ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ওয়ান ডে দলে লাথাম, নেই বোল্ট-ফার্গুসন

টি-টোয়েন্টি সিরিজ হারের পর ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড। উইকেটরক্ষক টম লাথামকে দলে জায়গা দেওয়া হল। টি-টোয়েন্টির পর নিউজিল্যান্ডের ওয়ান ডে দলেরও বাইরে রাখা হয়েছে অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট ও লোকি ফার্গুসনকে।

কবে খেলা

কবে খেলা

টি-টোয়েন্টি সিরিজ শেষের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত। ৫ ফেব্রুয়ারি হ্যামিলটনের সেডন পার্কে দুই দলের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ হবে। ৮ ফেব্রুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে খেলবেন বিরাট কোহলিরা। মাউনগানুই-র বে ওভালে দুই দলের মধ্যে শেষ ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

দলে টম লাথাম

দলে টম লাথাম

ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে সুযোগ না পেলেও ওয়ান ডে সিরিজের জন্য ওপেনার টম লাথামকে দলে নিয়েছে ব্ল্যাক ক্যাপ শিবির। জিমি নিশহাম, মিচেল সান্টনার, হেনরি নিকোলস এবং মার্টিন গাপটিলকেও রাখা হয়েছে ভারতের বিরুদ্ধে ঘোষিত নিউজিল্যান্ডের ওয়ান ডে দলে।

নেই বোল্ট-ফার্গুসন

নেই বোল্ট-ফার্গুসন

বাঁ-হাত ভেঙে যাওয়া ট্রেন্ট বোল্ট, ডান পায়ের থাই-তে চোট পাওয়া লোকি ফার্গুসন ও বাঁ-হাতের আঙুল ভেঙে যাওয়া ম্যাট হেনরিকে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ওয়ান ডে দলেরও বাইরে রাখা হয়েছে। সবমিলিয়ে মোট ১৩ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড দল

নিউজিল্যান্ড দল

কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামরিশ বেননেট, টম ব্লান্ডেল, কলিন ডে গ্রান্ডহোম, মার্টিন গাপটিল, কেইল জামিয়েসন, স্কট কুগেলেইজিন, টম লাথাম (উইকেটরক্ষক), জিমি নিশহাম, হেনরি নিকোলস, মিচেল সান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 30, 2020, 11:10 [IST]
Other articles published on Jan 30, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+