আইসিসি-র নিয়মে বিশ্বকাপ জেতার কথা নিউজিল্যান্ডের! কী সেই নিয়ম

বিশ্বকাপ ফাইনালের নির্ধারিত শেষ ওভার। নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টের চতুর্থ বল ডিপ ফাইন লেগে পাঠিয়ে ২ রান নেওয়ার জন্য মরিয়া হয়ে দৌড়ান ইংল্যান্ড ব্যাটসম্যান বেন স্টোকস। ফিল্ডার মার্টিন গাপটিলের লম্বা থ্রো কাছাকাছি চলে আসতেই নিজের উইকেট বাঁচাতে স্ট্যাম্পে ঝাঁপ দেন বেন।

বল স্টোকসের ব্যাটে লেগে চার হয়। বেশ কিছুক্ষণ ধরে আলোচনার পর ইংল্যান্ডকে ছয় রান দেন আম্পায়াররা। আর এখানেই তৈরি হয়েছে প্রশ্ন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, আইসিসি-র রুল বুক অনুযায়ী ওই মুহূর্তে ছয় নয়, পাঁচ রান প্রাপ্য ইংল্যান্ডের। আর তেমনটা হলে নিউজিল্যান্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।

যাঁরা এমন দাবি তুলেছেন, তাঁরা আইসিসি-র ১৯.৮ আইনের একটি পংক্তিও তুলে ধরেছেন। যেখানে বলা হয়েছে, ব্যাটসম্যান বল হিট ২ রান নিতে যাওয়ার সময় ওভার থ্রো হলে, সেক্ষেত্রে ফিল্ডারের থ্রো করার মুহূর্তও বিবেচনা করা হবে। অর্থাৎ ফিল্ডারের হাত থেকে বল বেরোনোর সময় দুই ব্যাটসম্যান একে অপররে ক্রস না করলে ১ রান কমিয়ে দেওয়া হবে। কিন্তু রবিবারের বিশ্বকাপ ফাইনালের নির্ধারিত শেষ ওভারের চতুর্থ বলে মার্টিন গাপটিলের হাত থেকে বল রিলিজের সময় বেন স্টোকস ও আদিল রশিদ একে অপরকে ক্রস করেননি বলে অভিযোগ।

সেক্ষেত্রে দৌড়ে দুই এবং ওভার থ্রো-তে চার অর্থাৎ মোট ছয় রান হলেও ইংল্যান্ডের তা থেকে এক রান কমে যাওয়ার উচিত ছিল বলে দাবি করা হয়েছে। তবে আম্পায়াররা কী সেই নিয়ম জানেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেট বিশেষজ্ঞদের একটা অংশ। একই মত পোষণ করেছেন প্রাক্তন আম্পায়ার সাইমন টফেলও।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 15, 2019, 16:35 [IST]
Other articles published on Jul 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+