আইপিএল নিলাম নিয়ে জোর জল্পনা, কে কাকে ধরে রাখবেন জেনে নিন এক নজরে

By Debalina Dutta

নতুন মরশুমের আইপিএল নিলামে-র আগে শেষ মুহূর্তের সব প্ল্যানিং সেরে নিচ্ছে আইপিএল ফ্রাঞ্চাইজিরা। এবারের আইপিএলে তিনজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে তারা। পাশাপাশি নিজেদের পুরোন দু'জন ক্রিকেটারকে 'রাইট টু ম্যাচ' কার্ড দিয়ে তুলে নিতে পারবে তারা।

[আরও পড়ুন:বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের হাতেই কী এবার অস্ট্রেলিয়ার ভাগ্য ,লেহম্যানের পর উঠছে তারই নাম]

দু বছরের সাসপেনশন কাটিয়ে এবার আইপিএলে ফিরছে চেন্নাই সুপার কিংস। প্রথম থেকেই জানা নিজেদের পুরোন অধিনায়কের জন্য ঝাঁপাবে চেন্নাই। চেন্নাইকে অধিনায়ক হিসেবে যেরকম ট্রফি দিয়েছেন মাহি, ঠিক তেমনিই তাঁর ইউএসপিতেই এতটা জনপ্রিয় দল হয়ে উঠেছে সুপার কিংস। চেন্নাই নিজেদের অধিনায়ককে ধরে রাখার পাশাপাশি সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজাকেও ধরে রাখবে এমনটাই খবর মিলেছে চেন্নাই থিঙ্কট্যাঙ্ক সূত্রে।

এদিক রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ডয়েন ব্র্যাভোকে তুলে নেওয়ার ভাবনা চিন্তা রয়েছে চেন্নাইয়ের। আসলে নিজেদের কোর টিম টাকে ধরে রেখে ফিরে আসার যুদ্ধে নামতে চায় চেন্নাই সুপার কিংস।

খেতাব রক্ষার লড়াইতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। তারাও তাদের কোর টিম ধরে রাখবে সেটাই স্বাভাবিক। অধিনায়ক রোহিত শর্মাই এতটা সাফল্য এনে দিয়েছেন দলকে। আর হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ন্সের জার্সি গায়ে নামার পর ভারতীয় দলে যেভাবে জ্বলওয়া দেখিয়েছেন তাতে তাঁকে ছাড়ার কথা দুঃস্বপ্নেও ভাববে না থিঙ্ক ট্যাঙ্ক। ভাইয়ের সঙ্গে থাকবেন দাদাও। হার্দিক ও ক্রুনালও তাই থাকবেন দলের সঙ্গে।

জানুয়ারির ২৭ তারিখ হবে নতুন নিলাম। আসর বসবে বেঙ্গালুরুতে। জানুয়ারির ৪ তারিখের মধ্যে নিজেদের ধরে রাখা প্লেয়ার ও রাইট টু ম্যাচ কার্ডের পছন্দ বলে দিতে হবে।এদিকে মুম্বই বাই ব্যাকে ঝাঁপাবেন ক্যারন পোলার্ড ও জসপ্রীত বুমরাহের জন্য। নিজেদের পাঁচটি প্লেয়ারই ধরে রাখার জন্য ঝাঁপাবে তারা।

[আরও পড়ুন:রোহিতের নয়া বছরের রেজোলিউশন, স্ত্রী ঋতিকাকে মাথায় রাখছেন 'হিট-ম্যান']

দিল্লি ডেয়ারডেভিলসের বাইশ গজে যেরকম ধারাবাহিকতা নেই তেমনি দল ধরে রাখার ক্ষেত্রেও তারা কোনও আগ্রহ দেখায় না। যা খবর পাওয়া যাচ্ছে ঋষভ পন্থ, শ্রেয়স আয়ারকে ধরে রাখতে চান দিল্লি থিঙ্কট্যাঙ্ক। বাকি আর কাকে ধরে রাখবে তা নিয়ে উঠছে প্রশ্ন।

বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা-র সাফ বক্তব্য, 'যদি দু'জন ক্যাপড প্লেয়ারকে রাখা হয়, তাহলে ২১ কোটি টাকা খরচ হবে(১২.৫ কোটি টাকা ও ৮.৫ কোটি টাকা) তিন জনকে ধরে রাখার জন্য সেখানে ৩৩ কোটি টাকা খরচ হবে। '

এদিকে রাজস্থান রয়ালস স্টিভ স্মিথকে, এবং ডেভিড ওয়ার্নারকে সানরাইজার্স হায়দরাবাদ ধরে রাখবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 2, 2018, 12:42 [IST]
Other articles published on Jan 2, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+