ইংল্য়ান্ডের মাটিতে চলছে অ্যাসেজ। আর এই অ্যাসেজের মাঝে কোহলিকে খোঁচা দিতে গিয়ে নেটিজেনদের ট্রোলের মুখে পড়লেন নিউজিল্যান্ডের ক্রিকেটার।
অ্যাসেজের প্রথম টেস্ট এজবাস্টনে প্রথম ইনিংসে শতরান হাঁকিয়েছেন ব্রিটিশ ওপেনার রোরি বার্নস। প্রসঙ্গত এটি রোরির টেস্ট কেরিয়ারে প্রথম শতরান। সেই সঙ্গে অ্যাসেজ অভিষেকেই শতরান হাঁকিয়ে ক্রিকেট দুনিয়ার শিরোনামে উঠে আসেন বাঁ-হাতি এই ক্রিকেটার।
অনেকেই প্রশংসা করে ইংল্যান্ড দলে বার্নসকে অ্যালেস্টার কুকের যোগ্য উত্তরসূরি মনে করছে। অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ১৩৩ রান করে আউট হন বার্নস। ধ্রুপী এই ইনিংস সাজানো ১৭টি চার দিয়ে।
আর এই ইনিংস নিয়েই কোহলিকে খোঁচা দিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত অপমানের মুখে জেমস নিশাম। বিশ্বকাপ ফাইনালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে সুপার ওভারে ছক্কা হাঁকিয়ে কিউয়িদের ট্রফি জয়ের আশা দেখানো সেই নিশাম, এবার টুইটে লিখেছেন, ' জীবনের প্রথম অ্যাসেজ খেলতে নেমেই কোহলির অ্যাসেজ কেরিয়ারের রান সংখ্যাকে টপকে গেল বার্নস!'
পোস্টে অ্যাসেজের সিরিজের সঙ্গে কোহলির নাম জুড়ে দেওয়ার কোনও অর্থই খুঁজে পায়নি ক্রিকেট দুনিয়া! প্রসঙ্গত ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া টেস্ট সিরিজটি বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ নামে বিখ্যাত। বিরাট কোনও দিন অ্যাসেজ না খেলে অকারণে কেন তুলনায় ঢুকে পড়লেন, সেই নিয়ে প্রশ্ন তুলে নিশামকে এবার পাল্টা খোঁচা দিচ্ছে নেটিজেনরা।
Rory Burns now has more runs in his first Ashes innings than Virat Kohli has in his entire Ashes career 🤷♂️
— Jimmy Neesham (@JimmyNeesh) August 3, 2019
— बीन kumar..🇮🇳 (@valorbharat) August 3, 2019