২০১৯ বিশ্বকাপে দ্রুততম বল করেছেন কাঁরা? এক নজরে দেখে নিন

২০১৯-র ইংল্যান্ড বিশ্বকাপ আপাত ভাবে ব্যাটসম্যানদের বলে মনে হলেও, টুর্নামেন্ট জুড়ে বেশ ভালই টক্কর দিয়েছেন বোলাররাও। মিচেল স্টার্ক থেকে জোফ্রা আর্চার, জসপ্রীত বুমরা থেকে লোকি ফার্গুসনরা বেশ প্রাধান্য নিয়েই বল করেছেন। তাঁদের মধ্যে কোনও কোনও বোলারের হাত থেকে বেরিয়েছে বিশ্বকাপের দ্রুততম ডেলিভারি। শেষ থেকে শুরু পর্যন্ত দেখে নেওয়া যাক সেই গতিশীল বোলারদের তালিকা।

শান্নন গাব্রিয়েল (ওয়েস্ট ইন্ডিজ)

শান্নন গাব্রিয়েল (ওয়েস্ট ইন্ডিজ)

৩১ বছরের এই ফাস্ট বোলার ক্যারিবিয়ান জার্সিতে বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। তার মধ্যে একটি ম্য়াচে প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটারের গতিতে বল করেছেন ডান হাতি ফাস্ট বোলার।

লোকি ফার্গুসন (নিউজিল্যান্ড)

লোকি ফার্গুসন (নিউজিল্যান্ড)

বিশ্বকাপে ২১ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন প্রতি ঘণ্টায় ১৫২ কিলোমিটারের গতিতে বল করে তালিকায় স্থান পেয়েছেন।

জোফ্রা আর্চার (ইংল্যান্ড)

জোফ্রা আর্চার (ইংল্যান্ড)

বিশ্ব চ্য়াম্পিয়ন ইংল্যান্ডের জার্সিতে ২০ উইকেট নেওয়া জোফ্রা আর্চার বিশ্বকাপে প্রতি ঘণ্টায় ১৫৪ কিলোমিটারের গতিতে একটি ডেলিভারি করেন।

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

বিশ্বকাপে ১০ ম্যাচে ২৭ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কও টুর্নামেন্টের একটি ম্যাচে প্রতি ঘণ্টায় ১৫৪ কিলোমিটারের গতিতে বল ফেলেন।

মার্ক উড (ইংল্যান্ড)

মার্ক উড (ইংল্যান্ড)

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের হয়ে ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন মার্ক উড। লর্ডসের মেগে ফাইনালে নিউজিল্যান্ডের হেনরি নিকোলসকে প্রতি ঘণ্টায় ১৫৪ কিলোমিটারের গতিতে একটি বল করেন উড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, July 16, 2019, 18:36 [IST]
Other articles published on Jul 16, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+