
টেস্ট থেকে অবসর
২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছেল। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল মেন ইন ব্লু। এই ব্যর্থ সিরিজের পরেই টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর ঘোষণা করেছিলেন ধোনি। জাতীয় দলের অধিনায়কত্বের ব্যাটন তিনি বিরাট কোহলির হাতে তুলে দিয়েছিলেন।

একই জার্সি পরে রাত কাটিয়েছিলেন ধোনি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারার পর মহেন্দ্র সিং ধোনির অবসর ঘোষণার মুহূর্ত স্মরণ করেছেন সেই দলের সদস্য তথা দেশের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। জানিয়েছেন, সেদিন তিনি ধোনিকে খুব কাছ থেকে দেখেছিলেন। আবেগতাড়িত এমএস, সেদিন ভারতের টেস্ট জার্সি গায়ে চাপিয়েই রাত কাটিয়েছিলেন বলে জানিয়েছন অশ্বিন।

কেঁদে ফেলেছিলেন ধোনি
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার দিন এমএস ধোনির চোখে একটু হলেও জল দেখেছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। শুধু তিনি নন, ক্যাপ্টেন কুলের কেঁদে ফেলার সেই মুহূর্তের সাক্ষী সুরেশ রায়না এবং ইশান্ত শর্মাও বলে জানিয়েছেন ভারতীয় স্পিনার।

একটা স্ট্যাম্প তুলে অবসর ঘোষণা
রবিচন্দ্রণ অশ্বিন জানিয়েছেন, ঢাকঢোল পিটিয়ে নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট হারের পর কেবল একটা স্ট্যাম্প তুলেই অবসরের কথা ঘোষণা করেছিলেন এমএস ধোনি। ওই দিনটি দেশের সর্বকালের সেরা অধিনায়কের কাছে খুবই আবেগঘন ছিল বলে মনে করেন ভারতীয় স্পিনার।


Click it and Unblock the Notifications
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেন হারল ভারত - কী কী কারণ উঠে আসছে, দেখে নিন পরাজয়ের ময়নাতদন্ত


















