২০২১-এ ঘরোয়া ক্রিকেটে ফিরছেন এমএস ধোনি! খেলবেন কোন টুর্নামেন্ট? জেনে নিন

করোনা ভাইরাসের জেরে ২০২০-র আইপিএল ভেস্তে গেলে ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তন কার্যত অসম্ভব বলেই মনে করছে ক্রিকেট দুনিয়া। তাই বলে ৩৮ বছরের কিংবদন্তি হাল ছেড়ে দেবেন, এমনটা কিন্তু হওয়ার নয়। সূত্রের খবর, আইপিএল না নিজেকে প্রমাণ করতে ঘরোয়া ক্রিকেটে নামতে চলেছেন এমএসডি।

গত জুলাইতে শেষ

গত জুলাইতে শেষ

২০১৯-র জুলাইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে শেষ ক্রিকেট ম্যাচ খেলেন মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ প্রায় সাড়ে আট মাস পর আইপিএলে প্রত্যাবর্তন ঘটার কথা ছিল মাহির। কিন্তু করোনা ভাইরাসের জন্য অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায়, সে সম্ভবনা ক্ষীণ হতে চলেছে।

অনিশ্চিত প্রত্যাবর্তন

অনিশ্চিত প্রত্যাবর্তন

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্ট খেলার জন্য ভারতীয় দলে জায়গা পেতে গেলে আইপিএলে পারফরম্যান্স দেখানো বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে এমএস ধোনির কাছে। কিন্তু করোনা ভাইরাসের জন্য টুর্নামেন্ট অনিশ্চিত হয়ে পড়ায়, মাহির ভারতীয় দলে ফেরাও কঠিন হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

ঘরোয়া ক্রিকেটে মাহি

ঘরোয়া ক্রিকেটে মাহি

তবে হাল ছাড়তে রাজি নন দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক। সূত্রের খবর, ২০২১ সালে ঝাড়খণ্ডের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে দেখা যেতে পারে এমএস ধোনিকে। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে ঘরোয়া ক্রিকেট খেলার প্রস্তাব ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন দিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এও বলা হয়েছে যে সাফল্যের শিখর ছুঁয়ে ফেলা এমএস সেই প্রস্তাবে রাজি হয়েছে শুধুমাত্র রাজ্য ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার জন্য।

শেষবার সৈয়দ মুস্তাক আলি

শেষবার সৈয়দ মুস্তাক আলি

২০১৭ সালে ঝাড়খণ্ডের হয়ে শেষবার ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে বাংলার কাছে হেরে গিয়েছিল মাহিক রাজ্য।

জয়-পরাজয়ের উর্ধ্বে এমএস ধোনির এই অপরাজিত আইপিএল ইনিংস, জানাল সিএসকে

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 21, 2020, 17:35 [IST]
Other articles published on Apr 21, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+