ছবি প্রকাশ্যে আনলেন তাঁর স্ত্রী সাক্ষী সিং ধোনি। সেই ছবি নিজেদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করল মাহির আইপিএল দল চেন্নাই সুপার কিংস। ছবিতে কী করছেন এমএস, জেনে নিন।

লাগামছাড়া করোনা

লাগামছাড়া করোনা

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বলি হয়েছেন প্রায় ৯৭ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ২৩০ জনের।

লকডাউন

লকডাউন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সেই মতো ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় দেশে লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর।

ধোনির প্রথম ছবি

ধোনির প্রথম ছবি

লকডাউনে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রথম ছবি প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়ায়। ঘরবন্দি ধোনিকে নিজের বাড়ির বাগানের ঘাস ছাঁটতে দেখা যাচ্ছে। পিছন থেকে মাহির ছবিটি তুলেছেন তাঁর স্ত্রী সাক্ষী সিং ধোনি।

সিএসকে-র টুইট

মহেন্দ্র সিং ধোনির ছবিটি তাঁর আইপিএল দল চেন্নাই সুপার কিংসের হাতে পৌঁছয়। ছবিটি নিজেদের টুইটারে পোস্ট করে সেটিকে মুহূর্তে ভাইরাল করতে কোনও সময় ব্যয় করেনি সিএসকে। তারা লিখেছে, 'লন টাইম, নো সি'।

ছবি সৌ: টুইটার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 10, 2020, 19:13 [IST]
Other articles published on Apr 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+