অবসর নাকি আইপিএল! আগামী দিনে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ কী?

বিশ্বকাপে বিপর্যয়ের পরই কী কেরিয়ারে দাঁড়ি টানতে চলেছেন ধোনি? তবে কী ইংল্যান্ডের মাটি থেকে দেশে ফিরলেই কি চূড়ান্ত সিদ্ধান্তটা বোর্ড কর্তাদের জানিয়ে দিতে চলেছেন দুবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক! ভারতীয় ক্রিকেটমহলে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে।

 ধোনি ভক্তদের জন্য সুখবর

ধোনি ভক্তদের জন্য সুখবর

সমর্থকদের আবেগকে সাড়া দিয়ে ধোনি আরও কিছুদিন দেশের জার্সিতে খেলবেন কিনা, সেটা শেষ পর্যন্ত তিনিই বলতে পারবেন। তবে ধোনি ভক্তদের জন্য সুখবর!

আগামী বছর চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে দেখা যাবে মাহিকে।

সিএসকে'র পক্ষ থেকে বার্তা

সিএসকে'র পক্ষ থেকে বার্তা

ধোনির অবসর নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে যখন প্রতিমুহূর্তে গুঞ্জন, তখন চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির এক শীর্ষস্থানীয় কর্তা সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'যাই ঘটুক না কেন, আগামী বছর চেন্নাইয়ের জার্সিতেই ধোনিকে অধিনায়কত্ব করতে দেখা যাবে।'

ধোনির ক্রিকেট ভবিষ্যৎ

ধোনির ক্রিকেট ভবিষ্যৎ

ভারতের ফোকাস এবার অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, ধোনি আরও একবছর ক্রিকেট খেললে, সম্ভবত তিনি ওয়ান ডে থেকে অবসর নিয়ে নিতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপকে ফোকাস করে সেক্ষেত্রে দেশের জার্সিতে আগামী দিনে হয়ত শুধুমাত্র টি-টোয়েন্টি ম্যাচেই ধোনিকে দেখা যেতে পারে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 14, 2019, 9:40 [IST]
Other articles published on Jul 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+