কবে অবসর নিচ্ছেন ধোনি? নিস্তব্ধতা ভেঙে উত্তর দিলেন মাহি

কবে অবসর নিচ্ছেন মাহি? ধোনির অবসর জল্পনায় ক্রিকেটদুনিয়া যখন উত্তাল, তখন নিস্তব্ধতা ভেঙে উত্তর দিলেন ধোনি।

বিশ্বকাপের মাঝে ধোনির অবসর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। শ্রীলঙ্কা ম্যাচের আগে ইংল্য়ান্ডের মাটিতে রটে যায়,বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচই ধোনির শেষ ম্যাচ হতে চলেছে। সব জল্পনা দূরে সরিয়ে অবসর প্রসঙ্গে এবার মুখ খুললেন ধোনি।

শ্রীলঙ্কা ম্যাচ বিশ্বকাপে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সেই ম্যাচে মাঠে নামার আগে অবসর নিয়ে মন্তব্য ধোনির। তাঁর অবসর নিয়ে নানা মহলে নানা জল্পনার মাঝে মাহি বলেন, ' ক্রিকেট থেকে কবে অবসর নেব, সেটা আমি নিজেই এখনও সিদ্ধান্ত নিইনি।'পরক্ষণেই ধোনি আরও বলেন, 'কিছু লোক তো শ্রীলঙ্কা ম্যাচের আগেই আমার অবসরে পাঠিয়ে দিয়েছিল। '

প্রসঙ্গত বিশ্বকাপে এবার তাঁর মন্থর ব্যাটিং নিয়ে জোর সমালোচনা হয়েছে। ধোনির পারফর্ম্যান্স কাটাছেঁড়া করতে নেমে ধোনিকে কেন বিশ্বকাপের দলে রাখা হয়েছে সেই নিয়েও মন্তব্য উঠে এসেছে। এরপরই ধোনির অবসর নিয়ে জল্পনা।

বোর্ডের এক সূত্র মতে জানা যায়, বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচেই সম্ভবত ধোনি ব্যাট-গ্লাভস তুলে রাখতে চলেছেন। উনিশ বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। সেই সফর থেকে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মোডে ঢুকে পড়লে কোহলির দলে বর্ষীয়ান ধোনির জায়গা নাও হতে পারে বলে ধরে নেওয়া হয়।

জল্পনা, সমালোচনার মাঝে এবার কটাক্ষের সুরে ধোনি জানিয়ে দিলেন, তাঁর ফোকাসে এখন শুধুই বিশ্বকাপ, অবসর নিয়ে এখনও তিনি কিছুই ভাবেননি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 6, 2019, 12:16 [IST]
Other articles published on Jul 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+