নভদীপকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বললেন অধিনায়ক বিরাট

স্বপ্নের অভিষেক, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার ওভার হাত ঘুরিয়ে খরচ মাত্র ১৭ রান, সংগ্রহ ৩ উইকেট। এখানেই শেষ নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মতো বিধ্বংসী ব্যাটিং সাইডে গতিতে (ঘন্টার ১৫০কিমি বোলিং) পরাস্ত করা, নিয়ন্ত্রিত বোলিং। সঙ্গে ডেথ বোলিংয়ে ২০ তম ওভারে উইকেট মেডেন। অভিষেকে এটাই নভদীপ সাইনির বোলিং পরিসংখ্যান।

বোলিংয়ে ভর করেই ম্যাচ জিতল ভারত

বোলিংয়ে ভর করেই ম্যাচ জিতল ভারত

ভারতীয় স্পিডস্টারের এই বোলিং নিদর্শন দেখে তাঁকে নীল জার্সির ভবিষ্যত তারকা বললেন বিরাট কোহলি। সাইনির দুরন্ত বোলিংয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে নির্ধারিত ২০ ওভার ৯৫ রানে বেঁধে রাখে ভারত। জবাবে ১৭.২ ওভারে প্রেয়োজনীয় রান তুলে ম্যাচ জিতে নেয় নীলজার্সিধারীরা। ফলে ৩ ম্যাচের টি-টিয়োন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।

নভদীপকে ভারতীয় বোলিংয়ের ভবিষ্যত বললেন কোহলি

ম্যাচ জিতে নভদীপের প্রশংসা করে কোহলি বলেন, 'নভদীপ একেবারে খাঁটি প্রতিভা।ঘষামাজা করলে ভারতের অন্যতম সেরা স্পিডস্টার হতে পারে। অনেকটা পথে পেরিয়ে, সংগ্রাম করে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখল। পরিশ্রমী ছেলে, ক্রমাগত ঘন্টায় ১৫০ কিমি গতিতে বল করে যাওয়া মুখের কথা নয়। বোলিং নিয়ে প্রতিদিন ভাবনা চিন্তা করে, ক্রিকেট নিয়ে সেই পাগলামিটা রয়েছে। ভারতীয় বোলিংয়ের ভবিষ্যত তারকা হওয়ার সবরকম উপাদান ওর মধ্যে রয়েছে।'

আইপিএলের স্বপ্নে ফর্ম ধরে রেখেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন

আইপিএলের স্বপ্নে ফর্ম ধরে রেখেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন

প্রসঙ্গত দেশের হয়ে অভিষেকের আগে আইপিএলে বিরাটের আরসিবি'তে খেলেছেন সাইনি। বেঙ্গালুরুর হয়ে প্রথম মরসুমে ১৩ ম্যাচে ১১টি উইকেট তুলে নেন সাইনি। এরপর বিশ্বকাপে ভারতীয় দলের নেট বোলার ছিলেন। সেখান থেকেই আজ দেশের জার্সিতে স্বপ্নের অভিষেক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, August 4, 2019, 9:49 [IST]
Other articles published on Aug 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+