ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: সাইনিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে কেন রেখে দিল টিম ম্যানেজমেন্ট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে না থাকলেও দলের সঙ্গে ক্যারিবিয়ান সফরে রয়ে গেলেন ভারতের নতুন পেস সেনসেশন নভদীপ সাইনি।

সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জার্সিতে অভিষেকেই ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। এবার টেস্ট সিরিজের সময় দলের নেট বোলার হিসেবে সাইনিকে ক্যারিবিয়ান সফরে রেখে দিল ভারত। দলের কভার ক্রিকেটার হিসেবে থাকলেন সাইনি। টেস্ট সিরিজে কোনও ক্রিকেটার চোট পেলে তাঁর পরিবর্তে সুযোগ পাবেন নভদীপ।

ঘরোয়া ক্রিকেটে ১২০ উইকেট তুলে নেওয়া সাইনিকে লাল-বলের ক্রিকেটে পরিণত বোলার তৈরি করতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে দলে নেট বোলার হিসেবে রাখা হয়েছে বলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

বোর্ডের পক্ষে থেকে বিবৃতিতে বলা হয়, 'টি-টোয়েন্টিতে অভিষেকে সাফল্য পেয়েছে সাইনি। বোলিংয়ে গতিই ওর প্রধান সম্পদ। ভবিষ্যতে বড় বোলার হওয়ার ক্ষমতা রাখে, সেক্ষেত্রে টেস্ট ক্রিকেটে নিজেকে মেলে ধরতে হবে। তাই ওকে টেস্ট ফর্ম্যাটের পরিবেশের সঙ্গে পরিচয় করাতেই নেট বোলার হিসেবে দলে রাখা হয়েছে। সিরিজের দুই টেস্টেই নেট বোলার হিসেবে দলে থাকবেন সাইনি। ' প্রসঙ্গত এর আগে ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের নেট বোলার ছিলেন সাইনি।

একনজরে ঘরোয়া ক্রিকেটে সাইনি

ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার এই পেসার ৪৩টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ১২০ উইকেট পেয়েছেন। পাঁচ উইকেট পেয়েছেন তিনবার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 19, 2019, 19:10 [IST]
Other articles published on Aug 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+