ক্রিকেট ছেড়ে এবার কি ব্যবসাতে মন দিতে চলেছেন ধোনি? কী বললেন দিবাকর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও মহেন্দ্র সিং ধোনি এখনও দুই মরশুম আইপিএল খেলবেন বলে জানা গিয়েছে। তারই ফাঁকে দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক নতুন ব্যবসার সঙ্গেও যুক্ত হতে চলেছেন বলে জানিয়েছেন ধোনির শৈশবের বন্ধু তথা তাঁর স্পোর্টস অ্যাকাডেমির ম্যানেজার মিহির দিবাকর। চলতি বছরে আইপিএল শেষ হওয়ার পরেই এমএস এ সংক্রান্ত নতুন ভেঞ্চারের সঙ্গে যুক্ত হবেন বলে জানিয়েছেন এমএস।

করোনা ভাইরাসের জেরে লকডাউনে নিজের ফার্ম হাউসে অর্গ্যানিক ফার্মিংয়ে মেতে থাকতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। ক্যাপ্টেন কুলকে ট্র্যাক্টর চালিয়ে চাষের জমিতে যেতে দেখে চমকে গিয়েছিলেন নেটিজেনরা। সেই অভিযান যে রিহার্সাল ছিল, তা স্পষ্ট জানিয়েছেন ধোনির শৈশবের বন্ধু তথা তাঁর স্পোর্টস অ্যাকাডেমির ম্যানেজার মিহির দিবাকর। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে ফেলেছিলেন এমএস। সেই মতো মাহি পরিবর্ত ভাবনাও ভেবে ফেলেছিলেন বলে জানিয়েছেন দিবাকর।

মিহির জানিয়েছেন, এবার অর্গ্যানিক ফার্টিলাইজার প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন দেশের সবচেয়ে সফল ক্রিকেট অধিনায়ক। এ ব্যাপারে এক সংস্থার সঙ্গে মাহি চুক্তিবদ্ধ হচ্ছেন বলেও জানিয়েছেন দিবাকর। তাঁর বক্তব্য, দুবাইতে আইপিএল চলাকালীন ধোনি ওই চুক্তি সম্পন্ন হবে। টুর্নামেন্ট শেষের পরেই এমএস ধোনি পাকাপাকিভাবে কৃষিকাজে নেমে পড়বেন বলেও জানিয়েছেন তাঁর শৈশবের বন্ধু তথা ক্রিকেট অ্যাকাডেমির কোচ।

এমএস ধোনির নেতৃত্বে ভারতীয় দলে পরিণত হওয়া ক্রিকেটারদের তালিকা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 17, 2020, 12:43 [IST]
Other articles published on Aug 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+