বিশ্বকাপের সেমিফাইনালে রান-আউট নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে রান-আউট হয়ে ফিরে আসার আপসোস যে এখনও তাঁর মন থেকে মুছে যায়নি, তার প্রমাণ দিলেন মহেন্দ্র সিং ধোনি। সাফ জানালেল যে তিনি আরও একটু ক্ষিপ্র হলে হয়তো ভারতকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে পারতেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল

বৃষ্টি-বিঘ্নিত ওই ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২২১ রানেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস।

ধোনি ও জাদেজার লড়াই

ধোনি ও জাদেজার লড়াই

নিউজিল্যান্ডের দেওয়া ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার ব্যাটিং-র টপ-অর্ডার পুরোপুরি ধসে যায়। ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট কোহলি, রোহিত শর্মারা। তবে শেষ দিকে অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার মধ্যে ১১৬ রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফেরায়। ৭৭ রান করে আউট হন জাদেজা। ৫০ রান করে রান আউট হন এমএস ধোনি।

শেষ ২ ওভারে ৩১ রান

শেষ ২ ওভারে ৩১ রান

ম্যাচ জিততে শেষ ২ ওভারে ভারতকে ৩১ রান করতে হত। ক্রিজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লোকি ফার্গুসনের করা ভারতীয় ইনিংসের ৪৯তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান মাহি। দ্বিতীয় বলে কোনও রান পাননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। পরের বল লেগে ঠেলে দুই রান নেওয়ার জন্য দৌড়ান এমএস ধোনি। কিন্তু নিউজিল্যান্ডের ফিল্ডার মার্টিন গাপটিলের দুর্দান্ত থ্রো সরাসারি উইকেট ভেঙে দেয়। আউট হয়ে ধোনি সাজঘরে ফেরার সঙ্গে সঙ্গে ওই বিশ্বকাপে ভারতের আশাও শেষ হয়ে যায়।

ঘটনায় হতাশ ধোনি

ঘটনায় হতাশ ধোনি

জয়ের কাছে এসেও ব্যর্থ হওয়ার হতাশা ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চোখেমুখে ধরা পড়ে। তাঁর সেই করুণ মুখ এখনও ভারতীয় ক্রিকেট ফ্যানদের ব্যথীত করে।

'যদি ঝাঁপাতাম'

'যদি ঝাঁপাতাম'

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ সময়ে রান আউট হওয়ার জন্য় নিজেকেই দায়ী করেছেন মহেন্দ্র সিং ধোনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাঁর আরও বেশি ক্ষিপ্র হওয়া উচিত ছিল। দলের কথা ভেবে তাঁর সেই সময় ঝাঁপিয়ে ক্রিজে পৌঁছানো উচিত ছিল বলেও মনে করেন এমএস। ভারতের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্য়াচে রান আউট হয়েছিলেন ধোনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালেও রান-আউট হয়ে তাঁর আপসোসের শেষ নেই বলে জানালেন মাহি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, January 12, 2020, 16:15 [IST]
Other articles published on Jan 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+