ধোনি-বিরাট তাঁকে সম্মান করেন, দাবি নির্বাচক প্রধান প্রসাদের

தோனி தொடங்கிய கோஹ்லி வரை..எல்லோரையும் உருவாக்கிய ஒரு போட்டி..வீடியோ

ইংল্যান্ড বিশ্বকাপ থেকে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। দেশের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ এবং তাঁর দলের যোগ্যতা নিয়ে কথা উঠছে বিভিন্ন মহলে। যদিও তাতে তাঁদের কিছু যায়-আসে না বলে জানিয়েছেন বিসিসিআই-র নির্বাচক প্রধান।

ধোনি-বিরাটের সম্মান

ধোনি-বিরাটের সম্মান

বিসিসিআই সভাপতির পদে এমএসকে প্রসাদের তিন বছরের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আর কিছুদিন পরেই প্রাক্তন হবেন তিনি। তার আগে সাংবাদিকদের প্রসাদ জানান, তিনি জানেন যে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও এমএস ধোনি তাঁকে কতটা সম্মান করেন। এই যোগ্যতা তাঁকে কাজ করে অর্জন করতে হয়েছে বলেও দাবি করেছেন এমএসকে প্রসাদ।

 কটা ম্যাচ খেলেছেন তা বড় কথা নয়

কটা ম্যাচ খেলেছেন তা বড় কথা নয়

ভারতীয় দলের ক্রিকেটার হিসেবে ৬টি টেস্ট ও ১৭টি ওয়ান ডে খেলেছেন এমএসকে প্রসাদ। সেই তাঁকেই ২০১৬ সালে দেশের ক্রিকেট দলের প্রধান নির্বাচক বাছা হয়। তাঁর দলেরই সদস্য দেবাং গান্ধী, শরণদীপ সিং, গগন খোদা ও যতীন পারানজাপেরা সম্বিলিত ভাবে দেশের হয়ে তিনটি টেস্ট ও ৩১টি ওয়ান ডে খেলেছেন। তা নিয়ে দেশের ক্রিকেট মহলে আলোচনা হয়েছে বিস্তর। যদিও ম্যাচের সংখ্যা বড় কথা নয় বলেই মনে করেন এমএসকে প্রসাদ। কেউ কাজের প্রতি কতখানি নিবেদিত প্রাণ, সেটাই আসল বলে মনে করেন দেশের বিদায়ী প্রধান নির্বাচক।

সাফল্য বিপুল

সাফল্য বিপুল

দেশের বিদায়ী প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের কথায়, গত তিন বছরে ভারতীয় ক্রিকেট দল অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। সিনিয়র দল তো বটেই, তাঁদের অধীনে ভারতীয় এ দল ১৩টি সিরিজ জিতেছে বলেও দাবি করেছেন প্রসাদ। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেট দলের প্রথম এগারো জন চূড়ান্ত ফর্মে আছেন। যাঁরা রিজার্ভ বেঞ্চে বসে আছেন, তারাও প্রতিভাধর ও শক্তিশালী বলে দাবি করেছেন এমএসকে। আগামী ছয়-সাত বছরের জন্য ভারতীয় দল ক্রিকেটের সব ফর্ম্যাটে বিশ্বকে শাসন করবে বলেও দাবি দেশের বিদায়ী প্রধান নির্বাচকের।

সমালোচনায় কান দেন না

সমালোচনায় কান দেন না

বিসিসিআই-র প্রধান নির্বাচকের পদে দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁকে নিয়ে নানা সমালোচনা হয়েছে বলে জানিয়েছন এমএসকে প্রসাদ। তবে তিনি সেসবে কান না দিয়ে কাজে মনোনিবেশ করেছিলেন বলে দাবি প্রসাদের। নিজের কার্যকালে তিনি দেশের প্রাক্তন ক্রিকেটারদের পরামর্শ নিয়েছেন বলেও জানিয়েছেন এমএসকে প্রসাদ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 27, 2019, 19:17 [IST]
Other articles published on Nov 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+