
কেন আলাদা লোগোর ব্যাটে ম্যাচ খেলছেন ধোনি?
ধোনির ম্যানেজার অরুণ পাণ্ডের থেকে আসল কারণটা জানা গিয়েছে। মাহির ম্যানেজার জানিয়েছেন,' হ্যাঁ, এটা সত্যি যে বিশ্বকাপের ম্যাচগুলিতে মাহির ব্যাটে এবার আলাদা ব্র্যান্ডের লোগো রয়েছে। তবে এর জন্য সংস্থাগুলির থেকে কোনও টাকা নিচ্ছেন না ধোনি।

ধোনি আবার প্রমাণ করলেন, তিনি বড় মনের মানুষ
ধোনির ম্যানেজার জানিয়েছেন,' ধোনি বড় মনের মানুষ। ক্রিকেট কেরিয়ারে বিভিন্ন সময় বিভিন্ন স্পনসর সংস্থা মাহির পাশে দাঁড়িয়েছিল। কঠিন সময় তাঁরাই মাহিকে স্পনসর করেছে। ধোনির কেরিয়ারে এটি শেষ বিশ্বকাপ। তাই বিশ্বকাপে পুরনো সংস্থাগুলির লোগো ব্যাটে ব্যবহার করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন মাহি। কেরিয়ারের শুরুতে বিএএস ও পরে এসজির লোগো দেওয়া ব্যাটে খেলেছেন ধোনি। বিশ্বকাপের ব্যাটে দুই সংস্থার লোগো ব্যবহার করলেন মাহি। এর জন্য অবশ্য স্পনসরদের থেকে কোনও অর্থ চার্জ করেননি ধোনি।'

কোন ম্যাচে কোন লোগোর ব্যাট
ইংল্যান্ড ও বাংলাদেশ ম্যাচে এসজি লোগো দেওয়া ব্যাটে ম্যাচ খেলেছেন ধোনি। পরে ব্যাটিং গিয়ার পরিবর্তনের সময় মাঠে ব্যাট পাল্টে বিএএসের লোগো দেওয়া ব্যাটে চার-ছয় হাঁকিয়েছেন মাহি।

বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচেই সম্ভবত ধোনির অবসর
জল্পনা তুঙ্গে, বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচেই সম্ভবত ব্যাট-গ্লাভস তুলে রাখতে পারেন ধোনি। বিশ্বের সেরা ফিনিশার, ভারতকে বিশ্বকাপ দিয়ে ক্রিকেট কেরিয়ারে দাঁড়ি টানতে পারেন কিনা, সেটাই এখন দেখার।


Click it and Unblock the Notifications



















